Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা
Share on FacebookShare on Twitter

গুগল ক্রোম, ফায়ারফক্স ও মাইক্রোসফট এজের মতো বড় কিংবা সর্বাধিক ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলো ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষণ ও অ্যাকাউন্টের সঙ্গে সিংক করার সুবিধা দেয়। এটি খুবই সুবিধাজনক। কারণ এর মধ্য দিয়ে পাসওয়ার্ড ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে সিংক হয় এবং বিভিন্ন ডিভাইসে সহজে ব্যবহার করা যায়। অনেকেই হয়তো এরই মধ্যে এ সুবিধা ব্যবহার করছেন। তবে এক্ষেত্রে কিছু নিরাপত্তাঝুঁকি রয়ে যায়। ফলে অনেক ব্যবহারকারী পেইড পাসওয়ার্ড ম্যানেজারে স্থানান্তরিত হতে বাধ্য হন। তাই ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণের ক্ষেত্রে কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা গেলে নিরাপদ থাকা যায়।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে, ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণের ঝুঁকি মূলত দুই ধরনের। প্রথমত, নিজস্ব ডিভাইসে পাসওয়ার্ড সংরক্ষণ। অর্থাৎ ডিভাইসে কীভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করা হচ্ছে এবং কে এটি দেখতে পারছে। উদাহরণস্বরূপ, উইন্ডোজে ক্রোম ব্যবহার করলে যে কেউ সহজে পাসওয়ার্ড হ্যাক করতে পারে। অনেক স্মার্টফোনে নিরাপত্তার বাড়তি স্তর হিসেবে অতিরিক্ত পাসকোড বা বায়োমেট্রিক পদ্ধতি থাকে, তবে ডেস্কটপে প্রায়শই এমন কোনো বাধা থাকে না।

দ্বিতীয়ত, অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা। অ্যাপল, গুগল বা মাইক্রোসফটের লগইন তথ্য চুরি করা কঠিন হলেও সাইবার অপরাধীরা নিয়মিত চেষ্টা চালায়। অনেক ব্যবহারকারী একাধিক সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। তাই কোনো তৃতীয় পক্ষের ডাটা লিংকের ফলে একাধিক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে প্রবেশের ঝুঁকি থাকে। উদাহরণস্বরূপ, ক্রোমে উইন্ডোজে লগইন করা থাকলে পাসওয়ার্ড সহজেই কারো হাতে পড়তে পারে। যদিও স্মার্টফোনে বায়োমেট্রিক বা পিন ব্যবহার করলে কিছুটা নিরাপদ থাকা যায়।

পাসওয়ার্ড সংরক্ষণের নিরাপত্তা বাড়াতে কিছু সহজ পদক্ষেপ গ্রহণের কথা বলেন বিশ্লেষকরা। বিভিন্ন ডিভাইস এবং ব্রাউজার অ্যাকাউন্টে আলাদা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড মনে রাখতে ‘পাস-সেনটেন্স’ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ একটি অর্থপূর্ণ বাক্য বা বাক্যের অংশ নিয়ে এর কিছু অক্ষর/চিহ্ন বদলে একটি শক্তপোক্ত কিন্তু মনে রাখা সহজ পাসওয়ার্ড বানানো। যেমন 2005icecre@misdelicious! এছাড়া যেখানে সম্ভব, বায়োমেট্রিক লগইন এবং দ্রুত অটো-লক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এতে নিরাপত্তা বৃদ্ধি পায়। দুই স্তরের যাচাইকরণ (টুএফএ) সক্রিয় করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একাধিক ধাপে অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখে এবং পাসওয়ার্ড চুরির চেষ্টা হলে তা ব্যবহারকারীর জন্য অকেজো হয়ে যায়।

তৃতীয় পক্ষের পাসওয়ার্ড ম্যানেজার, যেমন বিটওয়ার্ডেন, ওয়ানপাসওয়ার্ড, লাস্টপাস আরো বেশি নিরাপত্তা দিতে পারে। এদের মাস্টার পাসওয়ার্ড বা ডিভাইস লগইনের থেকে আলাদা এবং ভল্টগুলোর (যেখানে পাসওয়ার্ড রাখা হয়) এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। তবে এতে মাসিক ফি পরিশোধ করতে হয়। যা সব ব্যবহারকারীর জন্য সুবিধাজনক নাও হতে পারে।

কিন্তু নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত হলে একটি ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারে বিনিয়োগ করা যুক্তিসংগত বলেই মনে করা হয়। আর যদি খরচ সীমিত হয়, ব্রাউজারভিত্তিক পাসওয়ার্ড সংরক্ষণের কিছু ভালো অভ্যাস মেনে চললেই যথেষ্ট নিরাপদ থাকা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাসওয়ার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ প্রদর্শনীতে হুয়াওয়ে
নির্বাচিত

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ প্রদর্শনীতে হুয়াওয়ে

আসছে নোকিয়া ৯.২ , থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ৫জি
নির্বাচিত

আসছে নোকিয়া ৯.২ , থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ৫জি

নতুন দুই স্মার্ট টিভি আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নতুন দুই স্মার্ট টিভি আনল রিয়েলমি

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন
নির্বাচিত

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন

ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%
অটোমোবাইল

ইভি বিক্রির জোরে শাওমির তৃতীয় প্রান্তিকে লাভ বেড়েছে ৮১%

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ
নির্বাচিত

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

চলতি বছরের শুরুতে বাজারে আসা ‘রেডমি ১৫ ফোরজি’র...

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ নভেম্বর ২০২৫

ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা

Techzoom.TV |
TechzoomTV