Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল টেকনিশিয়ান থেকে চোরাই মোবাইল মাফিয়া সজীব হয়েছেন বিপুল সম্পদের মালিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
মোবাইল টেকনিশিয়ান থেকে চোরাই মোবাইল মাফিয়া সজীব হয়েছেন বিপুল সম্পদের মালিক
Share on FacebookShare on Twitter

আওমীলীগ সরকারের কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় রাজধনিতে গডে উঠেছে মোবাইল চোর ও ছিনতাই সিন্ডিকেট। চুরি ও ছিনতাই হওয়া এসব মোবাইল বিক্রি হচ্ছে মোতালেব প্লাজাসহ বিভিন্ন এলাকায়, এমনকি অভিজাত বিভিন্ন মার্কেটে। এছাড়া অনলাইনেও বিক্রি হচ্ছে চুরি ছিনতাই হওয়া মোবাইল ফোন। চক্রের সদস্যরা এতটাই দক্ষ যে তারা মুহূর্তেই মুছে ফেলে ছিনতাই করা মোবাইল ফোনের সব প্রমাণ। প্রতিটি মোবাইল ছিনতাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে মোবাইল সার্ভিসিংয়ে দক্ষ সদস্য। ছিনতাই হওয়া মোবাইল সেট তাদের হাতে পৌঁছলেই আর উদ্ধার করা সম্ভব হয় না। মোবাইল চোর ও ছিনতাই সিন্ডিকেট অন্যতম হোতা সজীব জমাদ্দার ওরফে আহমেদ বিন সজীব।

সজীব ইউটিউবার তৌহিদ আফ্রিদির মাধ্যমে সমালোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে সখ্য তৈরি করে বিভিন্ন সময়ে ডিবি সদস্যদের দ্বারা জব্দকৃত মোবাইল নিয়ে এসে টাচ-ডিসপ্লে খুলে অধিক দামে বিক্রি করে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

জানা গেছে, রাজধানীতে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো সরাসরি চলে যায় মোবাইল ফিক্সার নামে সজীব জমাদ্দারের প্রতিষ্ঠানে । এরপর সেসব মোবাইলের আইএমইআই নম্বর পালটানো হয়। চক্রের সদস্যরা দামি মোবাইল সেটের লক খুলতে আবার ব্যবহার করছে হাই সিকিউরিটি লেজার প্যাটার্ন। চীন থেকে আমদানি করা এ বিশেষ প্রযুক্তি মোবাইলের আইসির সঙ্গে যুক্ত করে প্যারালাল নতুন প্যাটার্ন তৈরি করা হয়, যা সহজে নতুন সিকিউরিটি লক সৃষ্টি করে।

জানা গেছে, রাজধানী ঢাকাতে বিতর্কিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছত্রছায়ায় চলতেন সজীব। গোলাম রাব্বানীর নাম-পরিচয় ব্যবহার করে তিনি ইতোমধ্যে শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করতে ছাত্রলীগের এক নেতাকে বিপুল অংকের টাকাও দিয়েছেন বলে অভিযোগ এসেছে এই টেকনিশিয়ানের বিরুদ্ধে।

টেকনিশিয়ান হিসেবে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে চাকরি জীবন শুরু করলেও এখন বিলাসী জীবন-যাপন করছেন। মোবাইল ফিক্সার নামে কোম্পানি খুলে বিভিন্ন শপিংমলে দোকান দিয়েছেন। বিভিন্ন ব্রান্ডের দামি গাড়িতে চলাফেরা করছেন। নিজ এলাকায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন অনেক জায়গা-জমি। হঠাৎ এমন বিপুল বিত্ত-বৈভবের মালিক বনে যাওয়া সজীব জমাদ্দার ওরফে আহমেদ বিন সজীবের বিরুদ্ধে অনৈতিক উপায়ে সম্পদ গড়ার অভিযোগ উঠেছে।

এমন অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন কামরুল ইসলাম নামের মোতালেব প্লাজার একজন ব্যবসায়ী। সোমবার দুদকে এই অভিযোগটি জমা দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সজীব মধ্যবিত্ত পরিবারের ছেলে। ৪-৫ বছর আগে রাজধানীর হাতিরপুল মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সে বিভিন্ন দোকানে মোবাইল টেকনিশিয়ান হিসেবে চুক্তিভিত্তিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সাম্প্রতিক সময়ে সজীব জমাদ্দারের বেশ কিছু বিলাসী কর্মকাণ্ড আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যা রীতিমতো মোতালিব প্লাজা মার্কেটের দীর্ঘদিনের পুরানো ব্যবসায়ীদের মাঝে হইচই ফেলে দিয়েছে। যা দেখে রীতিমত সবাই অবাক হয়ে গেছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মার্কেটের পুরানো ব্যবসায়ীরা যখন বৈধভাবে ব্যবসা করে ভাঙা সাইকেল ও মোটরসাইকেল নিয়ে মার্কেটে আসেন, তখন চার বছরে সজীব জমাদ্দার মাজেন্ডা ব্র্যান্ড, হ্যারিয়ার ব্র্যান্ড ও স্পোর্টসের মতো বিলাসবহুল গাড়ি নিয়ে মার্কেটে প্রবেশ করেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, সজীব জমাদ্দার প্রতিটি গাড়ি নিজ নামে ক্রয় করেছেন, যার গড় মূল্য ৬০ লাখ টাকা। সজীব নিজ নামে কোম্পানিও খুলেছেন। যার নাম দিয়েছেন মোবাইল ফিক্সার। এরই মধ্যে সজীব নিজ কোম্পানির নামে মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সে ১০টির অধিক দোকান ভাড়া নিয়েছেন। প্রতিটি দোকান ভাড়া নিতে অ্যাডভান্স বাবদ সর্বনিম্ন ১০ লাখ টাকা দিতে হয়েছে। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কেও দোকান রয়েছে তার। সব দোকান ভাড়া বাবদ অ্যাডভান্স করেছেন মোট তিন কোটি টাকারও বেশি। সজীব মোতালিব প্লাজায় নিজস্ব আলিশান ফ্ল্যাটে থাকেন। এছাড়াও চট্টগ্রামের তার দোকান রয়েছে বলে উল্লেখ করা হয়।

দুদকের একটি সূত্র এই অভিযোগ জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সজীব জমদ্দার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুল। বসুন্ধরা, যমুনা ও মোতালিব প্লাজায় আমার মোট ছয়টি দোকান রয়েছে। যমুনা ফিউচার পার্কে দুই লাখ টাকা ও বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ৬ লাখ ৩০ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া গাড়িও ব্যাংক লোনে কেনা বলে দাবি তার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার হারাচ্ছে কোয়ালকম
নির্বাচিত

বাজার হারাচ্ছে কোয়ালকম

ফোনে সিগন্যাল না পেলে এই কাজটি করুন
কিভাবে করবেন

ফোনে সিগন্যাল না পেলে এই কাজটি করুন

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

গ্রামীণফোন ব্যবহারকারীরা কী করবেন?

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’

আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

ফায়দা লুটল সিন্ডিকেট: ৫৭% ট্যাক্স বহাল, মাঝপথে থামল নাটকীয় আন্দোলন

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

মোবাইল টেকনিশিয়ান থেকে চোরাই মোবাইল মাফিয়া সজীব হয়েছেন বিপুল সম্পদের মালিক

Techzoom.TV |
TechzoomTV