Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইএমইআই বদলে ‘উধাও’ লাখ টাকার ফোন: মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ ডিভাইসে চলে জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
আইএমইআই বদলে ‘উধাও’ লাখ টাকার ফোন: মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ ডিভাইসে চলে জালিয়াতি
Share on FacebookShare on Twitter

রাজধানীতে লাখ টাকা দামের স্মার্টফোন চুরি হওয়ার পর থানায় জিডি বা মামলা করেও কোনো লাভ হচ্ছে না। সিআইডি বা ডিবি পুলিশের অত্যাধুনিক ট্র্যাকারেও মিলছে না ফোনের হদিস। তদন্তকারী সংস্থা ভুক্তভোগীকে জানিয়ে দিচ্ছে, ফোনটি বন্ধ আছে। কিন্তু আসল রহস্য হলো, চুরি হওয়ার পরপরই ফোনটির ‘পরিচয়’ বা আইএমইআই (IMEI) নম্বরই বদলে ফেলা হচ্ছে।

সম্প্রতি ডিবির এক অভিযানে এমন একটি চক্রের সন্ধান মিলেছে, যারা চীন থেকে আনা বিশেষ ডিভাইস ‘দঙ্গল’ (Dongle) ব্যবহার করে মুহূর্তেই ফোনের আইএমইআই নম্বর বদলে ফেলছে। ফলে ট্র্যাকিং প্রযুক্তিতে আর ধরা পড়ছে না চুরি হওয়া ফোন।

তিন ধাপে চলে জালিয়াতি ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ১৪ সদস্যের একটি চক্রের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই জালিয়াতি চলে তিনটি ধাপে: ১. মাঠকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফোন চুরি বা ছিনতাই করে। ২. টেকনিশিয়ানরা মোতালেব প্লাজা বা গুলিস্তানের পাতাল মার্কেটে বসে ‘দঙ্গল’ ডিভাইস দিয়ে ফোনের লক খোলে এবং আইএমইআই নম্বর পরিবর্তন করে। ৩. বিক্রেতারা সেই ফোনগুলো চোরাই বাজারে বা সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে বিক্রি করে দেয়।

বিক্রি করে পাওয়া টাকা চক্রের সবাই ভাগ করে নেয়।

মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ রহস্য গত বছরের ২৭ নভেম্বর রাজধানীর পশ্চিম ধানমন্ডি, হাতিরপুলের মোতালেব প্লাজা ও গুলিস্তানের পাতাল মার্কেট থেকে ডিবির একটি দল ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪৪টি চোরাই ফোন উদ্ধার করা হয়, যার প্রতিটিরই আইএমইআই নম্বর বদলে ফেলা হয়েছিল।

গ্রেপ্তারকৃত নাছির জানান, আইএমইআই পরিবর্তনের জন্য তারা ‘দঙ্গল’ নামে একটি ডিভাইস ও বিশেষ সফটওয়্যার ব্যবহার করেন। মোতালেব প্লাজার একজন ব্যবসায়ী চীন থেকে এই প্রযুক্তি আমদানি করেন। এই ডিভাইসে অসংখ্য ১৪ ডিজিটের ভুয়া আইএমইআই নম্বর আগে থেকেই লোড করা থাকে। সফটওয়্যারের মাধ্যমে মাত্র দেড় থেকে আড়াই হাজার টাকার বিনিময়ে একটি ফোনের আসল আইএমইআই মুছে ভুয়া নম্বর বসিয়ে দেওয়া হয়।

কেন ট্র্যাকিং ব্যর্থ হয়? ডিবির এক কর্মকর্তা জানান, আইএমইআই নম্বর ঠিক থাকলে প্রযুক্তির সাহায্যে ফোনের অবস্থান সহজেই শনাক্ত করা যায়। কিন্তু যখনই আইএমইআই বদলে ফেলা হয়, তখন নেটওয়ার্কে ফোনটি আর আগের পরিচয়ে ধরা পড়ে না। এটি তখন সম্পূর্ণ নতুন একটি ফোন হিসেবে নেটওয়ার্কে যুক্ত হয়। ফলে ভুক্তভোগীর জিডির সূত্র ধরে পুলিশ যখন ট্র্যাক করে, তখন তারা ‘নো সিগন্যাল’ পায়।

এনইআইআর (NEIR)-এর ভূমিকা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের জালিয়াতি রোধে এনইআইআর (NEIR) বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা অত্যন্ত কার্যকর হতে পারে। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে, বিটিআরসি’র ডাটাবেজে নিবন্ধিত আইএমইআই ছাড়া অন্য কোনো আইএমইআই নেটওয়ার্কে সচল হবে না। ফলে ‘দঙ্গল’ দিয়ে বসানো ভুয়া আইএমইআই কাজ করবে না এবং চোরাই ফোনগুলো অচল হয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: DB PoliceDongle DeviceIMEI ChangeMobile TheftMotaleb Plazaআইএমইআই পরিবর্তনএনইআইআরচোরাই ফোনডিবি পুলিশদঙ্গল ডিভাইসমোতালেব প্লাজামোবাইল চুরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রি শুরু হচ্ছে বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ
নির্বাচিত

বিক্রি শুরু হচ্ছে বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

পাঁচ চীনা প্রতিষ্ঠান মার্কিন ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
ছাড় ও অফার

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

প্রযুক্তি সংবাদ

অনলাইনে জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ

শক্তিশালী ব্যাটারির স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারির স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ নভেম্বর ২০২৫

আইএমইআই বদলে ‘উধাও’ লাখ টাকার ফোন: মোতালেব প্লাজায় ‘দঙ্গল’ ডিভাইসে চলে জালিয়াতি

Techzoom.TV |
TechzoomTV