Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপলের এয়ারড্রপ ব্যবহার করে সরাসরি আইফোনে ফাইল আদান-প্রদান করতে পারবেন। প্রথমে পিক্সেল ১০ সিরিজে এটি ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। অ্যাপলের কোনো সহায়তা ছাড়াই গুগলের নিজস্ব প্রযুক্তিতে সুবিধাটি চালু করা হবে।

দীর্ঘদিন ধরে আইফোনের ফাইল শেয়ারিং প্রযুক্তি এয়ারড্রপকে অ্যান্ড্রয়েডের তুলনায় বড় সুবিধা হিসেবে দেখা হতো। আইফোন ব্যবহারকারীরা খুব সহজে নিজেদের মধ্যে ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠাতে পারতেন। অ্যান্ড্রয়েডে গুগলের ‘কুইক শেয়ার’ থাকলেও দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে শেয়ারিং সীমিত ছিল। এবার সেই সীমাবদ্ধতা দূর করেছে গুগল।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, কুইক শেয়ারে এখন আইফোনের এয়ারড্রপের সমর্থন যোগ হয়েছে। পিক্সেল ১০ সিরিজের ব্যবহারকারীরা প্রথমে এ সুবিধা পাবেন। এতে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে ছবি, ডকুমেন্ট ও অন্যান্য ফাইল সহজে পাঠানো যাবে।

গুগল জানিয়েছে, এ ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন, আইপ্যাড এমনকি ম্যাক ডিভাইসেও ফাইল পাঠানো সম্ভব হবে।

ব্যবহারবিধি অনুযায়ী পিক্সেল ১০ ব্যবহারকারী যদি কোনো আইফোন ব্যবহারকারীকে ফাইল পাঠাতে চান, তবে আইফোনে এয়ারড্রপ ‘সবার জন্য উন্মুক্ত’ করে রাখতে হবে। এরপর পিক্সেল ফোনে কুইক শেয়ারে আইফোনটি দেখা যাবে এবং সেখান থেকেই ফাইল পাঠানো যাবে। অ্যান্ড্রয়েডে ফাইল গ্রহণের পদ্ধতিও একই রকম।

অনেকে ধরে নিতে পারেন যে সুবিধাটি দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এসেছে। তবে গুগল স্পষ্ট করেছে যে তারা নিজেদের উদ্যোগেই এটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা কোনো বিকল্প পদ্ধতি ব্যবহার করেনি এবং পুরো ব্যবস্থাটি তাদের নিজস্ব বাস্তবায়নে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অ্যাপলের সঙ্গে সহযোগিতার সুযোগ থাকলে তারা সেটিও বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।

গুগল বলেছে, নতুন সুবিধাটিতে নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হয়নি। এতে ব্যবহারকারীদের তথ্য নিরাপদ থাকবে। পুরো প্রক্রিয়াটি প্রযুক্তি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।

গুগলের নিরাপত্তা ব্লগে বলা হয়েছে, এটি সরাসরি ডিভাইস থেকে ডিভাইসে সংযোগ তৈরি করে। ফলে তথ্য সার্ভারের মাধ্যমে যায় না। তাই এতে কোনো তথ্য সংরক্ষণ করার সুযোগ থাকে না।

Tags: অ্যান্ড্রয়েড

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন
গেম

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন

বাজারে আসছে মিড বাজেটের স্মার্টফোন অপো এ৯৩ ৫জি 
নির্বাচিত

বাজারে আসছে মিড বাজেটের স্মার্টফোন অপো এ৯৩ ৫জি 

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে
প্রযুক্তি সংবাদ

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!
প্রযুক্তি সংবাদ

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix