Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 November 2025
স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

স্যাটেলাইট-সক্ষম স্মার্টওয়াচকে পরিধানযোগ্য প্রযুক্তির পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। স্মার্টঘড়িগুলো এখন শুধু মোবাইল টাওয়ার বা স্থলভিত্তিক নেটওয়ার্কেই নির্ভর করে না। এগুলো স্যাটেলাইটভিত্তিক নন-টিরেস্ট্রিয়াল নেটওয়ার্কের (এনটিএনের) সঙ্গেও সংযুক্ত হতে পারে। ফলে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও ঘড়িটি স্যাটেলাইটে যুক্ত হয়ে বার্তা বা জরুরি তথ্য পাঠাতে পারে বিশ্বের যেকোনো জায়গা থেকেই।

কাউন্টারপয়েন্ট রিসার্চের ‘স্মার্টওয়াচ এনটিএন ট্র্যাকার অ্যান্ড ফোরকাস্ট’ অনুযায়ী স্যাটেলাইট-সক্ষম স্মার্টওয়াচের বাজার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। যদিও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্মার্টওয়াচ বাজারে স্যাটেলাইট-সক্ষম ঘড়ির শুধু ২ শতাংশই বিক্রি হয়েছে। কিন্তু আগামী পাঁচ বছরে বিক্রি ২৮ শতাংশে বৃদ্ধি পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে প্রতি ১০টি স্মার্টওয়াচের মধ্যে প্রায় তিনটি স্যাটেলাইট-সক্ষম হবে।

কাউন্টারপয়েন্ট পূর্বাভাস অনুযায়ী প্রথম দিকে এ বাজারে নেতৃত্ব দেবে অ্যাপল ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান। কারণ এসব কোম্পানির নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। পাশাপাশি ২০২৭ থেকে ন্যারোব্যান্ড নন-টিরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনবি-এনটিএন) প্রযুক্তি মূলধারায় চলে এলে গুগল, গারমিনসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ঘড়িও স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা বা জরুরি যোগাযোগের মতো সুবিধা পাবে।

এনবি-এনটিএন হলো স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ প্রযুক্তি, যা বিশেষভাবে কম ডাটা এবং শক্তি ব্যবহার করে ডিভাইসকে বিশ্বব্যাপী সংযুক্ত রাখার জন্য তৈরি।

বর্তমানে স্যাটেলাইট সুবিধা মূলত ৫০০ ডলারের বেশি মূল্যের প্রিমিয়াম স্মার্টওয়াচেই সীমাবদ্ধ। তবে এনবি-এনটিএন প্রযুক্তি যত বেশি ব্যবহার হবে, ততই এ বাধা হ্রাস পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে এ প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আছে উত্তর আমেরিকা ও ইউরোপ।

অ্যাপলের স্মার্টফোনে ২০২২ সালে চালু হয় স্যাটেলাইট এসওএস সেবা। পরের বছর হুয়াওয়েও টিয়ানটং-ভিত্তিক (চীনের স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক) সংযোগ যোগ করলে ‘স্যাটেলাইট যোগাযোগ’ আর বিশেষ কোনো প্রযুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকেনি। এর পর পরই এটি সবার মাঝে জনপ্রিয়তা পেতে শুরু করে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে ব্যবহারকারীরা এমন স্মার্টওয়াচ চাইবেন, যা মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও নির্ভরযোগ্য যোগাযোগ দিতে পারে। বিশেষ করে কম কভারেজযুক্ত এলাকায়। তখন পরিধানযোগ্য ডিভাইসে স্যাটেলাইট সংযোগ সহজে ও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। উন্নত চিপসেট ও অ্যান্টেনার কারণে ডিজাইন সহজ ও সাশ্রয়ী হবে। আর এসব কারণে স্যাটেলাইট সংযোগ শুধু বিশেষ পরিস্থিতির সীমিত সুবিধা হিসেবে থাকবে না, বরং স্মার্টওয়াচে সাধারণ এবং জনপ্রিয় ফিচার হিসেবে যুক্ত হবে।

ভোক্তাদের জন্য স্যাটেলাইট সংযোগযুক্ত স্মার্টওয়াচ বানানো প্রথম কোম্পানির মধ্যে একটি হলো অ্যাপল। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের ওয়াচ আল্ট্রা থ্রিতে স্যাটেলাইট সুবিধা চালু হয়। ঘড়ির এস৯ চিপ জরুরি যোগাযোগ এবং সাধারণ টেক্সট বার্তা পাঠানোর জন্য গ্লোবালস্টারে নেটওয়ার্ক ব্যবহার করে। এছাড়া পিক্সেল ওয়াচ ফোর হলো প্রথম স্মার্টওয়াচ, যা ফোন ছাড়াই স্যাটেলাইটে বার্তা পাঠানো ও নেয়া উভয়ই করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
প্রযুক্তি সংবাদ

বাজেটে বাড়তে পারে ইন্টারনেট খরচ

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা
প্রযুক্তি সংবাদ

হালনাগাদ হচ্ছে বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা

৫০০০ এমএএইচ ব্যাটারিতে আসছে রিয়েলমি সি৩১
প্রযুক্তি সংবাদ

৫০০০ এমএএইচ ব্যাটারিতে আসছে রিয়েলমি সি৩১

নতুন আইফোন ১৬ কেন অন্যসব মডেলের ফোন থেকে আলাদা?
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন ১৬ কেন অন্যসব মডেলের ফোন থেকে আলাদা?

শাওমির এই ফোন সূর্যের আলোয় রঙ বদলাবে
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোন সূর্যের আলোয় রঙ বদলাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2025

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV