Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিলিয়ন ডলারের চিপ ক্রয়ে গুগলের সঙ্গে আলোচনায় মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
বিলিয়ন ডলারের চিপ ক্রয়ে গুগলের সঙ্গে আলোচনায় মেটা
Share on FacebookShare on Twitter

২০২৭ সাল থেকে ডাটা সেন্টারে ব্যবহারের জন্য গুগলের চিপ কিনতে আলোচনা করছে মেটা। পদক্ষেপটি গুগলকে সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়ার বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন অনুযায়ী, মেটা আগামী বছর থেকেই গুগল ক্লাউড থেকে চিপ নিতে পারবে। এটি গুগলের বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য এআই কাজে ব্যবহৃত টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) কিনতে গ্রাহকদের উৎসাহিত করা।

গুগলের টিপিইউ চিপ শুধু কোম্পানির ডাটা সেন্টারে ব্যবহার হয়। তবে সে কৌশল থেকে সরে গিয়ে অন্য কোম্পানির ডাটা সেন্টারেও টিপিইউ সরবরাহ করবে টেক জায়ান্টটি। বিশ্লেষকরা বলছেন, পদক্ষেপটির ফলে বৈশ্বিক চিপের বাজার আরো সম্প্রসারণ হবে এবং গুগল সরাসরি এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেটার সঙ্গে চিপ চুক্তি গুগলের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ এনভিডিয়ার অন্যতম প্রধান গ্রাহকও মেটা। সোশ্যাল মিডিয়া জায়ান্টটি চলতি বছর চিপ খাতে ৭ হাজার ২০০ কোটি ডলার পর্যন্ত খরচের পরিকল্পনা করছে। এরই মধ্যে জেনারেটিভ এআই বিকাশের বৃদ্ধির সুবিধা পাচ্ছে গুগল। কারণ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এ এআই প্রযুক্তি ব্যবহার করছে, ফলে ক্লাউড সেবার চাহিদা বাড়ছে। পাশাপাশি গুগলের জন্য আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

ব্যবসায়ীদের মধ্যে গত কয়েক বছরে এনভিডিয়ার ব্যয়বহুল ও সরবরাহ সীমিত গ্রাফিকস প্রসেসরের বিকল্প হিসেবে টিপিইউর মতো কাস্টম চিপের চাহিদা বেড়েছে। গত মাসে অ্যানথ্রোপিক জানিয়েছে, কোম্পানিটি এ চিপ ব্যবহারে গুগলের সঙ্গে চুক্তি সম্প্রসারণ করছে। চুক্তির আওতায় প্রযুক্তি জায়ান্টটির সর্বোচ্চ ১০ লাখ এআই চিপ ব্যবহার করবে অ্যানথ্রোপিক।

গুগলের এক মুখপাত্র বলেন, ‘‌আমাদের কাস্টম টিপিইউ এবং এনভিডিয়া জিপিইউ উভয়ের চাহিদাই দ্রুত বাড়ছে। আমরা উভয়কেই সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সিএনবিসির তথ্যানুযায়ী গুগল তাদের প্রথম প্রজন্মের টিপিইউ চালু করেছিল ২০১৮ সালে। এটি মূলত নিজেদের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এরপর থেকে গুগল আরো উন্নত সংস্করণের চিপ তৈরি করেছে, যা বিশেষভাবে এআই-নির্ভর কাজ সম্পাদনে ডিজাইন করা হয়েছে।

টিপিইউ হলো একটি কাস্টমাইজড চিপ। বিশেষজ্ঞরা বলছেন, গুগলকে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রাখে এ চিপ কারণ এর মাধ্যমে গুগল গ্রাহকদের কাজ পরিচালনার জন্য বেশ দক্ষ এবং কার্যকর চিপ সরবরাহ করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
প্রযুক্তি সংবাদ

কবে আসবে করোনার ভ্যাকসিন, জানালেন বিল গেটস

বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল এলো
অটোমোবাইল

বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল এলো

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘ফেভারিটস’ ফিল্টার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘ফেভারিটস’ ফিল্টার

স্মার্ট ভূমি সেবার আওতায় হাট-বাজারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা: ভূমি সচিব
প্রযুক্তি সংবাদ

স্মার্ট ভূমি সেবার আওতায় হাট-বাজারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা: ভূমি সচিব

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ নভেম্বর ২০২৫

বিলিয়ন ডলারের চিপ ক্রয়ে গুগলের সঙ্গে আলোচনায় মেটা

Techzoom.TV |
TechzoomTV