Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বরই দেশে হ্যান্ডসেট নিবন্ধন বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম সিস্টেম চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

তিনি বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেইজ বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট।

১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই-বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেয়ার সুযোগ দেবে।

উল্লেখ্য, কোনো বৈধ মোবাইল ফোনের আইএমইআই নম্বর নকল করে তৈরি সেটগুলোকে ক্লোন ফোন বলা হয়। আর রিফারবিশ ফোন হলো বিদেশে ব্যবহৃত পুরোনো হ্যান্ডসেট, যেগুলো দেশে এনে নতুন বলে বিক্রি করা হয়।

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি
ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।

ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।

ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি
বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মুঠোফোনের নিবন্ধন
বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে কেনা বা উপহার পাওয়া একটি মুঠোফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল হবে। তবে পরবর্তীতে এই ফোনগুলোকে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে।

প্রাথমিকভাবে সচল হওয়ার পর ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য গ্রাহককে এসএমএসের মাধ্যমে নির্দেশনা দেয়া হবে। এরপর গ্রাহকের দাখিল করা সব তথ্য যাচাই-বাছাইয়ের পর শুধু বৈধ ফোনগুলোই নেটওয়ার্কে সচল থাকবে।

বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা ফোনের অনলাইন নিবন্ধন করবেন যেভাবে
ধাপ-১: গ্রাহককে প্রথমেই এনইআইআর পোর্টালে (neir.btrc.gov.bd) যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

ধাপ-২: পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন (Special Registration) সেকশনে গিয়ে মুঠোফোনের আইএমইআই নম্বর দিতে হবে।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি যেমন- পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ফোনটি ক্রয়ের রশিদ ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে চাপ দিতে (প্রেস করতে) হবে।

ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে বৈধ না হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে এবং ফোনটিকে মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

উল্লেখ্য, ব্যক্তিপর্যায়ে বিদেশ থেকে ফোন নিয়ে আসার ক্ষেত্রে, বাংলাদেশে বিদ্যমান ব্যাগেজ রুলস (আমদানি বিধিমালা) অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে আগে ব্যবহৃত নিজের ব্যক্তিগত একটি ফোন বাদে সর্বোচ্চ আর একটি মুঠোফোন বিনা শুল্কে দেশে আনতে পারবেন। আর শুল্ক দেয়া সাপেক্ষে আরও একটি অতিরিক্ত ফোন নিয়ে আসতে পারবেন।

ফোন বিক্রি করতে চাইলে কী করবেন?
নিবন্ধিত মুঠোফোন গ্রাহক যদি বিক্রি বা হস্তান্তর করতে চাস সেক্ষেত্রে আগে হ্যান্ডসেটটিকে ‘ডি-রেজিস্ট্রেশন’ করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ফোনে থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট উল্লেখ করতে হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। ডি-রেজিস্ট্রেশন করা যাবে চারটি মাধ্যমে।

নিবন্ধিত মুঠোফোন ‘ডি-রেজিস্ট্রেশন’ করার উপায়
১) সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)
২) মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) পোর্টাল
৩) মোবাইল অ্যাপস
৪) ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)
তবে ডি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রাহক তার ফোনে যে সিমটি ব্যবহার করছেন তা অবশ্যই নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বর যুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ChittagongIllegal TradeRiazuddin BazarStolen Mobileআরিফুর রহমানএনইআইআরঐতিহ্যবাহী বাজারচট্টগ্রামচোরাই মোবাইলবৈধ-অবৈধভাবমূর্তি ক্ষুণ্নমোবাইল সিন্ডিকেটরিয়াজউদ্দিন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়
কিভাবে করবেন

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়

রক্তের সন্ধান দিবে ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ
নির্বাচিত

রক্তের সন্ধান দিবে ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ

বাংলাদেশে শিগগিরই পে-পাল চালু করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

পণ্যের দাম বেশি নিলে ফোন করবেন ‘ট্রিপল থ্রি’তে: পলক

ডিবির তুলে নেওয়া মোবাইল ব্যবসায়ী পিয়াসের মুক্তি দাবি স্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ডিবির তুলে নেওয়া মোবাইল ব্যবসায়ী পিয়াসের মুক্তি দাবি স্ত্রীর

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

ফরচুনের তালিকায় ১১ ধাপ উপরে উঠলো হুয়াওয়ে

লাভার কম দামি ফোনে ২ ডিসপ্লে
নির্বাচিত

লাভার কম দামি ফোনে ২ ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল
নির্বাচিত

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

স্মার্ট পরিধানযোগ্য প্রযুক্তিতে হুয়াওয়ের নতুন চমক: বাজারে এলো ‘ব্যান্ড ১১’
প্রযুক্তি বাজার

স্মার্ট পরিধানযোগ্য প্রযুক্তিতে হুয়াওয়ের নতুন চমক: বাজারে এলো ‘ব্যান্ড ১১’

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
পাঁচমিশালি

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি
বিবিধ

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

দেশের ইংরেজি অনলাইন সংবাদমাধ্যম দ্যা বিজনেস ডেইলি সফলভাবে...

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ নভেম্বর ২০২৫

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix