Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 November 2025
কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট
Share on FacebookShare on Twitter

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় (গোলচত্বর) দখল করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে অবৈধ মোবাইল ফোন আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে হঠাৎ করেই এই কর্মসূচি শুরু হয়।

পূর্বঘোষিত হলেও পুলিশের অনুমতি ছাড়াই জনবহুল এই সড়কটি অবরোধ করায় মুহূর্তের মধ্যে ফার্মগেট, তেজগাঁও, বাংলামোটর ও বিজয় সরণি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সপ্তাহ শুরুর দিনে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, যারা আজ রাস্তা দখল করেছেন, তারা মূলত অবৈধ বা ‘গ্রে মার্কেট’ মোবাইল আমদানিকারক ও কথিত স্মার্টফোন স্মাগলার। আগামী ১৬ ডিসেম্বর থেকে সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করতে যাচ্ছে। এই সিস্টেমে অবৈধ, চোরাই ও ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ফোন নেটওয়ার্কে সচল হবে না।

দীর্ঘদিনের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই সিন্ডিকেটটি এখন মরিয়া হয়ে উঠেছে। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং সরকারকে চাপে ফেলতেই তারা সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তায় নেমেছে বলে মনে করছেন সচেতন মহল।

সকাল ১১টায় কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে দেওয়ায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। দীর্ঘ সময় যান চলাচল স্থবির হয়ে থাকায় অনেককে বাস থেকে নেমে কয়েক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্যবসায়িক দাবির জন্য রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করা কোন ধরনের আন্দোলন? এরা তো দেশের আইনই মানে না।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, তারা ‘বৈধ ব্যবসার অধিকার’ চান। তবে ব্যবসায়ী মহলের একটি বড় অংশ এবং সাধারণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, যারা ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজ পার্টি বা চোরাই পথে ফোন আনে, তারাই আজ রাস্তায় নেমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৈধ মোবাইল আমদানিকারক বলেন, “অবৈধ ফোনের কারণে সরকার প্রতিবছর হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আর বাজারে নকল ও রিফারবিশড ফোনের ছড়াছড়ি। অভিযানের মুখোমুখি হওয়ার সাহস না থাকায় এই চক্রটি এখন উল্টো রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটি এনইআইআর বানচাল করার একটি গভীর ষড়যন্ত্র।”

অনুমতি ছাড়া এমন জনগুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে দেখা যায়, তবে ততক্ষণে নগরবাসীকে পোহাতে হয়েছে দীর্ঘ সময়ের যানজট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Grey Market SyndicateLegal Mobile BusinessNEIR Crisisঅবৈধ ফোন ব্যবসায়ীঅবৈধ ফোন সিন্ডিকেটএনইআইআরগ্রে মার্কেটদেশীয় মোবাইল শিল্পবিএমপিআইএবৈধ মোবাইল ব্যবসামোবাইল কারখানারাজস্ব ক্ষতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে
নির্বাচিত

মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো
নির্বাচিত

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো

গুগল ফটোজে ভিডিও জুমিং
নির্বাচিত

গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা

নির্বাচিত

যেখানে স্মার্টফোনের ব্যবহার করবেন না

হ্যান্ডহেল্ড পিসির জন্য এক্সবক্স অ্যাপে পরিবর্তন আনছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড পিসির জন্য এক্সবক্স অ্যাপে পরিবর্তন আনছে মাইক্রোসফট

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই কাজটি না করলে বিপদে পড়বেন
নির্বাচিত

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই কাজটি না করলে বিপদে পড়বেন

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির...

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2025

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট

Techzoom.TV |
TechzoomTV