Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেপ্যাল কি সত্যিই আসছে? আইসিটি বিভাগের বৈঠকে ‘ইতিবাচক’ ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
পেপ্যাল কি সত্যিই আসছে? আইসিটি বিভাগের বৈঠকে ‘ইতিবাচক’ ইঙ্গিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (PayPal) চালু হওয়া নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) আইসিটি বিভাগ, দেশের ফ্রিল্যান্সার কমিউনিটি এবং পেপ্যালের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত সময়ের মতো সরকারের ‘একতরফা’ আলোচনা নয়, বরং এবার ফ্রিল্যান্সারদের সরাসরি পেপ্যাল প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

বৈঠকে পেপ্যালের পক্ষ থেকে সিঙ্গাপুরভিত্তিক দক্ষিণ এশিয়া অঞ্চলের চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফ্রিল্যান্স কমিউনিটির পক্ষ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

ফ্রিল্যান্সাররা জানান, বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট ও রেমিট্যান্স দেশে আনার ক্ষেত্রে পেওনিয়ার (Payoneer), স্ট্রাইপ বা ওয়াইজের মাধ্যমে লেনদেনে অতিরিক্ত চার্জ এবং সময়ের অপচয় হচ্ছে। কেন বাংলাদেশের জন্য একটি নিরবচ্ছিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে অপরিহার্য, তা পেপ্যাল প্রতিনিধিদের বোঝাতে সক্ষম হয়েছেন তারা।

ফ্রিল্যান্সার কাজী মামুন কমিউনিটির পক্ষে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি দেখান যে, বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত এখন আর শুধু আপওয়ার্ক বা ফাইভারের মতো মার্কেটপ্লেসে সীমাবদ্ধ নেই। বরং এজেন্সি ব্যবসা, এফবিএ, ড্রপ শিপিং, স্যাস (SaaS), প্লাগ-ইন ডেভেলপমেন্ট, ই-কমার্স এবং রিমোট জবের মতো খাতগুলোতে বিশাল আয়ের সুযোগ তৈরি হয়েছে, যা পেপ্যাল না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে।

বৈঠকে উপস্থিত উদ্যোক্তা মাসুম বিল্লাহ বলেন, “পেপ্যাল প্রতিনিধিদের মনোভাব ছিল বেশ ইতিবাচক। তারা বাংলাদেশের বাজারের খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট করেছেন এবং বিভিন্ন বিষয়ে পাল্টা প্রশ্ন করে জেনে নিয়েছেন।” লুৎফে সিদ্দিকী তার দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলোচনাটি ফলপ্রসূভাবে সমন্বয় করেন।

জানা গেছে, পেপ্যাল প্রতিনিধিরা আগামী দুই থেকে তিন দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা (BIDA)-এর চেয়ারম্যান এবং একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে নীতিনির্ধারণী বৈঠক করবেন। এসব আলোচনার পর তারা ফিরে গিয়ে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করলে ভবিষ্যতে স্ট্রাইপ (Stripe) আসার পথও সুগম হবে এবং ওয়াইজের মতো প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালার কিছু বিষয়ে সুরাহা হলে এবং পেপ্যাল ইতিবাচক সাড়া দিলে তা হবে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক।

Tags: Digital EconomyFreelancerICT DivisionPayPal Bangladeshঅ্যামাজনআইসিটি বিভাগআন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েই-কমার্সএজেন্সি ব্যবসাএফবিএএফবিএমগুগল অ্যাডসেন্সড্রপ শিপিংপেপ্যালপেপ্যাল বাংলাদেশপ্লাগ-ইন ডেভেলপমেন্টফয়েজ আহমেদ তৈয়বফ্রিল্যান্সিংরিমোট জবলুৎফে সিদ্দিকীস্যাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ
নির্বাচিত

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
নির্বাচিত

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক
প্রযুক্তি সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix