Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 May 2025
বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

টানা শেয়ারের দরপতনে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান হারিয়েছে অ্যাপল। এপ্রিলের প্রথম সপ্তাহে টানা চারদিনে অ্যাপলের শেয়ারমূল্য ২৩ শতাংশ কমে বাজারমূল্য নেমে আসে ২ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে। ওই সময় মাইক্রোসফটের বাজারমূল্য ছিল ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার। গত শুক্রবার পর্যন্ত অ্যাপল ও মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়ায় যথাক্রমে ৩ দশমিক শূন্য ৭ ও ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার। ফলে মার্কিন জায়ান্টটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি।

প্রতিবেদন বলছে, শতাধিক দেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিশ্ববাজারে বড় ধাক্কা লেগেছে। মূল্যবৃদ্ধির শঙ্কা ও সম্ভাব্য মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যে অ্যাপল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদের উৎপাদন অনেকটাই চীনের ওপর নির্ভরশীল।

এর আগে ২০২৪ সালের শুরুতে অ্যাপল, মাইক্রোসফট ও চিপ নির্মাতা এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ ট্রিলিয়ন ডলারের ওপরে। তবে সাম্প্রতিক বিক্রির চাপে অ্যাপল পিছিয়ে পড়ে। যদিও জানুয়ারিতে মাইক্রোসফট দুর্বল আয়ের পূর্বাভাস দিয়েছিল, তবে কোম্পানিটি শুল্ক অনিশ্চয়তা থেকে তুলনামূলক বেশি সুরক্ষিত বলে মনে করেন বিশ্লেষকরা।

এদিকে প্রযুক্তি খাতে নানা অস্থিরতা সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭ হাজার কোটি ডলারের বেশি আয় করেছে মাইক্রোসফট। কোম্পানির সাম্প্রতিক প্রকাশিত আয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত প্রান্তিকে মাইক্রোসফটের নিট মুনাফা ছিল প্রায় আড়াই হাজার কোটি ডলার, যা শেয়ারপ্রতি দাঁড়ায় ৩ ডলার ৪৬ সেন্ট। এ সময় কোম্পানির আয় বিশ্লেষকদের পূর্বাভাস ও প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।

মাইক্রোসফট এর আগে ২০২৪ সালের শুরুতে অল্প সময়ের জন্য সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীর্ষে উঠেছিল, তবে অ্যাপল দ্রুত তা পুনরুদ্ধার করে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও) সত্য নাদেলা জানান, গত প্রান্তিকে কোম্পানির শক্তিশালী আয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি। এ খাতে মাইক্রোসফটের আয় হয়েছে ২ হাজার ৬৮০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। এছাড়া জানুয়ারি-মার্চ প্রান্তিকের আয় বিশ্লেষকদের প্রত্যাশিত ২ হাজার ৬১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলমাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেইসবুকে মোট সময় কাটানোর অর্ধেকই আসে ভিডিও থেকে
নির্বাচিত

সর্বোচ্চ ফিশিং হামলার শিকার হয়েছে ফেসবুক

ডিজিটাল বাংলাদেশ মেলায় “নগদ”-কে পুরস্কৃত করলেন অর্থমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ মেলায় “নগদ”-কে পুরস্কৃত করলেন অর্থমন্ত্রী

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের সেরা ফোন মেট ৩০ প্রো

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়
নির্বাচিত

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি
নির্বাচিত

চীনা প্রধান কার্যালয় ভবন বিক্রি করছে এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 May 2025

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix