Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন আইফোন ১৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 December 2025
বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন আইফোন ১৬
Share on FacebookShare on Twitter

অ্যাপলের আইফোন ১৬ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকারের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত আইফোন ১৬ বিশ্ববাজারের স্মার্টফোন বিক্রির ৪ শতাংশ হিস্যা দখল করে টানা তৃতীয় প্রান্তিকেও শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

কাউন্টারপয়েন্ট জানায়, ভারতের উৎসব মৌসুমে বিশেষ অফার এবং জাপানে বাজার পুনরুদ্ধারের কারণে আইফোন ১৬-এর বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণত নতুন সিরিজের আইফোন বাজারে আসার আগে পুরনো মডেলের বিক্রি কিছুটা কমে যায়। তবে আইফোন ১৭ সিরিজ আগমনের পরও এ বছর আইফোন ১৬ চাহিদা ধরে রাখতে সক্ষম হয়েছে।

তবে আইফোন ১৬ প্রো মডেলের বিক্রি তুলনামূলকভাবে বেশি কমেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের মতো বড় বাজারগুলোয় আইফোন ১৭ প্রো সিরিজের জন্য ক্রেতাদের অপেক্ষা বিক্রি হ্রাসের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তা সত্ত্বেও প্রান্তিকের শেষ দিকে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স বিশ্বব্যাপী বিক্রির তালিকায় দশম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ এটি বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন ছিল।

এদিকে সংস্থাটি জানায়, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ পাঁচটি বিক্রীত স্মার্টফোনই ছিল ৫জি মডেলের। তালিকার বেশির ভাগ স্থান দখল করেছে স্যামসাং এবং সবগুলোই গ্যালাক্সি এ সিরিজের মডেল। এর মধ্যে গ্যালাক্সি এ ১৬ ৫জি ছিল প্রান্তিকের সবচেয়ে বেশি বিক্রীত অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এটি গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে ৪জি সংস্করণকেও পেছনে ফেলেছে।

স্যামসাংয়ের গ্যালাক্সি এ ৩৬ এবং এ ৫৬ মডেলও গতবারের তুলনায় ভালো বিক্রি হয়েছে। নতুন এআই ফিচার, দ্রুত চার্জিং সুবিধা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট এ বিক্রি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। অন্যদিকে গ্যালাক্সি এ ১৬ ৪জি এবং গ্যালাক্সি এ ০৬ এখনো লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উদীয়মান বাজারগুলোয় গুরুত্বপূর্ণ এলটিই স্মার্টফোন হিসেবে অবস্থান ধরে রেখেছে।

কাউন্টারপয়েন্টের মতে, জেনএআই ফিচার যুক্ত হওয়ায় বৈশ্বিক মাঝারি দামের স্মার্টফোন বাজার আরো শক্তিশালী হবে। ফলে এ সেগমেন্ট ভোক্তাদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে এবং ফ্ল্যাগশিপ মডেলের সঙ্গে ব্যবধান কমিয়ে আনবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৬স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

হুয়াওয়ের হারমনি ওএস ব্যবহার করবে শাওমি, অপাে ও ভিভো!
নির্বাচিত

চলতি সপ্তাহেই অ্যান্ড্রয়েডের বিকল্প আনতে পারে হুয়াওয়ে

এইচপির এই ল্যাপটপ এক চার্জে চলবে ২৬ ঘণ্টা
নির্বাচিত

এইচপির এই ল্যাপটপ এক চার্জে চলবে ২৬ ঘণ্টা

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!
টিপস

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

বিলাসবহুল রাইড শেয়ারিং নিয়ে এলো ‘হট রাইড’
প্রযুক্তি সংবাদ

বিলাসবহুল রাইড শেয়ারিং নিয়ে এলো ‘হট রাইড’

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2025

বিশ্বের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন আইফোন ১৬

Techzoom.TV |
TechzoomTV