Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্থানীয় টেক জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 March 2021
স্থানীয় টেক জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন
Share on FacebookShare on Twitter

কঠোর নীতিমালা, বিলিয়ন ডলারের ওভারসিজ শেয়ার ভ্যালু হারানো এবং সরকারের কঠোর দৃষ্টিভঙ্গি চীনের টেক জায়ান্টদের বেশ বিপাকে ফেলছে।

সম্প্রতি চীনে অনলাইনে বিশৃঙ্খলভাবে ঋণ প্রদান এবং জায়ান্ট প্লাটফর্মগুলোর দ্বারা ব্যবসায়ীদের প্রভাবিত করা ও ভোক্তাদের তথ্যের অপব্যবহারের প্রতি সচেতনতা বেড়েছে। মূলত ফেসবুক, গুগল ও অন্য জায়ান্টগুলো বিভিন্ন ইস্যুতে তদন্তের মুখোমুখি হওয়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটিতে ই-কমার্স জায়ান্ট আলিবাবা, জেডিডটকম এবং মেসেজিং ও গেমিং জায়ান্ট টেনসেন্টের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বের দামি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। তবে তাদের এ সফলতাই বর্তমানে তাদের শত্রু হয়ে উঠেছে।

এশিয়া টেক স্ট্র্যাটেজি এর গবেষণা প্রধান জেফরি টসন বলেন, চীনে এটি কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত বলে গণ্য হলেও যুক্তরাজ্য সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে জনগণ তাকে মেনে নিত। সরকারের এমন সিদ্ধান্ত বেশ যুক্তিসঙ্গত।

গত অক্টোবরে আলিবাবার উদ্যোক্তা জ্যাক মা প্রকাশ্যেই চীনের নিয়ন্ত্রকদের সমালোচনা করেন। আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা দেয়ার পর এ সমালোচনা করেন তিনি। এর পরই এ ব্যাপারগুলো প্রকাশ্যে আসতে শুরু করে।

বর্তমানে অ্যান্ট গ্রুপের ‘আলিপে’ প্লাটফর্ম চীনের বহুল ব্যবহূত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের একটি। খাবার থেকে শুরু করে রাইড, গ্রোসারি ও ভ্রমণ টিকিটের পেমেন্টেও আলিপে বহুল ব্যবহূত। নিয়ন্ত্রণ ব্যবস্থার ধীরগতি অ্যান্ট গ্রুপকে ঋণ প্রদান, সম্পদ ব্যবস্থাপনা ও বীমা খাতে প্রসারিত করার সুযোগও দেয়।

ব্যবসায় ঝুঁকিসংক্রান্ত পরামর্শক সংস্থা ইউরেশিয়া গ্রুপ জানায়, ধীরে ধীরে এসব টেক জায়ান্টরা নিয়ন্ত্রক সংস্থার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠছিল। ফলে তারা নিয়ন্ত্রক সংস্থাকে পাশ কাটিয়ে অনেক কিছুই করার সুযোগ করেছে। তাদের এ লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে সাংঘর্ষিক ছিল।

বিশ্লেষকরা বলছেন, চীন আশা করছিল তারা অ্যান্ট গ্রুপ ও টেনসেন্টকে ব্যাংক ব্যবস্থার মতো কোনো পদ্ধতি অনুসরণ করতে বাধ্য করবে। যাতে এসব গ্রুপকে তদন্ত ও আর্থিক দায়বদ্ধতার নীতিকাঠামোয় আনা যায়। তবে এসব জায়ান্ট গ্রুপগুলো এ প্রস্তাব সচেতনভাবেই এড়িয়ে গেছে।

ডিজেডটি রিসার্চের প্রধান বিশ্লেষক কে ইয়ান বলেন, তাদের অবশ্যই মূলধনের প্রয়োজনীয় শর্তপূরণ করতে হবে। একই সঙ্গে আর্থিক কোম্পানিও স্থাপন করতে হবে। তারা এসব কিছু এড়িয়ে যেতে পারে না।

এর আগে ওয়াল স্ট্রিস জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় যে চীন সরকার গণমাধ্যম থেকেও আলিবাবার শেয়ার প্রত্যাহারে চাপ প্রয়োগ করছে। এ নির্দেশনা চীনের টেক ফার্মগুলোর শেয়ারের মূল্যকে বেশ কয়েক ভাগে ভাগ করেছে। এ অবস্থায় জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর সরকারের নজরদারিতে বেশি পড়ছে। যেখানে মাত্র ২০ শতাংশ মার্কিন রিটেইলার অনলাইনে লেনদেন করে, সেখানে চলতি বছর চীনের অন্তত ৫০ শতাংশ কোম্পানিই অনলাইন লেনদেনে অন্তর্ভুক্ত। ফলে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়েও ক্রমেই সতর্কতা বৃদ্ধি পাচ্ছে। তবে কে ইয়ান বলেন, আমি মনে করি না এ কঠোরতা শুধু জ্যাক মা এর জন্য প্রযোজ্য। বরং এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। টেক জায়ান্টগুলোর ক্রমবর্ধমান প্রভাব চীনের জন্য নতুন কিছু নয়।

জেফরি টসন বলেন, বিশ্বব্যাপী অনেক সরকারই টেক জায়ান্টগুলোর প্রভাবের ওপর নজর রাখছেন। প্রত্যেকেই মনে করছেন টেক জায়ান্টগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। তিনি আরো বলেন, এ কঠোরতার মানে এই নয় যে তারা উদ্ভাবনকে দমন করতে চায়।

সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অনলাইনে একচেটিয়া ব্যবসা ও আর্থিক বিশৃঙ্খলা দমনে সরকার আরো নজরদারি বাড়াবে।

ইউরেশিয়া গ্রুপ জানায়, চীন সরকারের এ কঠোরতা ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে আরো বেশি সুবিধা তৈরি করবে। একই সঙ্গে ভোক্তাদের তাদের সর্বোত্তম পণ্য বাছাই করার সুযোগ দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েচীনা স্মার্টফোনচীনে অ্যাপলের স্টোর

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিগ্রাম ব্যবহারে এ বার পকেট থেকে খোয়াতে হবে টাকা, জানুন
প্রযুক্তি সংবাদ

আয়ের সুযোগ দিচ্ছে টেলিগ্রাম

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন
নির্বাচিত

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সাংবাদিকতায় মাশুক চৌধুরী ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব: মোস্তাফা জব্বার

প্রযুক্তি সংবাদ

ব্যবসার নতুন খাতে অ্যাপল?

ইউরো ফাইটার টাইফুন উড়ালেন বাংলাদেশী পাইলটরা
প্রযুক্তি সংবাদ

ইউরো ফাইটার টাইফুন উড়ালেন বাংলাদেশী পাইলটরা

ফাঁস হয়ে গেল রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হয়ে গেল রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 March 2021

স্থানীয় টেক জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix