Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইওএফের অর্থ আত্মসাৎ: বিটিআরসির কাছে নথিপত্র চাইল দুদক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 December 2025
আইওএফের অর্থ আত্মসাৎ: বিটিআরসির কাছে নথিপত্র চাইল দুদক
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরামের (আইওএফ) বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, আইওএফ মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেনসেস (এমডিএস) বাবদ নির্ধারিত তহবিলের কোনো অডিট সম্পন্ন না করেই প্রায় ৯৫ ভাগ অর্থ সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড-এর নামে লেনদেন করেছে।

দুদকের চিঠিতে বিটিআরসির ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স’ বিভাগের একটি নথির যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি ও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

৯হোঁচট খেল বেক্সিমকো কম্পিউটারস

দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইওএফের অপারেটররা বিটিআরসির সঙ্গে সম্পাদিত লাইসেন্স ও চুক্তির শর্ত লঙ্ঘন করেছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, নেটওয়ার্ক উন্নয়নের নামে গঠিত ‘মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড’-এর বিপুল পরিমাণ অর্থ নিয়মবহির্ভূতভাবে বেক্সিমকো কম্পিউটারসে স্থানান্তর করা হয়েছে। অথচ এই প্রতিষ্ঠানটির আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্সই নেই।

৫ সদস্যের অনুসন্ধান টিম

এই অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞাকে দলনেতা করে পাঁচ সদস্যের একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন—উপপরিচালক মশিউর রহমান, নার্গিস সুলতানা, মুহাম্মদ জয়নাল আবেদীন এবং সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।

মামলার প্রেক্ষাপট ও ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ

দুদক ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বিটিআরসির মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলায় সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান এবং সায়ান এফ রহমানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফের নির্বাহী কমিটির সদস্য।

যেভাবে গড়ে ওঠে সিন্ডিকেট

অভিযোগে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আইজিডব্লিউ খাতটি কুক্ষিগত করেন সালমান এফ রহমান। তার প্রত্যক্ষ নেতৃত্বে গড়ে ওঠে আইওএফ নামের সিন্ডিকেট। অপারেটরদের বাধ্য করা হতো প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা দিতে। কিন্তু সেই ফান্ডের প্রকৃত ব্যবহার সম্পর্কে খোদ আইজিডব্লিউ অপারেটররাই অন্ধকারে ছিলেন।

১২ আসামির জামিন বাতিল

এদিকে, গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ মামলার ১২ আসামির জামিন মঞ্জুর করেছিলেন। তবে ১০ নভেম্বর রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলে ১৩ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত সেই জামিন বাতিল করেন।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ACCBTRCIOF ScamSalman F Rahmanঅর্থ আত্মসাৎআইওএফআইজিডব্লিউদুদকবিটিআরসিবেক্সিমকো কম্পিউটারসমার্কেট ডেভেলপমেন্ট ফান্ডসালমান এফ রহমান

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক
টেলিকম

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

হোন্ডার সাড়া জাগানো তিন চাকার বাইক
নির্বাচিত

হোন্ডার সাড়া জাগানো তিন চাকার বাইক

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
নির্বাচিত

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

২০২০ সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

২০২০ সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্লোবাল, স্টারটেক, রায়ান্স এর পণ্য বয়কট
নির্বাচিত

গ্লোবাল, স্টারটেক, রায়ান্স এর পণ্য বয়কট

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে ব্ল্যাক শার্ক ৪এস প্রো
নির্বাচিত

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে ব্ল্যাক শার্ক ৪এস প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2025

আইওএফের অর্থ আত্মসাৎ: বিটিআরসির কাছে নথিপত্র চাইল দুদক

Techzoom.TV |
TechzoomTV