Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ মার্চ ২০২৬
আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার পাশাপাশি এবার সারাদেশে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব জোনে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। ইতোমধ্যে দেশের পাঁচটি স্থানে ওয়াই-ফাই জোন চালুর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের মধ্যে দেশজুড়ে মোট ৫০০টি ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা রয়েছে আম্বার আইটির।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানসহ বিভিন্ন বিশেষায়িত এলাকায় ধাপে ধাপে এসব ওয়াই-ফাই জোন স্থাপন করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করেই এসব পয়েন্ট পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকানসহ স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়াই-ফাই পয়েন্টগুলো গড়ে তোলা হবে।

আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সারাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

আম্বার আইটির বিদ্যমান গ্রাহকেরা যে মোবাইল নম্বর দিয়ে প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াই-ফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যারা আম্বার আইটির গ্রাহক নন, তারাও কুপন কার্ড ক্রয়ের মাধ্যমে সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।

এসব ওয়াই-ফাই পয়েন্টে বিভিন্ন মেয়াদের কুপন কার্ড পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ৫ ঘণ্টার জন্য ৮ টাকা, ১ দিনের জন্য ১২ টাকা, ৭ দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকার প্যাকেজ। কুপন কার্ডে দেওয়া কোড ব্যবহার করে গ্রাহকেরা সহজেই ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

ইতোমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী জেলার ইপিজেড মোড়ে এসব ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাসের মধ্যে—বিশেষ করে ঈদের আগে—দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াই-ফাই জোন চালু করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে জনসমাগমপূর্ণ এলাকায় মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করা আরও সহজ হবে। শিক্ষার্থী, ভ্রমণকারী, ফ্রিল্যান্সারসহ সাধারণ ব্যবহারকারীরা প্রয়োজনের সময় দ্রুত ইন্টারনেট সংযোগ পেয়ে উপকৃত হবেন। একই সঙ্গে স্থানীয় ছোট ব্যবসায়ীরাও ওয়াই-ফাই পয়েন্ট পরিচালনার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন

Tags: আম্বার আইটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনে আসার আগে যেগুলো মাথায় রাখতে হবে
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক
টেলিকম

গ্রাহক প্রতি তরঙ্গ সেবায় তলানিতে গ্রামীণফোন; শীর্ষে টেলিটক

খাজা টাওয়ারের আগুনে মোবাইল সেবা বিঘ্নিত
টেলিকম

খাজা টাওয়ারের আগুনে মোবাইল সেবা বিঘ্নিত

লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
টেলিকম

লাইসেন্স বাতিলের নোটিশ পাচ্ছে গ্রামীণফোন ও রবি!

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস

অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix