Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 March 2026
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি
Share on FacebookShare on Twitter

পবিত্র রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে শিশু রোগীদের জন্য একটি ছোট প্লে-জোন নির্মাণ করেছে রবি আজিয়াটা পিএলসি।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয়। এ কারণে তাদের জীবনের বড় একটি অংশ হাসপাতালকেন্দ্রিক হয়ে পড়ে। নিয়মিত চিকিৎসা ও হাসপাতালে যাতায়াতের কারণে অনেক সময় তাদের শৈশবের স্বাভাবিক আনন্দ সীমিত হয়ে যায়। সেই বাস্তবতা বিবেচনায় শিশুদের জন্য কিছু আনন্দঘন মুহূর্ত তৈরি করতেই এই প্লে-জোন স্থাপন করেছে রবি।

খেলনা, রঙিন পরিবেশ ও বিভিন্ন বিনোদনমূলক উপকরণে সাজানো এই প্লে-জোনে শিশুরা খেলা ও আনন্দের মধ্য দিয়ে কিছু সময় কাটানোর সুযোগ পাচ্ছে। উদ্বোধনের দিন রবির কয়েকজন কর্মী হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মাঝে ছোট উপহার বিতরণ করেন। এতে শিশুদের দিনটি আরও আনন্দময় হয়ে ওঠে।

এ ছাড়া রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের আওতায় আরও দুটি উদ্যোগ বাস্তবায়ন করেছে রবি। এর একটি হলো মৌলভীবাজারের মুরইছড়া এলাকার একটি চা-বাগান স্কুলকে সহায়তা দেওয়া। দীর্ঘদিন বন্ধ থাকা ‘মুরইছড়া চা বাগান শিশু শিক্ষা কেন্দ্র’ নামের ওই স্কুলটি একাই পুনরুজ্জীবিত করেন স্থানীয় বাসিন্দা সাগর তির্কী। তার উদ্যোগে আবারও শ্রেণিকক্ষে ফিরতে শুরু করে এলাকার শিশুরা। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে রবি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী, রবি ওয়াইফাই, একটি স্মার্ট টিভি এবং একটি পানির ফিল্টার দিয়েছে।

আরেকটি উদ্যোগ হিসেবে চাঁদপুরের মতলব উপজেলার নিন্দপুর জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের ঈদের পোশাক ও বিভিন্ন উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদের মতো তারাও যাতে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের মূল ধারণা হলো-ছোট উদ্যোগও অনেককে অনুপ্রাণিত করতে পারে এবং এমন ছোট ছোট কাজ থেকেই সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হতে পারে।

ক্যাম্পেইনটি সম্পর্কে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “প্রতি বছরের মতো রমজান উপলক্ষে এবারও প্রথমে আমরা এমন একটি বিজ্ঞাপন বানাতে চেয়েছিলাম, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু পরে আমরা বিজ্ঞাপনের পরিবর্তে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মানুষের জন্য, সমাজের জন্য অর্থবহ কী করা যায়, সেদিকেই মনোযোগ দিই। আমরা বিশ্বাস করি, আমাদের বদলে যাওয়া চিন্তাগুলোই বদলে দেবে দেশ ও আমাদের চারপাশ।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি
টেলিকম

টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি

ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী
টেলিকম

ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কল ড্রপে ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত পাবেন গ্রাহক: বিটিআরসি চেয়ারম্যান

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

টেলিকম

টেলিকম সেবার সর্ব্বোচ্চ মান নিশ্চিত করতে হবে:মোস্তাফা জব্বার

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
টেলিকম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
প্রযুক্তি সংবাদ

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 March 2026

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

Techzoom.TV |
TechzoomTV