Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 March 2026
২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে
Share on FacebookShare on Twitter

দেশের বেশকিছু অঞ্চলে এখনও 5G নেটওয়ার্ক উপলব্ধ নয়। তার মধ্যেই 6G নিয়ে জোর প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্র শেখর সম্প্রতি জানিয়েছেন, টেলিকম ইনোভেশনকে এগিয়ে নিয়ে যেতে মোট ১০৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। এর জন্য টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড বা টিটিডিএফ থেকে প্রায় ২৭১ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আর এই বিপুল পরিমাণ অর্থ মূলত গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং টেলিকম ইন্ডাস্ট্রির বিভিন্ন সংস্থাকে দেওয়া হবে, যারা নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজ করছে।

পেম্মাসানি চন্দ্র শেখর আরও বলেছেন, সরকারের লক্ষ্য ভবিষ্যতের টেলিকম প্রযুক্তিতে ভারত যেন নেতৃত্ব দেয়। এই পরিকল্পনার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে ‘ভারত 6G ভিশন ডকুমেন্ট’। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, কীভাবে দেশে ৬জি পরিষেবা তৈরি ও চালু করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণা ও উন্নয়নে।

পাশাপাশি নতুন ইনোভেশন হাব তৈরির কথাও উল্লেখ রয়েছে। লক্ষ্য হচ্ছে দেশীয় প্রযুক্তিকে শক্তিশালী করা, যাতে বড় আন্তর্জাতিক টেলিকম পরিষেবা প্রদানকারীদের ওপর নির্ভর করতে না হয়।

প্রসঙ্গত, 6G প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্পেকট্রাম রোডম্যাপ। এরজন্য সরকার তিনটি সময়সীমা নির্ধারণ করেছে। প্রথম ধাপ ২০২৫ থেকে ২০২৬, দ্বিতীয় ধাপ ২০২৭ থেকে ২০৩০ এবং শেষ ধাপ ২০৩১ থেকে ২০৩৫ পর্যন্ত। এই রোডম্যাপ গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের ধাপে ধাপে নতুন প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে সাহায্য করবে।

উল্লেখ্য, সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, 6G প্রযুক্তির দৌড়ে ভারত দ্রুত এগোচ্ছে। লক্ষ্য হল বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে থাকা। এর আগেই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩০ সালের মধ্যে 6G চালুর লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিলেন।

জানিয়ে রাখি, 6G নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের তুলনায় প্রায় ১০ গুণ দ্রুত ইন্টারনেট স্পিড দিতে পারে। অর্থাৎ শুধু দ্রুত ডাউনলোড নয়, বরং সম্পূর্ণ নতুন ধরনের প্রযুক্তি বাস্তবে দেখা যেতে পারে। রিয়েল টাইম হলোগ্রাম, আরও স্মার্ট শহর, স্বয়ংচালিত গাড়ি, উন্নত এআই নেটওয়ার্ক এবং আল্ট্রা ফাস্ট ক্লাউড কম্পিউটিং, সবকিছুই অনেক সহজ হয়ে যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দ্রুত ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

পহেলা জুলাই থেকে ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ
টেলিকম

পহেলা জুলাই থেকে ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ

অনুমোদনহীন ফোন বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
টেলিকম

ইন্টারনেট সেবাদানে অনিয়ম, বিটিআরসির হুঁশিয়ারি

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন
টেলিকম

গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং ও গ্রামীণফোন

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
টেলিকম

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত
টেলিকম

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ

Load More

ট্রেন্ডিং টপিক

আইকিউওও
নির্বাচিত

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী...

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2026

২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে

Techzoom.TV |
TechzoomTV