Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্বালানি সংকটে দেশজুড়ে টেলিকম সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2026
জ্বালানি সংকটে দেশজুড়ে টেলিকম সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
Share on FacebookShare on Twitter

 

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী কোনো সংকট দেশজুড়ে টেলিযোগাযোগ সংযোগ বিঘ্নিত করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ইতোমধ্যেই মাঠ পর্যায়ের টেলিকম কার্যক্রমে জ্বালানি সংকটের প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক বিবৃতিতে বলা হয়, ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের সূচনার সঙ্গে সঙ্গেই মোবাইল অপারেটররা নিরবচ্ছিন্ন টেলিকম কার্যক্রমে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে সরকারকে সতর্ক করে।

সরকার ইতিবাচক সাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা প্রদানের নির্দেশনা দিলেও মাঠ পর্যায়ে এখনো সেই নির্দেশনার পুরোপুরি প্রতিফলন দেখা যায়নি।
সম্প্রতি দেশের কিছু এলাকায় ঝড়ের কারণে গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিভ্রাট লক্ষণীয়ভাবে বেড়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ পুনরুদ্ধারে সময় দীর্ঘায়িত হচ্ছে। বর্ষাকালেও একই ধরনের প্রবণতা দেখা যেতে পারে, যা টেলিকম নেটওয়ার্কের কার্যক্রমকে আরও বিঘ্নিত করতে পারে।

এ প্রেক্ষাপটে, সরকারের কাছে মোবাইল শিল্প জরুরি ভিত্তিতে একটি সমন্বিত সহায়তা কাঠামো প্রত্যাশা করে।

এর আওতায় থাকবে মূল নেটওয়ার্ক স্থাপনা এবং মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানি পরিচালিত বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সাইটগুলোর জন্য নিরবচ্ছিন্ন ও অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ পরিবহনের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ (ক্রিটিক্যাল) টেলিকম স্থাপনা এলাকায় লোডশেডিং কমানো এবং ঝড় ও আবহাওয়া সংক্রান্ত বিঘ্নের পর দ্রুততম সময়ে আরইবির বিদ্যুৎ পুনরুদ্ধার নিশ্চিত করা।
বাংলাদেশের টেলিকম নেটওয়ার্ক অবকাঠামোতে প্রায় ৪৫ হাজার টাওয়ার, অপারেটরদের মালিকানাধীন একাধিক ডেটা সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামো দেশের প্রায় ১০০ শতাংশ ভৌগোলিক এলাকায় অন্তত সাড়ে ১৮ কোটি মানুষকে জরুরি টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেয় রেডিও অ্যাক্সেস সাইট, সুইচিং নোড, কোর নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, ডেটা সেন্টার এবং এনওসিসহ সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরের নেটওয়ার্ক স্থাপনাগুলো সেবার ধারাবাহিকতা, নেটওয়ার্কের গুণমান এবং দেশব্যাপী সংযোগ বজায় রাখতে ২৪/৭ ভিত্তিতে স্থিতিশীল, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।

মনে রাখা দরকার, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা ডিজেল ও পেট্রলচালিত জেনারেটরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

বিদ্যমান বৈশ্বিক জ্বালানি সংকট ছাড়াও বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার মতো বড় ধরনের দুর্যোগপ্রবণ, যা জ্বালানি ও বিদ্যুতের সংকট তৈরি করে। তাই জ্বালানি প্রাপ্যতায় যেকোনো বিঘ্ন দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
টেলিযোগাযোগ শুধু একটি সেবা নয়, এটা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি (লাইফ লাইন) এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো হিসেবে বিবেচিত, যা জরুরি যোগাযোগ, জননিরাপত্তা, সরকারি সেবা, ডিজিটাল আর্থিক সেবা, ব্যবসায়িক কার্যক্রম এবং নাগরিকদের দৈনন্দিন সংযোগ নিশ্চিত করতে অপরিহার্য ভূমিকা পালন করে। নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ব্যর্থ হলে তা সমগ্র ইন্টারনেট ভ্যালু চেইনের ধারাবাহিক পতন ঘটাবে। ফলে তা ই-কমার্স, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা, কর্পোরেট কার্যক্রম, অনলাইন রাইড-শেয়ারিং নেটওয়ার্ক এবং নিরবচ্ছিন্ন সংযোগের ওপর নির্ভরশীল অন্যান্য সব কার্যক্রমকে প্রভাবিত করবে।

বিবৃতিতে বলা হয়, মোবাইল অপারেটররা জরুরি ভিত্তিতে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে দেশের জনগণের জন্য নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
প্রযুক্তি সংবাদ

শিশু শ্রম ও বাল্য বিবাহ রোধে চাই অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম — আইসিটি প্রতিমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার ইটস
ই-কমার্স

বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

দেশের সব হাইটেক পার্কে আইসিটি ক্লাব হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের সব হাইটেক পার্কে আইসিটি ক্লাব হবে: পলক

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
কিভাবে করবেন

বাংলায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল
টেলিকম

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2026

জ্বালানি সংকটে দেশজুড়ে টেলিকম সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix