Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়েস ফ্লোর বাড়ালে ডেটার দাম বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
ভয়েস ফ্লোর বাড়ালে ডেটার দাম বাড়বে
Share on FacebookShare on Twitter

নতুন স্মার্টফোন ব্যবহারকারী বাড়াতে ভয়েস কলে ফ্লোর প্রাইস উঠিয়ে নিয়ে নাগরিক পরিসরে ইন্টারনেটের ব্যবহার ৪৫ থেকে ৭৫ শতাংশে যেতে পারে এবং ডিজিটাল খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ। অবশ্য ইতিমধ্যে চারটি অপারেটরেই ভয়েস কল কমেছে জানিয়ে বিটিআরসির উপপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিস ডিভিশন) মোহাম্মদ ফারহান আলমও বলেছেন, ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়ে মনোপলি বা ওলিগোপলি (একচেটিয়া) হতে পারে।

তবে হঠাৎ করে ভয়েস ফ্লোর প্রাইস কমালে মোবাইল ইন্টারনেটের দাম ৫৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সেমিনারে মন্তব্য করেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। তবে সাবেক এই অগ্রজ সহকর্মীর সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, যে কোনো আলোচনার ক্ষেত্রেই আমাদের হলিস্টিক অ্যাপ্রোচ বেছে নিতে হবে। কেননা, বাংলাদেশে ভয়েস থেকে যে রাজস্ব আসে, সেটা দিয়ে ডেটার প্রচার–প্রসার করা হয়। এ কারণে আমাদের নেটওয়ার্কে ব্যবহৃত ১০০ ডিভাইসের মধ্যে ৭০ শতাংশের ওপরে চলে গেছে। তার মানে ডেটার ব্যবহার বাড়ছে।

তিনি আরও বলেন, গ্রহাক ও শিল্পের স্বার্থ রক্ষায় বিশ্বের ৪০টির মতো দেশে এখনও ফ্লোর প্রাইস রয়েছে। আর আমাদের দেশে এটি অনেকটাই অপ্রাসঙ্গিক। কেননা, আমরা কেউই ফ্লোরটা ফলো করি না। এর প্রাসঙ্গিতা অন্য জায়গায়। ফ্লোর তুলে দিলে এতোটাই মূল্যযুদ্ধ হবে তাতে ডেটার দাম ৫৯ শতাংশ বেড়ে যাবে। সরকার ৬ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।

সাহেদ আলম বলেন, বাংলাদেশে ডাটা ব্যবহারের প্রসার বাড়াতে হলে ডাটার দাম কমানো জরুরি। এ ক্ষেত্রে নীতিনির্ধারকদের উচিত খরচ বাড়ায় এমন মধ্যবর্তী স্তরগুলো চিহ্নিত করে তা কমানো। ভয়েস কলের ফ্লোর প্রাইস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটি পূর্ণাঙ্গ কস্ট স্টাডি করা প্রয়োজন। কেননা, সাধারণ দৃষ্টে কর ৫৪ শতাংশ দেখানো হলেও এখন তা ৫৬ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে গ্রাহক এখন ১০০ টাকা রিচার্জ করলে তার ৫৬ টাকা সরকারের কাছে চলে যাচ্ছে। একইভাবে আমার মুনাফার ওপর করদায় পড়ছে ৭০ থেকে ৭২ শতাংশ। তাই গ্রাহক, অপারেটর এবং সরকারের রাজস্ব—সব দিক বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

৫ এপ্রিল, রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে ‘ভয়েস মূল্যসীমা প্রত্যাহার প্রস্তাব: মোবাইল সেবাকে জনবান্ধব করতে নতুন সরকারের করণীয়’ শীর্ষক সেমিনারে এমনটাই জানান তারা। সেমিনারের আয়োজক ভয়েস ফর রিফর্ম ও টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (টিআইপিএপি)।

পৃথিবীর কোনো দেশেই আমি ফ্লোর প্রাইস খুঁজে না পাওয়ার কথা জানিয়ে আলোচনায় অংশ নিয়ে বিটিআরসি’র উপপরিচালক মোহাম্মদ ফারহান আলম বলেন, কিছু কিছু দেশে প্রতিটি ট্যারিফ দেয়ার আগে রেগুলেটরের কাছ থেকে অনুমতি নেয়। কিছু দেশ পুরো বিষয়টি বাজারের ওপর ছেড়ে দিয়েছে। আমার মতে, ফ্লোর প্রাইস তুলে দিলে গ্রাহকের সুবিধা হওয়ার সম্ভাবনা বেশি। কেননা তখন সে বিভিন্ন ভাবে বান্ডেল অফার করতে পারবে। তবে এটাও সত্য ৩০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন নেই। তাই তারা ভয়েস ও কল সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই যতদ্রুত সম্ভব কস্ট রিভিউ করা দরকার।

তিনি আরও বলেন, ভয়েস ফ্লোর সীমা ওঠিয়ে নেয়ার আগে আমার মনে পড়ছে, ২০০১ সালে ভয়েস মূল্য ১১ টাকা থাকলেও ২০১১ সালে তা নেমে ৮৩ পয়সায় হয়েছে। ২০১২ সালে মোবাইল গ্রাহক ছিল ৮ কোটি ৭ লাখ। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে ১০ কোটি ৭ লাখ হয়। কিন্তু ২০২৬ সালে হয়েছে ১০ কোটি ৮ লাখ। সাবসক্রাইবার অনুযায়ী তাদের মুনাফা হয়। গত এক বছরে চার অপারেটরেরই ভয়েস কলের গ্রোথ কমেছে। এসব বিষয় মাথায় না নিলে টেলিকম খাতে একেক বা দ্বৈত শক্তির দখলে চলে যেতে পারে।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হোসন সাদাত বলেন, একমাত্র দেশ হিসেবে কেবল বাংলাদেশেই এখন ফ্লোর প্রাইস বিদ্যমান রয়েছে। দীর্ঘ দিন ধরেই এ বিষয়ে আলোচনা হচ্ছে। দাম কমালে আপাতদৃষ্টে অপারেটর এবং রেগুলেটর তাদের রাজস্ব আয় কমবে এবং গ্রাহক বাড়বে ও তারা উপকৃত হবে মনে করা হলেও দীর্ঘ মেয়াদে সবাই সুবিধা পাবে। ডিজিটাল বৈষম্যের সঙ্গে সামাজিক শুন্যতাকে আমলে নিতে হবে।

সেমিনার সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর। আলোচনায় অংশ নিয়ে বাংলালিংক এর একজন প্রতিনিধি বলেন, মূলত পুরো আলোচনাটাই অ্যাফোর্ডেবিলিটি নিয়ে হয়েছে। কিন্তু এট নির্ভর করে ইফিসেয়েন্সির ওপর। অথচ আমাদের দেশে এখনও অ্যাক্টিভ শেয়ার চালু হয়নি। রেভিনিউ না থাকলেও আইওটি সিমের ওপর ৩০০ টাকা ট্যাক্স দিতে হয়। বিভিন্ন চাপের আমাদের ৬৫ শতাংশ আরকু অবনমন করেছে। সর্বোপরি প্রতিযোগিতার পরিবেশ না থাকায়, বিশেষে করে মুনাফার ৯৫ শতাংশ এবং গ্রাহকের ৫০ শতাংশের বেশি যখন একটি কোম্পানির দখলে থাকে তখন আমাদের দক্ষতা উন্নয়নে বাধা সৃষ্টি করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস
প্রযুক্তি সংবাদ

বিজয় দিবসে তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও স্টেম শিক্ষা নিয়ে অনুপ্রাণিত করলো বেসিস

সামিট থেকে ১০ কোটি ২৪ লাখ টাকা আদায় বিটিআরসি’র
টেলিকম

সামিট থেকে ১০ কোটি ২৪ লাখ টাকা আদায় বিটিআরসি’র

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট
ই-কমার্স

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট

‘ইলেকট্রনিক্স শিল্প গার্মেন্টসকে ওভারটেক করবে ’
নির্বাচিত

‘ইলেকট্রনিক্স শিল্প গার্মেন্টসকে ওভারটেক করবে ’

ফোল্ডএবল ফোনের ৩৬০ ডিগ্রি পর্দা দেখালো বিওই
প্রযুক্তি সংবাদ

ফোল্ডএবল ফোনের ৩৬০ ডিগ্রি পর্দা দেখালো বিওই

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’
প্রযুক্তি সংবাদ

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ এপ্রিল ২০২৬

ভয়েস ফ্লোর বাড়ালে ডেটার দাম বাড়বে

Techzoom.TV |
TechzoomTV