Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অরক্ষিত টেলিটকের তথ্যভান্ডার: রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের ফাটল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 May 2026
নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ১ হাজার ১৯৫টিরও বেশি সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। সাইবার থ্রেট ইন্টেলিজেন্স পর্যবেক্ষণে একাধিক ‘ডেটা ব্রিচ’ বা তথ্য চুরির অকাট্য প্রমাণ মিলেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ই-মেইল সার্ভার, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডার এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ডেটার প্রবেশাধিকার (এক্সেস) রয়েছে বলে জানা গেছে।

যুগান্তরের হাতে আসা বিভিন্ন স্ক্রিনশট এবং থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের তথ্যে দেখা যায়, টেলিটকের মূল ডোমেইন ‘teletalk.com.bd’-এর আওতায় ১ হাজার ১৯৫টিরও বেশি ‘ওপেন ডেটা ব্রিচ’ এবং প্রায় ১ হাজার ২০০টি ডোমেইনভিত্তিক তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত হয়েছে। শুধু তথ্য ফাঁস নয়, অন্তত ১৯টি পৃথক ঘটনায় হ্যাকাররা টেলিটকের পরিচয় ধারণ করে (ইমপারসোনেশন) বিভিন্ন হ্যাকিং কার্যক্রম চালিয়েছে। এমনকি চলতি বছরের এপ্রিলেও হ্যাকারদের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা গেছে।

ডার্ক ওয়েব মার্কেটপ্লেস, হ্যাকার ফোরাম এবং এনক্রিপটেড টেলিগ্রাম চ্যানেলগুলো মনিটর করা নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ডেটা ব্রিচ রাষ্ট্রীয় মোবাইল অপারেটরের অভ্যন্তরীণ কারিগরি নিরাপত্তার চরম দুর্বলতাকেই নির্দেশ করছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, টেলিটকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্য ফাঁস হওয়া কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, এটি জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। ফাঁস হওয়া প্রশাসনিক ডেটা ব্যবহার করে অপরাধীরা ভবিষ্যতে আরও বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে। এতে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সক্ষমতাও প্রশ্নের মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সাইবার অডিট এবং স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির (BTRC) সক্রিয় ভূমিকা এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করলে দেশের টেলিযোগাযোগ খাত এক গভীর সংকটের মুখে পড়তে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ
টেলিকম

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
টেলিকম

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা

আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট কর প্রত্যাহারের দাবি
টেলিকম

আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট কর প্রত্যাহারের দাবি

ফ্রি ইন্টারনেট দেবে সরকার
টেলিকম

ফ্রি ইন্টারনেট দেবে সরকার

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ
টেলিকম

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি
নির্বাচিত

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

বর্তমানে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো নীরবে অঞ্চলভিত্তিক হয়ে পড়ছে। চীন...

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2026

অরক্ষিত টেলিটকের তথ্যভান্ডার: রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের ফাটল

Techzoom.TV |
TechzoomTV