Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 June 2026
৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তি চালুর ফলে ভবনের ভেতরে মোবাইল নেটওয়ার্কের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং গ্রামীণ ও দুর্গম এলাকাতেও আরও বিস্তৃত কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের মতে, ৭০০ মেগাহার্টজ একটি ‘লো-ব্যান্ড’ স্পেকট্রাম হওয়ায় এর সিগন্যাল দূরবর্তী এলাকায় সহজে পৌঁছাতে পারে এবং ভবনের দেয়াল ভেদ করেও তুলনামূলক ভালো কভারেজ দিতে সক্ষম।

ফলে একই সংখ্যক বেস স্টেশন ব্যবহার করে আরও বৃহৎ এলাকা নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে। এতে অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণ ব্যয়ও কমবে।

অনুষ্ঠানে রেহান আসিফ আসাদ বলেন, “৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহর ও গ্রাম উভয় অঞ্চলে উচ্চমানের সংযোগ সম্প্রসারণ ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে এবং জনগণের জন্য প্রয়োজনীয় সেবাগুলো আরও সহজলভ্য করবে।”

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, “এই স্পেকট্রামের ব্যবহার বাংলাদেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে ভবনের ভেতরে এবং সুবিধাবঞ্চিত এলাকায় কভারেজ উন্নয়নে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ভয়েস ও ডেটা সেবা পাবেন।”

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির জন্যও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এই স্পেকট্রাম ইনডোর কভারেজ উন্নত করবে, গ্রামীণ সংযোগ শক্তিশালী করবে এবং লাখো গ্রাহককে আরও নির্ভরযোগ্য ডিজিটাল অভিজ্ঞতা দিতে সহায়তা করবে।”

চলতি বছরের শুরুতে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয় বিটিআরসি।

১৩ বছরের জন্য দেওয়া এই বরাদ্দের বিপরীতে গ্রামীণফোন রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা দেবে বলে জানা গেছে।

টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টদের মতে, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর মাধ্যমে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো আন্তর্জাতিক মানের আরও কাছাকাছি পৌঁছাবে এবং গ্রাহকরা বিশেষ করে গ্রামীণ ও ইনডোর এলাকায় উন্নত মানের সেবা উপভোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৭ সালের মধ্যে ‘এআই পিন’ আনতে পারে অ্যাপল
অটোমোবাইল

এক চার্জে দেড় হাজার কিলোমিটার চলবে চেরির ইভি

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ
নির্বাচিত

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ

বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে হুয়াওয়ে

ফেসবুক আনল নতুন ফিচার
নির্বাচিত

ফেসবুক আনল নতুন ফিচার

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন
নির্বাচিত

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন

নির্বাচিত

তৃতীয় পক্ষের ডিভাইসে এলো সিরি

Load More

ট্রেন্ডিং টপিক

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2026

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV