Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশী বিনিয়োগ আসছে টেলিটকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 July 2019
বিদেশী বিনিয়োগ আসছে টেলিটকে
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতে ভারসাম্য রাক্ষায় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক শক্তিশালী করার মিশনে বিদেশী দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

জাতীয় সংসদে মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের উপলব্ধি করা উচিত, টেলিটকের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কী কারণে সমকক্ষতা অর্জনের ধারেকাছেও যেতে পারেনি। বরং বাংলাদেশের মোবাইল ফোন মার্কেটের তলানিতে বসে আছে। গ্রামীণফোন বাংলাদেশে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। আর গত বছর পর্যন্ত আমি হিসাব নিয়ে দেখেছি, টেলিটকের বিনিয়োগ ৩ হাজার ৬০০ কোটি টাকা। এক সময়কার বিটিটিবিকে ভেঙে যে কয়টা কোম্পানি করা হয়েছে তার মধ্যে একটি বিটিসিএল। অন্যটি টেলিটক। আমি মনে করি, দুটি প্রতিষ্ঠান এক থাকলে তার শক্তি অনেক বেশি হতে পারত।’

মন্ত্রী বলেন, ‘গত দেড় বছরে টেলিটকের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন অব্যাহত রয়েছে। তাতে প্রত্যাশা করতে পারি, টেলিটক অচিরেই দুর্বলতা কাটিয়ে উঠবে। টেলিটকে বেশ কয়েকটি দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে এবং তা পর্যালোচনার পর্যায়ে আছে। এ ক্ষেত্রে কারও সঙ্গে হ্যান্ডশেক করা সুবিধাজনক হলে নিশ্চয়ই আমরা তা গ্রহণ করব। একই সঙ্গে বিটিসিএলের যেসব প্রযুক্তিগত সুবিধা রয়েছে, তাতে টেলিটককে সম্পৃক্ত করা গেলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। এই বিষয়ের প্রতি আমরা নজর দিচ্ছি।’

সরকারি দলের শামীম ওসমানের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোন বা রবিসহ অন্যান্য মোবাইল ফোন ও ইন্টারনেট অপারেটররা সরকারকে বিভিন্নভাবে কর দেয়। তারা গ্রস রেভিনিউয়ের (মোট আয়) শতকরা প্রায় ৫০ শতাংশ সরকারকে দেয়। অর্থাৎ তাদের গ্রস রেভিনিউ ১০০ টাকা হলে তার অর্ধেকটা সরকারের রাজস্ব খাতে যায়।

মন্ত্রী বলেন, ‘আমরা অডিট করতে গিয়ে গ্রামীণফোন ও রবির ক্ষেত্রে উদ্ধার করতে সক্ষম হয়েছি, যে পদ্ধতিতে তারা সরকারকে রাজস্ব দিয়েছে, তার বাইরে কিছু কিছু ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে গ্রামীণের কথা উল্লেখ করতে গেলে বলা যায়, তাদের কাছে মূল পাওনা আসলে ৪ হাজার কোটি টাকার মতো। কিন্তু যেহেতু তারা এই কর দেয়নি, তাই তা সারচার্জ এবং সুদ মিলিয়ে ১২ হাজার ৮০০ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে।’

বকেয়া টাকা আদায় করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু সংকটের মধ্যে পড়তে হয়, জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা যদি কোনো ব্যবস্থা গ্রহণ করি, ধরা যাক টাকা না দেওয়ার জন্য গ্রামীণের লাইসেন্স বাতিল করে দিলাম। কিন্তু এতে চাপটি পড়বে দেশের জনগণের ওপর। ফলে জনগণের ব্যবস্থাটি সঠিক রেখেই কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি চিন্তা করতে হয়। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক বিকল্প হিসেবে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারলে অন্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল। তার পরও রাষ্ট্রীয় অর্থ আদায় করার জন্য আমরা আইনগত দিক থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করছি।’

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাওনা আদায়ের জন্য সর্বশেষ গ্রামীণের ব্যান্ডউইডথের ৩০ ভাগ গ্যাপিং (কমিয়ে দেওয়া) এবং রবির ১৫ ভাগ গ্যাপিং করা হয়েছে। তাদের বলা হয়েছে, অবিলম্বে যেন তারা পাওনা পরিশোধ করে। মন্ত্রী আরও বলেন, ‘দুঃখজনক যে আমরা কোনো অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে তারা আদালতে যায়। তাতে পুরো প্রসেসটাই বিলম্বিত হয়ে যায়। এ কারণে দীর্ঘদিন ধরে এই বকেয়াটা রয়ে গেছে।’

মোস্তাফা জাব্বার জানান, মোবাইল ফোন অপারেটরদের মধ্যে গ্রামীণ ও রবির অডিট হয়েছে। অন্য যারা আছে তাদেরও অডিট হবে। পাওনা আদায় করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে ২২ হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, কয়েক হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। ফেসবুক ইউটিউবে যে ধরনের পর্ন সংক্রান্ত অথবা নোংরা যেসব অশ্লীল তথ্যাদি বা উপাত্ত আছে সেগুলোকে অপসারণ করার ব্যবস্থা নিয়েছি। টিকটক নামক একটি অ্যাপ আছে যা দিয়ে এ ধরনের নোংরামি করা হয়, সেটিও বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, টেলিকম বিভাগের অধীনে টেলিকম সাইবার সিকিউরিটি নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী সেপ্টম্বর-অক্টোবরে এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের মূল্য উদ্দেশ্য ডিজিটাল নিরাপত্তা বিধান করা এবং একটি নিরাপদ ইন্টারনেটের ব্যবস্থা করা। আশা করছি, প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর যে ধরনের পরিস্থিতি আছে সেটি আর থাকবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেস্ট সেলিং স্মার্টফোন রিয়েলমি
নির্বাচিত

বেস্ট সেলিং স্মার্টফোন রিয়েলমি

অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট যেভাবে সর্বনাশ করছে
নির্বাচিত

অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট যেভাবে সর্বনাশ করছে

৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্নয়ন করছে স্যামসাং
নির্বাচিত

৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্নয়ন করছে স্যামসাং

ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো
নির্বাচিত

নতুন কোনো আপডেট দিবে না শাওমি

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল
নির্বাচিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

বছরে নগদের লোকসান ১২৫ কোটি, বন্ড ছেড়ে ৫১০ কোটি টাকা তোলার অনুমতি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2019

বিদেশী বিনিয়োগ আসছে টেলিটকে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix