Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 August 2026
গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
Share on FacebookShare on Twitter

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধনের নিয়ম লঙ্ঘনের কারণে বন্ধ হয়ে যাওয়া একটি মোবাইল নম্বর পুনরায় সচল করতে গিয়ে প্রায় সাড়ে সাত মাস ধরে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক গ্রাহক। এ সময় দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি), রবি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার অভিযোগও করেছেন তিনি।

ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম জনি শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা এবং একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

কীভাবে শুরু হয় জটিলতা

জাহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি তাঁর এনআইডিতে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকায় বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবহৃত একটি এমএনপি (Mobile Number Portability) নম্বর বন্ধ হয়ে যায়। নম্বরটি মূলত গ্রামীণফোনের হলেও সেটি রবি নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছিল।

পরে অতিরিক্ত নিবন্ধিত সিম বাতিল করে সংখ্যা পাঁচে নামিয়ে আনলেও নম্বরটি পুনরায় চালু করতে গিয়ে নতুন জটিলতার মুখে পড়েন তিনি।

রবির সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি জানায়, এমএনপি নম্বর হওয়ায় তারা এটি পুনরায় চালু করতে পারবে না। অন্যদিকে গ্রামীণফোনের পক্ষ থেকেও জানানো হয়, নম্বরটি বন্ধ হওয়ার সময় রবির নেটওয়ার্কে থাকায় তাদের কিছু করার নেই।

বিটিআরসিতে আবেদন, তবুও সমাধান হয়নি

সমাধানের আশায় বিটিআরসির হেল্পলাইন ১০০-তে যোগাযোগ করলে তাঁকে লিখিত আবেদন করতে বলা হয়। পরে ৮ জানুয়ারি শেরপুর থেকে ঢাকায় এসে বিটিআরসি কার্যালয়ে আবেদন জমা দেন তিনি।

অভিযোগ অনুযায়ী, আবেদন গ্রহণ ও আশ্বাস দেওয়া হলেও কয়েক মাসেও নম্বরটি সচল হয়নি।

এমএনপি নম্বর রি-ইস্যু হলেও তৈরি হয় নতুন সমস্যা

পরবর্তীতে বিটিআরসির নির্দেশে রবি তাদের সার্ভার থেকে নম্বরটি মুক্ত করে এবং গ্রামীণফোনকে পুনরায় (রি-ইস্যু) সিম দেওয়ার অনুমতি দেয়।

গ্রাহক জানান, দীর্ঘ অপেক্ষার পর গ্রামীণফোন থেকে নতুন সিম তুলতে সক্ষম হলেও সেটিতে শুধু আউটগোয়িং কল ও রিচার্জ কাজ করছিল। কিন্তু ইনকামিং কল, এসএমএস এবং ওটিপি সেবা সম্পূর্ণ বন্ধ ছিল।

অন্য নম্বর থেকে ফোন করলে বারবার জানানো হচ্ছিল, নম্বরটি ব্যবহৃত হচ্ছে না।

প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ

প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, গ্রামীণফোনে সিম পুনরায় ইস্যু করা হলেও কেন্দ্রীয় এমএনপি ক্লিয়ারিং হাউজ এবং রবির রাউটিং ডাটাবেজে নম্বরটির তথ্য পুরোপুরি হালনাগাদ হয়নি। ফলে ইনকামিং কল ও এসএমএস পূর্বের অপারেটরের দিকেই রাউট হতে থাকে।

এ সময় গ্রাহকের অভিযোগ, জিপি ও রবি উভয় প্রতিষ্ঠানই দায় একে অপরের ওপর চাপিয়ে দেয়।

অভিযোগের পর মেলে সমাধান

ভোগান্তির একপর্যায়ে তিনি সরকারি অভিযোগ ব্যবস্থাপনা (GRS) প্ল্যাটফর্মে একাধিক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়েও লিখিত অভিযোগ পাঠান।

পরে টেলিযোগাযোগ খাতের এক প্রযুক্তি বিশেষজ্ঞের সহায়তায় সংশ্লিষ্ট কারিগরি টিম সার্ভারের ডাটাবেজ হালনাগাদ করলে নম্বরটির ইনকামিং সেবা চালু হয় বলে দাবি করেন তিনি।

গ্রাহকের প্রশ্ন

পুরো ঘটনার পর কয়েকটি প্রশ্ন তুলেছেন জাহিদুল ইসলাম জনি—

বিটিআরসির নির্দেশনা থাকার পরও একটি নম্বর সচল করতে কেন সাড়ে সাত মাস সময় লাগল?
এমএনপি প্রক্রিয়া সম্পূর্ণ না হয়েই কীভাবে নতুন সিম ইস্যু করা হলো?
দুই অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থা যেখানে দীর্ঘ সময়েও সমস্যার সমাধান করতে পারেনি, সেখানে কারিগরি পর্যায়ে অল্প সময়েই কীভাবে সমাধান সম্ভব হলো?
জবাবদিহিতার দাবি

টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টদের মতে, এমএনপি ব্যবস্থায় প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে। তবে গ্রাহকসেবায় সমন্বয়ের অভাব, দায়িত্বশীলদের উদাসীনতা এবং দ্রুত সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থার অভাব থাকলে সাধারণ গ্রাহকদের দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমএনপিগ্রামীণফোনবিটিআরসিরবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ
টেলিকম

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
টেলিকম

দেনায় জর্জরিত টেলিটক, টিকে থাকা নিয়ে সংশয়

ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো’, আয়োজন এপ্রিলে
টেলিকম

ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো’, আয়োজন এপ্রিলে

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক
টেলিকম

ডিজিটাল লেনদেনের লাইসেন্স পেলো রবি, অপেক্ষমান তালিকায় বাংলালিংক

ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি
টেলিকম

ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

টেলিকম খাত ডিজিটাল বিশ্বের সুপার হাইওয়ে : মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

প্রথমে ক্রেতা সেজে মোবাইলের দোকান ঘুরে চুরির পরিকল্পনা।...

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2026

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

Techzoom.TV |
TechzoomTV