Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 August 2026
কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ বা ‘ফ্লোর প্রাইস’ কমানোর বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত গণশুনানিতে এক গ্রাহকের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। শুনানিতে টেলিযোগাযোগ সেবার মান, নেটওয়ার্ক কাভারেজ, কলড্রপ, ভয়েস ও ডাটার দাম, ডাটা ক্যারি-ফরওয়ার্ড, সিম নিবন্ধন এবং এনইআইআরসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেন বিটিআরসির কর্মকর্তারা।

জামালপুর থেকে অংশ নেয়া রকীব রায়হান কলরেট কমানোর পাশাপাশি গ্রামাঞ্চলে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক আরো সম্প্রসারণের দাবি জানান। জবাবে বিটিআরসি জানায়, বর্তমানে ভয়েস কলের সর্বনিম্ন রেট ৪৫ পয়সা এবং সর্বোচ্চ রেট ২ টাকা। গ্রাহকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন রেট কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে বিটিআরসির প্রকৌশল ও পরিচালনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিসুল আলম পারভেজ জানান, রোলআউটের বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি হাওর ও অন্যান্য দুর্গম এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী করতে টেলিটক একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

এক গ্রাহক মাস্কিং ছাড়া আসা এসএমএসের কারণে স্প্যাম বার্তা শনাক্তে সমস্যা এবং বিদেশী ওটিপি পেতে বিলম্বের বিষয়টি তুলে ধরেন। বিটিআরসি জানায়, ধাপে ধাপে সব ধরনের বার্তাকে মাস্কিংয়ের আওতায় আনা হচ্ছে। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে বিদেশী ওটিপি পেতে মাঝে মাঝে দেরি হতে পারে।

ডাটা প্যাকেজের বিভিন্ন শর্ত ও বৈচিত্র্য নিয়েও গ্রাহকদের প্রশ্ন ছিল। এ বিষয়ে কমিশন জানায়, প্রতিটি প্যাকেজের শর্ত গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ চলে যাওয়ার সময় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার বিষয়েও জানতে চান গ্রাহকেরা। বিটিআরসি জানায়, নেটওয়ার্ক সচল রাখার সক্ষমতা বাড়াতে একটি বিশেষ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের মোবাইল টাওয়ারগুলোর অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মোবাইল টাওয়ার থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণ নিয়েও প্রশ্ন ওঠে। বিটিআরসি জানায়, দেশের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে টাওয়ারের বিকিরণের মাত্রা পরিমাপ করা হয়। এসব পরিমাপে দেখা গেছে, বিকিরণের মাত্রা জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের তুলনায় অনেক কম। ফলে বর্তমান মাত্রাকে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য নিরাপদ বলে দাবি করেছে সংস্থাটি।

গ্রাহকদের অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিটিআরসি জানায়, কলসেন্টার ১০০, ওয়েবসাইট এবং জিআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ করা যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কমিশনে ১৩ হাজার ৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১১ হাজার ২৭৯টি অভিযোগ, অর্থাৎ ৮৬ দশমিক ৭০ শতাংশ, নিষ্পত্তি করা হয়েছে। তবে এই অগ্রগতিতে পুরোপুরি সন্তুষ্ট নয় কমিশন; দ্রুত সব অভিযোগের সমাধান করাই তাদের লক্ষ্য।

সেবার মান বা কোয়ালিটি অব সার্ভিস উন্নয়নের অংশ হিসেবে শিগগির বিটিআরসির ওয়েবসাইটে মাসভিত্তিক বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

গণশুনানিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এর সংশোধিত ২০২৬ সালের ৮৭ ধারা অনুযায়ী এখন থেকে প্রতি মাসে অন্তত একবার গণশুনানির আয়োজন করবে কমিশন।

এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, মতামত, পরামর্শ ও উদ্বেগ তুলে ধরতে পারবেন। শুনানিতে পাওয়া গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কার্য-পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়মিত সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

বিটিআরসি জানিয়েছে, এবারের গণশুনানিতে অংশ নিতে ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে ২ হাজার ৯৯০ জন নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ১ হাজার ৪৭ জন বিভিন্ন পেশার মানুষ, ৬৩৮ জন শিক্ষার্থী এবং ১৭২ জন নারী ছিলেন। নিবন্ধিত গ্রাহকদের প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি বিষয় ছিল ট্যারিফ, ডাটার মেয়াদ, ডাটা ক্যারি-ফরওয়ার্ড, নেটওয়ার্ক কাভারেজ, সিম নিবন্ধন, এনইআইআর ও টেলিযোগাযোগ সেবার মান নিয়ে।

গণশুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন। অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহক, মোবাইল অপারেটর, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ জানান, ২০২৫ সালের গণশুনানিতে ১ হাজার ৭৫৬টি অভিযোগ ও প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে বিটিআরসির আওতাভুক্ত ২২১টি বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্ট চারটি বিভাগে সমাধানের জন্য পাঠানো হয়েছিল এবং সেগুলো নথিভুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল টাওয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের ভিত্তি স্থাপন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের ভিত্তি স্থাপন করলেন পলক

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সব সময় পাশে থাকবে নরওয়ে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সব সময় পাশে থাকবে নরওয়ে

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!
লিড স্টোরি

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!

৭০০ ব্যান্ডে নিলাম: বিনিয়োগকারীদের উদ্বেগের জবাব দিলো সরকার
টেলিকম

৭০০ ব্যান্ডে নিলাম: বিনিয়োগকারীদের উদ্বেগের জবাব দিলো সরকার

মোবাইল ব্রডব্যান্ড চালু করল গ্রামীণফোন, জানুন মাসিক খরচ কত
টেলিকম

মোবাইল ব্রডব্যান্ড চালু করল গ্রামীণফোন, জানুন মাসিক খরচ কত

Load More

ট্রেন্ডিং টপিক

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2026

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix