Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 September 2026
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
Share on FacebookShare on Twitter

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে শিল্প-কারখানা ও জনজীবনের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং ইন্টারনেট সেবাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (বিএমজিএ)।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেছেন, ইন্টারনেট এখন আর বিলাসী কোনো সেবা নয়; শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, কর্মসংস্থানসহ অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড এর ওপর নির্ভরশীল। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়বে টেলিযোগাযোগ খাতে।

বিবৃতিতে বলা হয়, মোবাইল নেটওয়ার্কের টাওয়ার, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) এবং ডেটা সেন্টার সচল রাখতে বিদ্যুতের পাশাপাশি ব্যাটারি ও জেনারেটর নির্ভর ব্যাকআপ ব্যবস্থা ব্যবহার করা হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে এবং জেনারেটর চালানোর জন্য ডিজেলের সরবরাহে ঘাটতি দেখা দিলে এসব ব্যবস্থার সক্ষমতা কমে যেতে পারে।

এতে আরও বলা হয়, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে নেটওয়ার্কের বিভিন্ন সক্রিয় যন্ত্রপাতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা কমে যেতে পারে।

সংগঠনটির মতে, ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটলে এর প্রভাব শুধু ব্যক্তিগত গ্রাহকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ফ্রিল্যান্সিং, মোবাইল আর্থিক সেবা, ই-কমার্স, অনলাইন শিক্ষা এবং রাইড শেয়ারিংয়ের মতো ডিজিটাল সেবাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সাত দফা দাবি

পরিস্থিতি মোকাবিলায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ অবকাঠামোকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে বিবেচনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএমজিএ।

একই সঙ্গে মোবাইল টাওয়ার, আইআইজি, আইএসপি ও ডেটা সেন্টারের ব্যাকআপ বিদ্যুৎ সক্ষমতা পর্যালোচনা এবং জেনারেটর ও ডিজেলনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো এলাকায় ইন্টারনেট বা মোবাইল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে গ্রাহকদের আগেই জানানো, বিটিআরসি, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এবং অপারেটরদের সমন্বয়ে জরুরি অবকাঠামো সুরক্ষা পরিকল্পনা গ্রহণ এবং নেটওয়ার্ক অচল হয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি হলে তা বিবেচনায় নেওয়ারও দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তা এখন পরস্পরের সঙ্গে যুক্ত। তাই জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ছাড়া নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করা কঠিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ হাজার টাকায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

১২ হাজার টাকায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ছয় গুণ জুমিং সুবিধার সেলফোন আনবে সনি
নির্বাচিত

ছয় গুণ জুমিং সুবিধার সেলফোন আনবে সনি

এলজির নতুন মোবাইল এলজি ভি৭০ থিংক
নির্বাচিত

এলজির নতুন মোবাইল এলজি ভি৭০ থিংক

মহাকাশ থেকে পৃথিবী দেখতে যেমন
নির্বাচিত

মহাকাশ থেকে পৃথিবী দেখতে যেমন

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

গুগলের নয়া প্রযুক্তি, টেক্সট লিখলেই তৈরি হবে ভিডিও
নির্বাচিত

গুগলের নয়া প্রযুক্তি, টেক্সট লিখলেই তৈরি হবে ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2026

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

Techzoom.TV |
TechzoomTV