Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 September 2026
২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
Share on FacebookShare on Twitter

নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ চীনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শাওমি ১৮ প্রো ও শাওমি ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ৭ সেপ্টেম্বর নিজস্ব ২ ন্যানোমিটার প্রসেসর ‘এক্সরিং ও৩’ (XRING O3) ও এলপিডিডিআর৬ মেমোরি প্রযুক্তি নিয়ে ‘শাওমি ১৮ ফোল্ড’ উন্মোচন করে শাওমি।

শাওমি গ্রুপের প্রেসিডেন্ট লু ওয়েইবিংয়ের ভাষ্য, নতুন সিরিজটি প্রতিষ্ঠানের ডিজিটাল ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বড় ধরনের আপগ্রেড নিয়ে আসবে।

শাওমি ১৮ প্রোতে জোড়া ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

শাওমি ১৮ প্রো-এর অন্যতম আলোচিত ফিচার হতে পারে ফোনটির পেছনের দ্বিতীয় ডিসপ্লে। এতে সাধারণ উইজেট দেখার পাশাপাশি জেনারেটিভ এআই ব্যবহার করে পানি পানের রিমাইন্ডার, রান্নার টাইমার বা পোমোডোরো টাইমারের মতো ছোটখাটো টুল তৈরি ও ব্যবহারের সুবিধা থাকতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে লাইকা-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপে দুটি ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহারের তথ্য এসেছে। এর একটি প্রধান ক্যামেরা এবং অন্যটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হিসেবে কাজ করবে।

ফোনটিতে ১.৫কে রেজল্যুশনের ফ্ল্যাট ডিসপ্লে, প্রায় ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা থাকার কথা রয়েছে। নিরাপত্তার জন্য প্রাইভেসি মোড এবং ফিজিক্যাল এআই বাটনও থাকতে পারে।

১৮ প্রো ম্যাক্সে বড় ব্যাটারি ও নতুন ক্যামেরা সেন্সর

সিরিজের সবচেয়ে বড় মডেল হিসেবে শাওমি ১৮ প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকার তথ্য পাওয়া গেছে। ক্যামেরায় ব্যবহার করা হতে পারে স্মার্টসেন্সের ২০০ মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং LOFIC প্রযুক্তির ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপসেট থাকার কথা বলা হচ্ছে। ফাঁস হওয়া গিকবেঞ্চ তথ্য অনুযায়ী, চিপটির সর্বোচ্চ ক্লক স্পিড ৫.১১ গিগাহার্টজ হতে পারে।

ব্যাটারির সক্ষমতার দিক থেকেও ফোনটি বড় আপগ্রেড পেতে পারে। এতে ৮,৫০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার তথ্য এসেছে।

পরে আসতে পারে সাধারণ শাওমি ১৮

প্রো মডেল দুটির সঙ্গে সাধারণ ‘শাওমি ১৮’ উন্মোচন নাও হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ডিভাইসটি চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারিতে বাজারে আসতে পারে। এতে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত হওয়ার গুঞ্জনও রয়েছে।

সফটওয়্যারের ক্ষেত্রে নতুন সিরিজে অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক HyperOS 4 ব্যবহারের কথা বলা হচ্ছে। তবে ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, দাম ও বাজারভেদে স্পেসিফিকেশনসহ এসব তথ্যের কিছু এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি শাওমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি ১৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রফেশনাল ফটোগ্রাফি ফিচারসহ নোভা ৫টি ফোনের প্রি-বুকিং শুরু
প্রযুক্তি বাজার

প্রফেশনাল ফটোগ্রাফি ফিচারসহ নোভা ৫টি ফোনের প্রি-বুকিং শুরু

আইফোন
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ এর শক্তিতে ৪ ট্রিলিয়নের পথে অ্যাপল!

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার
অটোমোবাইল

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার

উন্মোচনের আগেই ফাঁস গুগল পিক্সেল ৪-এর দাম
প্রযুক্তি সংবাদ

হাতের নাড়াচাড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে গুগলের স্মার্টফোন

রমজানের সেরা উপহার: ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

রমজানের সেরা উপহার: ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2026

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix