Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ১৬ মাসে ফোরজি গ্রাহক এক কোটি ৯১ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
দেশে ১৬ মাসে ফোরজি গ্রাহক এক কোটি ৯১ লাখ
Share on FacebookShare on Twitter

ডিজিটাল সেবা বাড়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন প্রযুক্তি ফোরজি সেবা। গত বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় নতুন এই প্রযুক্তির। এর পরিপ্রেক্ষিতে জুন পর্যন্ত গত ১৬ মাসেই দেশে ফোরজি ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ৯১ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, গত ১৬ মাসে দেশে ফোরজি ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৯১ লাখ ৩১ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছে প্রায় ৮৯ লাখ ২৭ হাজার, যেটি ফোরজি গ্রাহক বিবেচনায় এখনও সর্বোচ্চ। এদিকে প্রায় ৬৯ লাখ ৮২ হাজার গ্রাহক নিয়ে ফোরজি গ্রাহকের দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়াটা। এছাড়া বাংলালিংকের রয়েছে প্রায় ২৮ লাখ ৩০ হাজার ফোরজি গ্রাহক। আর ফোরজি সেবায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটির ফোরজি গ্রাহক প্রায় তিন লাখ ৯২ হাজার।

এদিকে সারা দেশে ফোরজি সেবার কাভারেজ নিয়ে অপারেটরগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামীণফোনের ফোরজি গ্রাহক বেশি হলেও কাভারেজে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে রবি আজিয়াটা। সারা দেশে প্রায় আট হাজার পয়েন্টে ফোরজির (বিটিএস) কাভারেজ করছে রবি আজিয়াটা। অন্যদিকে গ্রাহক পর্যায়ে গ্রামীণফোন শীর্ষে থাকলেও ফোরজি কাভারেজে পিছিয়ে রয়েছে অপারেটরটি। সারা দেশে গ্রামীণফোন প্রায় সাড়ে সাত হাজার পয়েন্টে ফোরজির (বিটিএস) কাভারেজ করছে। এছাড়া বাংলালিংকের প্রায় তিন হাজার পয়েন্টে ফোরজির (বিটিএস) কাভারেজ রয়েছে। অন্যদিকে কাভারেজ সক্ষমতায় প্রাইভেট অপারেটরগুলোর চেয়ে ফোরজি কাভারেজে বরাবরই পিছিয়ে রয়েছে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটির ফোরজি সেবা চালু হলেও সারা দেশে কাভারেজ (বিটিএস) কত, সেটির সঠিক তথ্য জানা নেই টেলিটক কোম্পানি সচিবের।

অন্যদিকে দেশে ফোরজি সেবা চালু হলেও এখনও শীর্ষে টুজি (ভয়েস কল) গ্রাহক। বর্তমানে দেশে টুজি গ্রাহক প্রায় আট কোটি ১০ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের টুজি গ্রাহক রয়েছে প্রায় চার কোটি ১৬ লাখ ১৯ হাজার; রবি আজিয়াটার দুই কোটি ৩৯ লাখ ৫৩ হাজার; বাংলালিংকের প্রায় এক কোটি ৫২ লাখ ৭৬ হাজার ও টেলিটকের রয়েছে প্রায় এক লাখ ৩০ হাজার।

এছাড়া দেশে থ্রিজি গ্রাহক রয়েছে প্রায় ছয় কোটি ১৬ লাখ ৬৩ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের প্রায় দুই কোটি ৪৭ লাখ ৮৪ হাজার; রবি আজিয়াটার প্রায় এক কোটি ৭০ লাখ ৪০ হাজার এবং বাংলালিংকের রয়েছে এক কোটি ৬৫ লাখ ৬২ হাজার।

খাতসংশ্লিষ্টরা জানান, নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের ই-কমার্সে মানুষের আগ্রহ বাড়ছে। ই-কমার্সের প্রতি আগ্রহীদের বেশিরভাগই তরুণ-তরুণী। পর্যায়ক্রমে ফোরজি গ্রাহক বাড়বে। ডেটা প্যাকেজ চালু হলেও এখনও ভয়েস কলের জনপ্রিয়তা বেশি। তবে ইন্টারনেটের মূল্যসাশ্রয়ী ডেটা প্যাকেজে জোর দিলে ফোরজি গ্রাহক বিপুল হারে বাড়বে।

তারা আরও জানান, আজ থেকে পাঁচ বছর আগেও মানুষ ই-কমার্স সম্পর্কে বুঝত না। এখন সময় বদলে গেছে, মফস্বলের মানুষও এখন অনলাইনে কেনাকাটা করে। একসময় চাকরির আবেদনের জন্য দোকানে যেতে হতো। এখন ঘরে বসেই তা করা যায়। অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত আপডেট হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ফোরজি প্রযুক্তির যাত্রা শুরু করে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটা। ওই সময় ফোরজি প্রজেক্ট পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সেবাটি প্রদানে পিছিয়ে পড়ে টেলিটক। দুই দফা উদ্যোগ সফল না হলেও তৃতীয় দফায় গত বছরের ১৬ ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রামে সেবাটি চালু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

Tags: গ্রামীণফোনফোরজি গ্রাহক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
লিড স্টোরি

টিকটক অ্যাপ ডাউনলোড ২০০ কোটি ছাড়াল

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%

‘মুজিব ভাই’ অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘মুজিব ভাই’ অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন পলক

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো; ফিচারগুলি দেখে নিন
লিড স্টোরি

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে রেডমি কে৩০ প্রো; ফিচারগুলি দেখে নিন

‘হ্যালো ডক’ দেবে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা, নিতে হবে যেভাবে
লিড স্টোরি

‘হ্যালো ডক’ দেবে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা, নিতে হবে যেভাবে

‘অপারেটর ছাড়াই ফোনে কথা বলার প্রযুক্তিও আবিষ্কৃত হচ্ছে’
প্রযুক্তি সংবাদ

‘অপারেটর ছাড়াই ফোনে কথা বলার প্রযুক্তিও আবিষ্কৃত হচ্ছে’

Load More

ট্রেন্ডিং টপিক

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix