Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটকের উন্নয়নে ১০০ কোটি ডলারের বিদেশি ঋণ

সৌদি টেলিকম কোম্পানিও টেলিটকসহ সাতটি প্রকল্পে অর্থায়ন করার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 July 2019
টেলিটকের উন্নয়নে ১০০ কোটি ডলারের বিদেশি ঋণ
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি ও ফাইভজি সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কোরীয় প্রতিষ্ঠান এলজিইউ প্লাস থেকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোরীয় এ প্রতিষ্ঠানটি গত বছরই এ খাতের উন্নয়নে ১০২ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল। সম্প্রতি একটি সভায় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সামনে বিষয়টি তুলে ধরা হলে তিনি এ ব্যাপারে সম্মতি দেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশের মাত্র ৪৮ শতাংশ এলাকায় নেটওয়ার্ক আছে রাষ্ট্রীয় এ মোবাইল ফোন কোম্পানিটির।

অথচ অন্য বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলোর নেটওয়ার্ক এটির দ্বিগুণ। এ কারণে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি।

অন্য অপারেটরগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে অবকাঠামোর উন্নয়ন করে টেলিটককে আরও গতিশীল করতে হবে। এ ক্ষেত্রে এলজির এ ঋণ প্রস্তাব আমার কাছে অত্যন্ত ভালো একটি প্রস্তাব বলে মনে হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, খুবই সহজ শর্তে এ ঋণ নেয়া যাবে এবং সুদের হারও খুব কম, মাত্র ৩ শতাংশ। ২৫ বছরে এ ঋণ শোধ করার সুযোগ আছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আরও আলোচনা করা যাবে বলেও মোস্তাফা জব্বার জানান।

এলজি দেশের দুই কোটি ৪০ লাখ গ্রাহককে সেবা দেয়ার মতো সক্ষমতা গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে অবদান রাখতে চায়।

মন্ত্রী আরও বলেন, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর মধ্যে সর্বপ্রথম টেলিটক থ্রিজি নেটওয়ার্ক চালু করলেও ফোরজির ক্ষেত্রে পিছিয়ে পড়ে। কিন্তু ফাইভজির ক্ষেত্রে আমরা সবার থেকে এগিয়ে থাকতে চাই।

২০২৩ সালের মধ্যে সরকার টেলিটকের নেটওয়ার্ক ফাইভজিতে উন্নিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সৌদি টেলিকম কোম্পানিও টেলিটকসহ সাতটি প্রকল্পে অর্থায়ন করার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও বলেন, এক বছর আগে টেলিটকে সর্বসাকল্যে বিনিয়োগ ছিল মাত্র ৩ হাজার ৬০০ কোটি টাকা। অথচ এ সময় গ্রামীণফোনের বিনিয়োগ ছিল ৪০ হাজার কোটি টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

কী আছে ‘নাথিং’ ফোনে?
লিড স্টোরি

কী আছে ‘নাথিং’ ফোনে?

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কাছে ফিরছে সবাই

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে অক্টোবর থেকে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে অক্টোবর থেকে

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা

সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি স্বাভাবিক
টেলিকম

সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি স্বাভাবিক

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের চূড়ান্ত পর্বে ২০টি স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের চূড়ান্ত পর্বে ২০টি স্টার্টআপ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2019

টেলিটকের উন্নয়নে ১০০ কোটি ডলারের বিদেশি ঋণ

Techzoom.TV |
TechzoomTV