Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
Share on FacebookShare on Twitter

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর পাশাপাশি দেশের প্রায় ৪০টি জেলাতে ফোরজি চালু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক। তবে চতুর্থ প্রজšে§র ইন্টারনেট সেবা ফোরজি চালু করলেও গ্রাহক টানতে পাচ্ছে অপারেটরটি। উল্টো গ্রাহক কমে গেছে টেলিটকের।

সূত্রমতে, গেল বছর কয়েক দফা ফোরজি সেবা চালুর উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় টেলিটক। অবশেষে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ঢাকা ও চট্টগ্রাম শহরে ফোরজি চালু করে অপারেটরটি। তবে এর পর ছয় মাসে টেলিটকের গ্রাহক কমে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, গেল বছরের ডিসেম্বরে টেলিটকের গ্রাহক ছিলো প্রায় ৩৮ লাখ ৫৪ হাজার। তবে ফোরজি চালু হলেও অপারেটরটির গ্রাহক না বেড়ে উল্টো কমেছে। জুন শেষে অপারেটরটির গ্রাহক সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৮ লাখ ৩৬ হাজার। অর্থাৎ ছয় মাসে ১৮ হাজার গ্রাহক কমে গেছে কোম্পানিটির। তবে এখনও অপারেটরটি নিয়ে স্বপ্ন দেখছেন সরকার।

এদিকে নাম্বার ঠিক রেখে অপারেটর বদল (এমএনপি) সেবা চালুর পর টেলিটক থেকে অন্য অপারেটরে চলে গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক। যদিও টেলিটক থেকে অন্য অপারেটরে যেতে বাঁধার সম্মুখীন হয় প্রায় ৬ হাজার ৩৯৬ জন গ্রাহক। আর অন্য অপারেটর থেকে টেলিটকে এসেছে প্রায় ৩ হাজার ৩০৯ জন।

সূত্র জানায়, সম্প্রতি টেলিটকের নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি ও ফাইভজি সেবা প্রদান ও অবকাঠামো নির্মাণের জন্য কোরীয় একটি প্রতিষ্ঠান এলজিইউ প্লাস থেকে ১০০ কোটি ডলার (প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা) ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অন্য অপারেটরগুলোর সঙ্গে কমপিটিশনে করতে হলে অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে টেলিটককে গতিশীল করতে হবে। আমরা সেদিকেই যাচ্ছি। এর প্রেক্ষিতেই আমরা এলজিইউর থেকে কম সুদে ঋণ নেওয়া হচ্ছে। যেটি ৩ শতাংশ হারে ২৫ বছরের জন্য নেওয়া হচ্ছে। আশা করছি এটি বাস্তবায়ন হলে টেলিটকের চিত্র বদলে যাবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের সবগুলো বিভাগীয় শহরের পাশাপাশি দেশের প্রায় ৪০টি জেলাতে ফোরজি সেবা পৌছাতে সক্ষম হয়েছে টেলিটক। আশা করছি দ্রæতই বাকি জেলাগুলোতে ফোরজি প্রদানে সক্ষম হবো।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বরশেষে টেলিটকের গ্রাহক ছিল ৪৪ লাখ ৯৪ হাজার। তবে রাষ্ট্রায়ত্ত¡ এ অপারেটরটির সর্বোচ্চ গ্রাহক ছিল ২০১৮ সালের জানুয়ারিতে। ওই মাস শেষে টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৪৫ লাখ ৫৩ হাজার। এ হিসাবে গত ১৭ মাসে অপারেটরটির গ্রাহক কমেছে প্রায় সাত লাখ।

এদিকে ২০১৮ সালের জানুয়ারি গ্রাহক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও পরের মাসেই তা কমে দাঁড়ায় ৩৯ লাখ ৮৮ হাজার ও মার্চে ৩৯ লাখ। এছাড়া চলতি বছর মার্চে টেলিটকের গ্রাহক ৪০ লাখ অতিক্রম করেছিল। তবে পরের মাস থেকেই তা কমে শুরু করে।

যদিও টেলিটকের সেবা গ্রহণকারীদের অভিযোগের শেষ নেই। সম্প্রতি কয়েকজন গ্রাহকদের সঙ্গে কথা হলে তারা জানায়, ‘ফোরজি চালুর আগ মুহূর্ত পর্যন্ত টেলিটকের সেবা নিয়ে অনেক আশা থাকলেও বাস্তবে তার মিল নেই। নেটওয়ার্ক সক্ষমতা কম থাকায় কলড্রপ যেমন বাড়ছে, ইন্টারনেটেও ধীরগতি হচ্ছে। ফোরজি সেবায় অন্যান্য অপারেটগুলোর চেয়েও টেলিটকের সেবার মান খুবই খারাপ।’

চট্টগ্রামের অধিবাসী আব্দুল হালিম জয় প্রায় তিন বছর ধরে টেলিটক ব্যবহার করছেন। সাশ্রয়ী মূল্য কথা বলার পাশাপাশি সুলভ মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধার কারণে টেলিটক ব্যবহার করছেন তিনি। তার সাথে কথা হলে তিনি বলেন, ‘ফোরজির অপেক্ষায় টেলিটকের থ্রিজি সেবার মান ভালো। ফোরজি চালু হলেও সেটি নামে মাত্র, কাজে নেই। বরং ফোরজিতে টেলিটক অন্য অপারেগুলোর চেয়েও অনেক পিছিয়ে। ইন্টারনেট প্যাকেজ ক্রয় করেও ইন্টারনেটের ধীরগতির কারনে তা ব্যবহারে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ চাকরির আবেদন ছাড়া এখন আর টেলিটক আগের মতো ব্যবহার করা হয় না বলেও জানান তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তৌহিদুর রহমান জানান, ‘টেলিটক ফোরজি ব্যবহারে অভিজ্ঞতা খারাপ হচ্ছে। মাঝে মধ্যেই পুরো ক্যাম্পাস জুড়ে টেলিটকের নেটওয়ার্ক থাকছে না। অনেক সময় নেটওয়ার্ক থাকলেও ইন্টারনেটে স্পিড থাকে না। কলড্রপও বাড়ছে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ প্রসঙ্গে বলেন, ‘দেশের বেসরকারী অপারেটরগুলোর নেটওয়ার্ক টেলিটকের তুলনায় দ্বিগুন হওয়াই টেলিটক অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছে। তবে ফাইজি প্রযুক্তির জন্য টেলিটককে প্রস্তুত করা হচ্ছে। আশা করছি টেলিটক সবার আগে ফাইভজি সেবা প্রদানে সক্ষম হবে।’

Tags: টেলিটকমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে বোল্ট অডিওর সুইং স্মার্টওয়াচ
নির্বাচিত

বাজারে বোল্ট অডিওর সুইং স্মার্টওয়াচ

গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে
কিভাবে করবেন

গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে

এসার নাইট্রো ৭ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

এসার নাইট্রো ৭ গেমিং ল্যাপটপ বাজারে

আইপি৬৯ সমৃদ্ধ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে
নির্বাচিত

আইপি৬৯ সমৃদ্ধ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি
নির্বাচিত

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি

বাংলাদেশ থেকে ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী
প্রযুক্তি সংবাদ

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix