Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নতুন রূপে সাজছে টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ জানুয়ারি ২০২০
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর, টেলিটক বেসরকারী খাতের প্রতিযোগীদের পরিষেবা সরবরাহের তুলনায় এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পরিষেবাগুলিকে উন্নত করার লক্ষ্যে প্রায় ৩ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে টেলিটক। প্রকল্পটির অধীনে ২০২৪ সালের মধ্যে দেশের শতভাগ অঞ্চল নিজেদের নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে টেলিটক।

পোস্ট এবং টেলিযোগাযোগ বিভাগের একটি সাম্প্রতিক বৈঠকে টেলিটক এর নেটওয়ার্ক সম্প্রসারণসহ আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, মোস্তফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, সজীব ওয়াজেদ জয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

মোস্তফা জব্বার বলেন, “সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার ত্রুটিগুলি সমাধান করতে এবং বেসরকারী অপারেটরদের সাথে যোগাযোগে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। পুরো দেশকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় আনতে একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাহাব উদ্দিন বলেন, ‘টেলিটক ৪জি নেটওয়ার্কের সম্প্রসারণ এবং পল্লী অঞ্চলে ৪জি নেটওয়ার্ক পরিষেবা সরবরাহ’ শীর্ষক প্রকল্পটি সারা দেশকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়েছে।

প্রকল্পটি ইতিমধ্যে পরিকল্পনা কমিশন দ্বারা অনুমোদিত হয়েছে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) কার্যনির্বাহী কমিটির অনুমোদন পেলে ২০২০ সালের জুনের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৭ লক্ষ। ২০২০ সালের মধ্যে গ্রাহক সংখ্যা ৭০ লক্ষ, ২০২১ সালের মধ্যে ১ কোটি, ২০২২ সালের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ এবং ২০২৪ সালের মধ্যে ২ কোটি করার লক্ষ্য রয়েছে। ২০২৪ সালের মধ্যে গ্রামীণ অঞ্চলের লোকেরা ৪জি নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

টেলিটক প্রধান আরো জানান; নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী, তারা ২০১৯-২০ সালে ৫,৮৫০ বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস), ২০২০-২১ সালে ৯,৫১০ বিটিএস, ২০২১-২২ সালে ১২,৫১০ বিটিএস, ২০২২-২৩ সালে ১৩,৩১০ বিটিএস এবং ২০২৩-২৪ সালে ১৫,৫১০ স্থাপন করতে সক্ষম হবেন।

টেলিটক কর্তৃপক্ষ ২০১৯-২০ সালে ১ হাজার কোটি টাকার রেভিনিউ অর্জন করবে বলে জানান তিনি। তিনি আরও আশাবাদ ব্যাক্ত করেন যে ২০২০-২১ অর্থবছরে এই সংখ্যা ১৩শ কোটি টাকা অতিক্রম করবে।

টেলিটক ২০০৫ সালে ৬৪৩ কোটি টাকার মূলধন নিয়ে তাদের যাত্রা শুরু করে এবং পরে ২০০৮ সালে এটির নামকরণ করা হয় টেলিটক বাংলাদেশ লিমিটেড। জিটুজি চীনা অর্থায়নে, টেলিটক ২০১৩-১৫ সালে ১৭শ কোটি টাকা ব্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে তাদের ২জি/৩জি নেটওয়ার্ক সম্প্রসারণ করে।

এখন টেলিটক তাদের ব্যবসায়িক সম্প্রসারণ এবং আধুনিক ডিজিটাল পরিষেবা প্রদানের লক্ষ্যে মূলত সরকারী ও কর্পোরেট কর্মকর্তা, শিক্ষার্থী, যুবক এবং মহিলা গ্রাহকদের দিকে নজর দিচ্ছে।

বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর তথ্য অনুসারে, আগস্ট ২০১৯ পর্যন্ত দেশে ৭কোটি ৫৬ লক্ষ গ্রামীণফোন গ্রাহক, ৪কোটি ৭৭লক্ষ রবি গ্রাহক, ৩কোটি ৪৮লক্ষ মিলিয়ন বাংলালিংক গ্রাহক এবং ৭৩লক্ষ টেলিটক গ্রাহক রয়েছেন।

Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবির ১ হাজার ৬৫৮ কোটি টাকার অবৈধ রেয়াত
টেলিকম

রবির ১ হাজার ৬৫৮ কোটি টাকার অবৈধ রেয়াত

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি
টেলিকম

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

গ্রামীণফোনে প্রশাসক বসাতে প্রস্তুত সরকার: মোস্তাফা জব্বার

এক বছরে আট হাজার অভিযোগ মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে
টেলিকম

এক বছরে আট হাজার অভিযোগ মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের
টেলিকম

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের

Load More

ট্রেন্ডিং টপিক

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix