Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোন ব্যবহারকারীরা কী করবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০
গ্রামীণফোনের কলরেট বাড়ছে
Share on FacebookShare on Twitter

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বড় সঙ্কটে পড়তে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারটর গ্রামীণফোন। এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

তবে এমন সঙ্কট সৃষ্টি হলে এই অপারেটরটির প্রায় ৭ কোটি সেবা গ্রহীতার ওপর কী ধরণের প্রভাব পড়তে পারে বা তাদের করণীয় কী তা নিয়ে কোনো মন্তব্য করেননি ইয়াসির আজমান।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইয়াসির আজমান বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর বিধিনিষেধের কারণে গত বছরের দুলাই মাস থেকে কোম্পানিটি নতুন করে কোনো বিনিয়োগ করতে পারেনি। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ছিল।

ফলে প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক বৃদ্ধি বা অন্যান্য কাজ করতে পারছে না। বর্তমানে প্রতিদিন ৫০ লাখ সিমের চাহিদা থাকলেও বিটিআরসির নিষেধাজ্ঞায় তা সরবরাহ করতে পারছে না গ্রামীণফোন।

নিরীক্ষা রিপোর্টে বিটিআরসি গ্রামীণ ফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পাওনা দাবি করে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। সোমবার ওই মামলায় শুনানি হয়।

এদিকে দুই হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত গ্রামীণফোন। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জিপি’র নতুন প্রধান নির্বাহী। তবে উচ্চ আদালতের আদেশ ছাড়া কোনভাবেই ৫৭৫ কোটি টাকা নেবে না বিটিআরসি। ২৪ ফেব্রুয়ারির মধ্যেই পুরো টাকা না দিলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গতবছরের ২৪ নভেম্বর বিটিআরসির দাবি করা ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে এই টাকা পরিশোধ করতে বলা হয়।

উচ্চ আদালতের নির্দেশনার পর বিটিআরসির পাওনা দাবির একটি অংশ পরিশোধে রাজি হয় গ্রামীণফোন। তবে দুই হাজার কোটি টাকা নয়। ১২ কিস্তিতে মাত্র ৫৭৫ কোটি টাকা পরিশোধের সুযোগ চায় তারা। এই দাবি নিয়ে সম্প্রতি আপিল বিভাগে রিভিউ আবেদন করেছে দেশের শীর্ষ এই অপারেটর। বিষয়টি এখনো বিচারাধীন।

এরইমধ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও হিসেবে দায়িত্ব নিয়ে বিটিআরসির পাওনা ইস্যুতে কথা বলেন ইয়াসির আজমান। উচ্চ আদালত নির্দেশ দিলে গ্রামীণফোনের প্রস্তাব মেনে নেয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান।

তিনি বলেন, ওনারা যদি আমাদের উপরে বলে পাঁচশো কোটি টাকা নেন এটা অসম্ভব। নেওয়ার সুযোগ নাই। আমাদের শুধু বাইশশো কোটি টাকা দেওয়ার সুযোগ আছে, আর সেটাও একবারে। আমাদের কিস্তি দেওয়ার কোন সুযোগ নাই। কোর্ট এখনো স্টে দিলো না, স্টে না দিলে আমাদের যে ক্ষমতা আছে আইনে আমরা তাই করবো।

এসময় পাওনা ইস্যুতে শীর্ষ এই অপারেটরের রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজের উদ্বোধন

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু

স্যামসাংয়ের ‘মহাশক্তিশালী’ ফোন বাজারে
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ‘মহাশক্তিশালী’ ফোন বাজারে

পুরনো রয়েল এনফিল্ড থাকলে বড় সুখবর!
অটোমোবাইল

পুরনো রয়েল এনফিল্ড থাকলে বড় সুখবর!

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
প্রযুক্তি বাজার

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

হাত থেকে আনলক অবস্থায় ই-সিমসহ স্মার্টফোন ছিনতাই হওয়ার...

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ ফেব্রুয়ারি ২০২০

গ্রামীণফোন ব্যবহারকারীরা কী করবেন?

Techzoom.TV |
TechzoomTV