Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 June 2026
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুদিন দূরে থাকার কথা অনেকেই ভাবেন। কখনো মনে হয় ফোনে খুব বেশি সময় চলে যাচ্ছে, কখনো আবার অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনকেই নিরানন্দ মনে হয়। তবে বছরের পর বছর ধরে তৈরি হওয়া অভ্যাস একদিনে বদলানো সহজ নয়। তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেই সব অ্যাপ মুছে ফেলার প্রয়োজন নেই। ছোট ছোট পরিবর্তন দিয়েও শুরু করা যায়।

সকালে ঘুম ভাঙার পর ফোন হাতে নেওয়ার অভ্যাসটি বদলান
অনেকের দিন শুরু হয় অ্যালার্ম বন্ধ করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক স্ক্রল করার মাধ্যমে। ফলে দিনের প্রথম কয়েক মিনিটই অন্যের ছবি, খবর বা মতামত দিয়ে ভরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে চাইলে দিনের শুরুটা ফোনের বদলে অন্য কিছু দিয়ে করার চেষ্টা করতে পারেন। এক কাপ চা, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বা দিনের কাজের তালিকা দেখা—যেকোনো কিছুই হতে পারে বিকল্প।

কোন অ্যাপটি সবচেয়ে বেশি সময় নিচ্ছে, সেটি চিহ্নিত করুন
সব সামাজিক যোগাযোগমাধ্যম সমানভাবে ব্যবহার করেন না সবাই। কারও সময় চলে যায় ইনস্টাগ্রাম রিলসে, কেউ ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক স্ক্রল করেন, আবার কেউ টিকটকে আটকে থাকেন। তাই সবকিছুকে একসঙ্গে সমস্যা হিসেবে দেখার বদলে কোন অ্যাপটি সবচেয়ে বেশি সময় নিচ্ছে, সেটি আগে খুঁজে বের করা কার্যকর হতে পারে।

ফাঁকা সময় পেলেই ফোন ধরার অভ্যাস খেয়াল করুন
বাসের অপেক্ষা, লিফটের সামনে দাঁড়িয়ে থাকা বা খাবার আসতে দেরি হওয়া—এ ধরনের ছোট ছোট বিরতিগুলোতে অনেকেই স্বয়ংক্রিয়ভাবে ফোন বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমাতে চাইলে এই মুহূর্তগুলোকে একটু সচেতনভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে। অনেক সময় বিরক্তি নয়, অভ্যাসই আমাদের ফোনের দিকে টেনে নেয়।

কয়েক দিনের জন্য অ্যাপের জায়গা বদলে দিন
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো সাধারণত ফোনের প্রথম স্ক্রিনেই থাকে। ফলে অজান্তেই সেগুলো খুলে ফেলা সহজ হয়। কয়েক দিনের জন্য অ্যাপগুলো অন্য ফোল্ডারে সরিয়ে রাখা বা ফোনের শেষ স্ক্রিনে নিয়ে যাওয়া যেতে পারে। ছোট এই পরিবর্তনও ব্যবহার কমাতে সাহায্য করতে পারে।

অনলাইনের বদলে অফলাইনে যোগাযোগের চেষ্টা করুন
অনেক সময় আমরা বন্ধুদের খবর জানি শুধু স্টোরি বা পোস্ট দেখে। কারও সঙ্গে কথা বলার প্রয়োজনও বোধ করি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কম সময় কাটাতে চাইলে কাছের মানুষদের সরাসরি ফোন করা, দেখা করা বা ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।

বিরতির সময় কী করবেন, সেটিও আগে ঠিক করুন
শুধু সামাজিক যোগাযোগমাধ্যম কমানোর পরিকল্পনা করলেই হয় না। সেই সময়টা কীভাবে কাটাবেন, সেটিও ভাবতে হয়। কারণ ফাঁকা জায়গা বেশিক্ষণ ফাঁকা থাকে না। বই পড়া, হাঁটা, রান্না, সিনেমা দেখা বা কোনো পুরোনো শখে ফিরে যাওয়া—বিকল্প না থাকলে আবারও ফোনের স্ক্রিনেই ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে।

নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা কমে কি না, খেয়াল করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ সাধারণত জীবনের সেরা মুহূর্তগুলোই তুলে ধরেন। ফলে অন্যের জীবনকে নিজের বাস্তবতার সঙ্গে তুলনা করার প্রবণতা তৈরি হতে পারে। কয়েক দিনের বিরতির পর নিজের মধ্যে কোনো পরিবর্তন আসে কি না, সেটি লক্ষ করা যেতে পারে।

‘মিস করে ফেলছি’ অনুভূতিকে স্বাভাবিক মনে করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে কম সময় কাটানো শুরু করলে শুরুতে মনে হতে পারে, অনেক কিছুই হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে। বন্ধুদের আপডেট, ট্রেন্ড বা ভাইরাল আলোচনার বাইরে পড়ে যাওয়ার অনুভূতিও হতে পারে। তবে এই অস্বস্তি সাধারণত সাময়িক। সময়ের সঙ্গে অনেকেই বুঝতে পারেন, সব খবর সঙ্গে সঙ্গে জানা জরুরি নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার মানে প্রযুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং নিজের সময়, মনোযোগ ও অভ্যাসের ওপর আবার কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোডিং অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরির টুল আনল রবি
প্রযুক্তি সংবাদ

কোডিং অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরির টুল আনল রবি

ড্রোনের জিপিএস-নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তি
নির্বাচিত

ড্রোনের জিপিএস-নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তি

ভিডিও কলে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক
নির্বাচিত

ভিডিও কলে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক

রেডিট
নির্বাচিত

বুয়েটে ছাত্রী ধর্ষণের অভিযোগের পর আলোচনায় ‘রেডিট’, কাজ করে কীভাবে?

প্রযুক্তি সংবাদ

এবার আকাশে কৃত্রিম চাঁদ স্থাপন করবে চীন!

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারে গুনতে হবে অর্থ

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2026

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV