Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসজনিত মহামারী মোকাবেলায় সরকারকে সহায়তা করার জন্য ডেটা অ্যানালিটিকস এর দক্ষতা নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগাম ও মন্ত্রীপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অংশীদারিত্বে রবি একটি শক্তিশালী ডাটা এনালিটিকস সিস্টেম গঠন করেছে যা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় (২ এপ্রিল, ২০২০) এক ডিজিটাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিজিটাল প্ল্যাটফমের মাধ্যমে সামাজিক দূরত্বের বিধিগুলো কঠোরভাবে অনুসরণ করে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস অধ্যাপক আবুল কালাম আজাদ, এটুআই’র পলিসি অ্যাডভাইজর অনীর চৌধুরী, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে রবি’র চিফ ইনফরমেশন অফিসার ড. আসিফ নাইমুর রশিদ দেখান ডাটা এনালিটিকস সল্যুশনটি কীভাবে কাজ করে এবং করোনা সংকট মোকাবেলায় সরকার এই তথ্য কীভাবে কাজে লাগাতে পারেন।

রবি’র এনালিটিকস টিম ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রাউডসোর্স থেকে ডাটা সংগ্রহ করে এনালিটিক্যাল সুল্যশনটি তৈরি করেছে। মোবাইল ফোনের মাধ্যমে ক্রাউডসোর্সিং করার ফলে গুরুত্বপূর্ণ ডাটা সংগ্রহ করা সম্ভব হবে। একইসাথে ডাটা সায়েন্সের মাধ্যমে ক্রাউডসোর্স থেকে ডাটা সংগ্রহ করার ফলে এনালিটিকস সল্যুশনটির মাধ্যমে বিপুল এই তথ্য যাচাই করাও সম্ভব হবে। এর ফলে একটি মানস্মত তথ্য ভাÐার গড়ে তোলা যাবে।

ক্রাউডসোর্সিংসহ আইভিআর, ইউএসএসডি এবং মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ থেকে ডাটা সংগ্রহ করায় রবি’র এনালিস্টরা বিভিন্ন উদ্ভাবনী ডাটা ভিজ্যুয়ালাইজেশন নিশ্চিত করতে পারবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্যের সন্নিবেশ করা সম্ভব হবে। এই তথ্যভাÐার থেকে সরকার সহজেই তাদের প্রয়োজনীয় তথ্যাবলী পেয়ে যাবেন। ডাটা এনালিটিকস সল্যুশনের তৈরি রিপোর্টের উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট এলাকায় রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা নির্ণয়ের মাধ্যমে সরকার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।

রবি ও এয়ারটেলের পাশাপাশি অন্যান্য অপারেটর ব্যবহারকারীরা রবি (www.robi.com.bd)) বা এয়ারটেল (www.bd.airtel.com)কর্পোরেট ওয়েবসাইট অথবা মাই রবি অ্যাপ বা মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই প্রকল্পের আওতায় সরকারকে প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান করতে পারবেন। ব্যবহারকারী এই চ্যানেলগুলোর মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলায় তৈরি সরকারি পোর্টাল www.corona.gov.bd- এ প্রবেশ করতে পারবেন। এখানে প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। অথবা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে গ্রাহকরা *৩৩৩২# কোডটি ডায়াল করতে পারেন। তথ্য প্রদান করা ছাড়াও প্ল্যাটফর্মটিতে ডিজিএইসএস’র দেয়া সেলফ-টেস্টের মাধ্যমে কোন ব্যক্তি আক্রান্ত হওয়ার আশঙ্কা কতটা তা জানতে পারবেন।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, “আমাদের দেশে করোনা পরিস্থিতিটা আসলে কেমন তা এই ডাটা এনালিটিকস সল্যুশনর মাধ্যমে জানতে পারব। আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যদি তথ্য দিয়ে এই সল্যুশনটি সমৃদ্ধ করি তাহলে এই ডাটা এলালিটিকস সল্যুশনের মাধ্যমে আমরা সবচেয়ে কার্যকর উপায়ে করোনা মহামারী মোকাবেলা করতে পারব।”

ডিজি হেলথ অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “আমাদের বিশ্বাস রবি’র তৈরি ডাটা এনালিটিকস সল্যুশন ব্যবহার করে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারব। ডিজিটাল সল্যুশনের মাধ্যমে রবি যা করল আমার প্রত্যাশা অন্যান্য অপারেটররাও এক।ভিাবে এগিয়ে আসবে। করোনা মোকাবেলায় তথ্য-প্রযুক্তি বিভাগ ও এটুই নিজে থেকে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানাই।”

এটুআই’র পলিসি অ্যাভাইজর অনীর চৌধুরী বলেন, “রবি একটি টেলিযোগাযোগ কোম্পানি, বিগ ডেটা এনালিটিকস ও এআই কোম্পনি এবং রিসার্চ অর্গানাইজেশন যা বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা করছে। ইতোমধ্যে এটুআই’র সহায়তায় সরকারি-বেসরকারি উদোগে ডিজিএইচ’র সাথে ডেঙ্গু সনাক্তকরণে সফলতার স্বাক্ষর রেখেছি আমরা। বর্তমান কোভিড-১৯ মোকাবেলার পরিস্থিতিতে দেশের সমন্বিত বিগ ডেটা এনালিটিকস কাজে লাগিয়ে নীতি নির্ধারকরা সহজে সংকট মোকাবেলা এবং পরিকল্পনা প্রণয়ণের সুযোগ পাবেন।”

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “করোনা মহামারী মোকাবেলায় সরকারের সাথে হাত মেলাতে পেরে আমরা গর্বিত। ডিজিটাল কোম্পানি হিসেবে গড়ে উঠার অংশ হিসেবে রবি ডাটা অ্যানালিটিকস সল্যুশনে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে। এ প্রকল্পে শুধু ক্লাউড সেবা নয়, ডাটা অ্যানালিটিকস নিয়ে আমাদের অর্জিত সব দক্ষতা ও জ্ঞান ঢেলে দিয়েছি। এই ডিজিটাল সল্যুশনের সাহায্যে দেশের সবার সক্রিয় অশগ্রহণের মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করতে পারি যাতে সরকার আমাদের সল্যুশনের দেয়া ডেটা মডেলিংয়ের ওপর নির্ভর করে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনস্বাস্থ্যের জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সৃষ্টিকর্তার করুণায় যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা অবশ্যই করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারব।”

অসাধারণ এই উদোগটিকে বাস্তবে রূপদানে সহযোগিতা করার জন্য রবি’র তথ্য-প্রযুক্তি বিভাগ, এটুআই ও স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। এছাড়া এই প্রকল্প বান্তবায়নে টেলিযোগাযোগ খাতের অভিভাবক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী, মোস্তাফা জব্বার’র প্রেরণার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ChatGPT-5 আসছে জুনে, আরও রিয়েলিস্টিক AI কমিউনিকেশন
প্রযুক্তি সংবাদ

ChatGPT-5 আসছে জুনে, আরও রিয়েলিস্টিক AI কমিউনিকেশন

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
প্রযুক্তি সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

ট্রেড ইউনিয়ন ভাঙতে গ্রামীণফোনে শীর্ষ ৫ কর্মকর্তাকে ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

ট্রেড ইউনিয়ন ভাঙতে গ্রামীণফোনে শীর্ষ ৫ কর্মকর্তাকে ছাঁটাই

১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ

নিরাপত্তা প্রাধান্য দিয়ে সব স্মার্ট ডিভাইসের জন্য হুয়াওয়ের অপারেটিং সিস্টেম
নির্বাচিত

নিরাপত্তা প্রাধান্য দিয়ে সব স্মার্ট ডিভাইসের জন্য হুয়াওয়ের অপারেটিং সিস্টেম

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ
নির্বাচিত

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’
সোশ্যাল মিডিয়া

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

স্মার্টফোনের দুনিয়ায় বড়সড় ধামাকা করতে চলেছে মার্কিন টেক...

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ এপ্রিল ২০২০

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix