Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার নেদারল্যান্ডসে মোবাইল টাওয়ারে হামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ এপ্রিল ২০২০
এবার নেদারল্যান্ডসে মোবাইল টাওয়ারে হামলা
Share on FacebookShare on Twitter

নেদারল্যান্ডসে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দেশটিতে সর্বাধুনিক প্রযুক্তির নেটওয়ার্ক সম্প্রসারণ ঠেকাতে সহিংস হয়ে উঠেছে বিরোধী পক্ষ। গত এক সপ্তাহে কয়েকটি সেলুলার টাওয়ারে হামলা চালিয়েছে তারা। খবর টেলিকম লিড।

নেদারল্যান্ডসে ফাইভজি প্রযুক্তির টাওয়ার স্থাপন কার্যক্রম তদারকিতে নিযুক্ত একটি ইন্ডাস্ট্রি গ্রুপের পরিচালকের বরাত দিয়ে ডাচ দৈনিক ডি টেলিগ্রাফ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে এমন চারটি ঘটনা ঘটেছে, যেখানে বিরোধী পক্ষ হামলা চালিয়ে টাওয়ার ক্ষতিগ্রস্ত করেছে। শুধু তা-ই নয়, তারা সেখানে স্প্রে প্রিন্টিংয়ের মাধ্যমে ফাইভজিবিরোধী স্লোগানও লিখেছে।

ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে নেদারল্যান্ডসের বেশ কয়েকটি গ্রুপ। তাদের মধ্যে কিছু গ্রুপ আশঙ্কা করছে, ফাইভজি টাওয়ার থেকে নির্গত রেডিও তরঙ্গ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাকিরা মনে করছে, এ প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করতে পারে।

ডাচ সরকারের নিরাপত্তা ও সন্ত্রাস দমন কর্তৃপক্ষ এনসিটিভি বলছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ফাইভজি টাওয়ারে অন্তর্ঘাতী হামলা ও আগুন লাগানোর বেশ কয়েকটি ঘটনার তথ্য তাদের কাছে রয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের বিরোধিতা থেকেই এসব ঘটনা ঘটছে।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এনসিটিভি বলেছে, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। ব্রডকাস্টিং টাওয়ার ক্ষতিগ্রস্ত করা হলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে জরুরি সেবাও হুমকির মুখে পড়তে পারে।’

নেদারল্যান্ডসে ফাইভজি স্পেকট্রামের প্রথম নিলাম আগামী ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭০০, ১৪০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম বিক্রি হবে সেই নিলামে, যেখান থেকে অন্তত ৯০ কোটি ইউরো (প্রায় ১০০ কোটি ডলার) আয়ের আশা করছে দেশটির সরকার।

ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে নেদারল্যান্ডসই যে প্রথম সহিংস প্রতিবন্ধকতার মুখে পড়ল তা নয়। নভেল করোনাভাইরাসের বিস্তৃতির সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন গুজবের ওপর ভিত্তি করে গত সপ্তাহে যুক্তরাজ্যে বেশ কয়েকটি ফাইভজি টাওয়ারে হামলা চালায় দুষ্কৃতকারীরা। তবে এ ধরনের তথ্য একেবারেই সত্য নয় উল্লেখ করে ব্রিটিশ সরকার জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে নেটওয়ার্ক টাওয়ারের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানানো হয়।

এমনিতেই নভেল করোনাভাইরাসের কারণে প্রত্যাশিত সময়ের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ হুমকির মুখে পড়েছে। ফাইভজি টেলিকম সেবা সবার আগে চালু করে দক্ষিণ কোরিয়া। নতুন প্রজন্মের এ সেবায় বিশ্বনেতৃত্বে আসার সবচেয়ে বেশি সুযোগ ছিল তাদেরই। কিন্তু দেশটির সে আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে নভেল করোনাভাইরাস। পরিবর্তিত পরিস্থিতিতে দেশটিতে ফাইভজি প্রযুক্তি নিয়ে গ্রাহকদের আগ্রহ কমেছে। এ প্রযুক্তির স্মার্টফোনের বিক্রিও পড়তির দিকে। দক্ষিণ কোরিয়ার এ পরিস্থিতি অন্যদের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ফাইভজি প্রযুক্তিকে কেন্দ্র করে বৈশ্বিক বাজারে চাঙ্গা ভাব ফিরে পাওয়ার আশা করছিল মোবাইল অপারেটররা, সেই প্রযুক্তি নিজেই আজ চ্যালেঞ্জের সম্মুখীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
টেলিকম

টেলিটকের দেড়শ কোটি টাকার আরেকটি প্রকল্প

কম দামের ৫ টি ফোন 
নির্বাচিত

কম দামের ৫ টি ফোন 

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপো
নির্বাচিত

পপ আপ ডিসপ্লের ফোন আনছে অপো

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে

ইভ্যালি এক্সপ্রেস শপ
ই-কমার্স

ইভ্যালি এক্সপ্রেস শপ

আপনি গুগল ম্যাপ বা ইউটিউবে কি সার্চ করছেন তা মনে রাখবেনা গুগল
নির্বাচিত

আপনি গুগল ম্যাপ বা ইউটিউবে কি সার্চ করছেন তা মনে রাখবেনা গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ এপ্রিল ২০২০

এবার নেদারল্যান্ডসে মোবাইল টাওয়ারে হামলা

Techzoom.TV |
TechzoomTV