Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে “ডাকছে আমার দেশ” উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মে ২০২০
আরও ৫০ হাজার পরিববারকে সহায়তা করবে “ডাকছে আমার দেশ” উদ্যোগ
Share on FacebookShare on Twitter

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশসহ পুরো বিশ্বের জন্যই নানা প্রতিকূলতা এবং নতুন সঙ্কট নিয়ে উপস্থিত হয়েছে কোভিড-১৯। এমন সময় যারা দৈনিক মজুরির ওপর নির্ভরশীল এবং অতি দারিদ্রতার মধ্যে বাস করছেন তাদের সহায়তায় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একসাথে কাজ করা সবচেয়ে জরুরি।

কোভিড-১৯ এ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক। প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় প্রতিষ্ঠান দু’টি যৌথ অংশীদারিত্ব শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ। এ উদ্যোগে সাড়া দিয়ে এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এবং অনেক ‌ব্যক্তি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আরও ৫০,০০০ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিতে প্রস্তুত ‘ডাকছে আমার দেশ’। খুব শীঘ্রই এ সহায়তা মানুষের মধ্যে পেীছে দেয়া হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ধৈর্য, বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর জন্য সবাই একসাথে এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে যুক্ত হতে আমরা সামর্থবান সকল ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছি। এক্ষেত্রে, আমাদের বন্ধু যারা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, একসাথে কাজ করার মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো, যাদের এই দু:সময়ে সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন।”

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমরা এমন এক মানবিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি যার মুখোমুখি এর আগে আমরা কখনও হয়নি। এটা এমনই এক সঙ্কট যেখানে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করা অনেক বেশি প্রয়োজন। যারা এ উদ্যোগের সাথে উদারভাবে এগিয়ে এসেছেন আমরা সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। দীর্ঘস্থায়ী এ সঙ্কট লাখ লাখ পরিবারকে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। এ সঙ্কট উত্তরণে ব্যক্তিপর্যায় থেকে এবং আমাদের বেসরকারি খাতের অংশীদারদের সামনে এগিয়ে আসতে হবে যা আমাদের সহায়তাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে সাহায্য করবে।’

‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ব্র্যাক দুই লাখ এবং গ্রামীণফোন এক লাখ পরিবারকে সহায়তা দিয়েছে।

করোনা মহামারি মোকাবিলায় ব্যক্তি এবং প্রতিষ্ঠানসহ দেশের সকলের সহায়তা দরকার। এ লক্ষ্যেই ‘ডাকছে আমাদের দেশ’ উদ্যোগে যুক্ত হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সবাইকে আহ্বান জানাচ্ছে গ্রামীণফোন ও ব্র্যাক। এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এর মতো অন্যান্য প্রতিষ্ঠানকে “ডাকছে আমার দেশ” যোগ দেয়ার আহব্বান জানানো হচ্ছে।

ব্যক্তিপর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে এ উদ্যোগ যুক্ত হতে;
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম: ব্র্যাক
নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১
নাম: ব্র্যাক ব্যাংক
গুলশান ১, গুলশান অ্যাভিনিউ, ঢাকা
বিকাশ নম্বর: ০১৭৩০৩২১৭৬৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কি করবেন ?
কিভাবে করবেন

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কি করবেন ?

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ
নির্বাচিত

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ

আকাশে ডানা মেললো বিশ্বের সবচেয়ে বড় বিমান
প্রযুক্তি সংবাদ

আকাশে ডানা মেললো বিশ্বের সবচেয়ে বড় বিমান

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

হুয়াওয়ের ব্যবসায়িক প্রবৃদ্ধি বেড়েছে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ব্যবসায়িক প্রবৃদ্ধি বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং...

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix