Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 June 2020
৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে
Share on FacebookShare on Twitter

প্রতিবছরই বাড়ছে মোবাইল ফোন পরিচালনার খরচ। বাড়ছে কলরেট এবং ইন্টারনেটের দাম। এই অবস্থায় অনেকেই ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোর মতো অ্যাপভিত্তিক প্লাটফর্মগুলোতে ঝুকছেন। কেননা, এর মাধ্যমে শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই বিনা পয়সায় কল করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যাকে কল দেবেন তার ইন্টারনেট সংযোগ এবং অ্যাপ থাকতে হবে। এই সমস্যার সমাধান দেবে আইপি কল। আইপি কলে যে কল দেবেন তার ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। যাকে কল দেয়া হচ্ছে তার ইন্টারনেট সংযোগ কিংবা অ্যাপ না থাকলেও চলবে। এতে খরচ খুবই কম। প্রতি মিনিট কল করার খরচ মাত্র মাত্র ৩০ পয়সা। প্রতি সেকেন্ডে পালস রয়েছে। এছাড়াও আইপি ফোন থেকে আইপি ফোনে কথা বলার কোনো খরচ নেই।

দেশে এখন ইন্টারনেট প্রটোকল টেলিফোন সার্ভিস প্রোভাইডার্স (আইপিটিএসপি) কোম্পানিগুলোকে অ্যাপের মাধ্যমে ভয়েস সেবার অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল ফোন অপাটেরগুলোর দৌরাত্বের কারণে আইপি টেলিফোন সেবা অতটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু দিন দিন এর গ্রাহক সংখ্যা বাড়ছেই।

দেশে আইপি টেলিফোন সেবায় এগিয়ে আছে আম্বার আইটি। প্রতিষ্ঠানটির আম্বার আইটি আইপি ফোন অ্যাপ ব্যবহার করে মাত্র ৩০ পয়সায় এক মিনিট কথা বলা যাবে যেকোনে টিঅ্যান্ডটি এবং যেকোনো অপারেটরের মোবাইল ফোনে। প্রতি সেকেন্ডে পালস রয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে। এরপর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করলে ১০ টাকার ফ্রি টক টাইম দেয়া হবে।

আম্বার আইটির আইপি ফোনে রিচার্জ করাও সহজ। মোবাইল ব্যাংকিং ছাড়াও ইন্টারনেট ব্যাংকি এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে রিচার্জ করা যায়। রিচার্জকৃত ব্যালেন্সের মেয়াদও অফুরন্ত। ফলে সাশ্রয়ী দাম কথা বলা যাচ্ছে। গ্রাহকদের খরচও কমে যাচ্ছে।

আম্বার আইটির সিইও আমিনুল হাকিম গণমাধ্যমকে জানান, হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ হতে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলা যায়। এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমে কথা বলার সুবিধা রয়েছে। খরচও কম। আর এই আইপি ফোন হতে আইপি ফোনে কথা বলতে কোনো খরচ লাগে না।

তিনি জানান, গ্রাহক টানতে, আইপি ফোন ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে আম্বার আইটি মাত্র ৩০ পয়সায় প্রতি মিনিটে কথা বলার সুযোগ দিচ্ছে।

অ্যাপ ছাড়াও বাজারে আইপি টেলিফোন সেট পাওয়া যাচ্ছে। এসব সেটের দাম ১৫০০ টাকা থেকে শুরু। এই ফোনে ইন্টারনেট সংযুক্ত করে সাধারণ টেলিফোনের মতোই কম খরচে কথা বলা যাচ্ছে। আইপি ফোন থেকে আইপি ফোনে কল করলে কোনো খরচ হয় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, বহুমাত্রিক উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ

যে নিয়মে ফেসবুকে ছবি পোস্ট দিলে লাইকের ঝড় বইবে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের যেসব ফিচার বন্ধ হচ্ছে

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
নির্বাচিত

ভারত–পাকিস্তানের থেকে ফোরজি ব্যবহারে পেছনে বাংলাদেশ

নির্বাচিত

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

আইটেলের সেরা ৫টি ফোন: বাজেটের মধ্যে সেরা ভ্যালু
প্রযুক্তি সংবাদ

আইটেলের সেরা ৫টি ফোন: বাজেটের মধ্যে সেরা ভ্যালু

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
প্রযুক্তি সংবাদ

রেলের অ্যাপে টাকা কাটে কিন্তু টিকেট আসে না

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

নতুন প্রজন্মের এম৬ (M6) চিপ যুক্ত করে ২৪...

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2020

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix