Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু
Share on FacebookShare on Twitter

উদ্ভাবনী তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর চতুর্থ আসরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন। ভার্চুয়াল প্রেস কনফারেন্সটিতে আরও যুক্ত ছিলেন বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ ও হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ।

উদ্ভাবনী তরুণ প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ ও অন্যান্য আরও কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে ‘বাংলালিংক ইনোভেটর্স’। প্রতিযোগিতা শেষে সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত চার সদস্য বিশিষ্ট বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল বাংলালিংক-এর ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’-এর ‘অ্যাসেসমেন্ট সেন্টার’-এ যোগদানের সুযোগের পাশাপাশি পাবে আকর্ষণীয় পুরস্কার। প্রথম ও দ্বিতীয় রানার আপ দলকেও এই প্রোগ্রামে যোগদানের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়া সেরা পাঁচ দলের প্রত্যেক সদস্য বাংলালিংক-এর ‘অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম (এআইপি)’-এ সরাসরি যোগদান করার পাশাপাশি “লার্ন ফ্রম স্ট্রার্টআপস” ও “ক্যাম্পাস টু কর্পোরেট প্রোগ্রামস”-এ অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের স্টার্টআপ ও কর্পোরেট প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা দিতে বিশেষ এই কার্যক্রম দুইটি পরিচালনা করে আসছে বাংলালিংক।

ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা https://ennovators.banglalink.net ভিজিট করে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ২৪ অক্টোবর, ২০২০ পর্যন্ত বাংলালিংক ইনোভেটর্স-এ রেজিস্ট্রেশন করা যাবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন,“ প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আমরা কয়েক বছর আগে বাংলালিংক ইনোভেটর্স শুরু করেছিলাম। পরপর চার বছর প্রতিযোগিতাটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। প্রতিভাবান তরুণরা এর মাধ্যমে আবারও তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। ”

বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, “বর্তমান বিশ্বে ডিজিটাল উদ্ভাবন ও অন্তর্ভুক্তি প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক উন্নতির ক্ষেত্রে অপরিহার্য। তাই গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল সেবা নিয়ে আসার পাশাপাশি উদ্ভাবনী ডিজিটাল ভাবনাকেও আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তরুণরা প্রজন্ম এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, কারণ তারা ভিন্ন আঙ্গিকে নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে সক্ষম। “

বাংলালিংক ইনোভেটর্স-এর প্রথম তিনটি আসরে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিএসএলআরকেও হার মানাবে এই ছোট ক্যামেরা!
নির্বাচিত

ডিএসএলআরকেও হার মানাবে এই ছোট ক্যামেরা!

চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়
নির্বাচিত

এএমডি’র শীর্ষ নকশা স্থপতিকে নিয়োগ দিয়েছে ইনটেল

প্রথমবারের মতো এলসিডি পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেডমি
কিভাবে করবেন

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ঝামেলায়? সমাধান জেনে নিন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
ছাড় ও অফার

হুয়াওয়ে ডিভাইস কিনে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ
নির্বাচিত

সবচেয়ে পাতলা গড়নের আভিটার ল্যাপটপ

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
নির্বাচিত

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন
প্রযুক্তি বাজার

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব
প্রযুক্তি সংবাদ

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ সেপ্টেম্বর ২০২০

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু

Techzoom.TV |
TechzoomTV