Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 October 2020
একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে যৌথভাবে #গার্লসটেকওভার ক্যাম্পেইন আয়োজন করেছে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপ।

প্রতিবছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ প্রদানে বিশ্বব্যাপী মিডিয়া, বিনোদন, ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদে একদিনের জন্য তরুণ নারীদের প্রতীকী দায়িত্ব দেয়া হয়। এ বছর টেলিনরের যেসব দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তেমন তিনটি দেশে– বাংলাদেশ, নরওয়ে ও মিয়ানমার– টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ভূমিকা গ্রহণের সুযোগ দেয়া হয় তরুণীদের।

এ তিন তরুণীর মধ্যে টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ পদ গ্রহণে বাংলাদেশ থেকে নির্বাচিত হয় রেনেকা আহমেদ অন্তু। অল্পবয়স থেকেই রেনেকা নারী অধিকার ও লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করে আসছেন। ২০২০ সালে ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ফোরামে অংশগহণ করেন। নৃবিজ্ঞানে পড়াশোনা করা রেনেকা সমাজে কন্যা, তরুণী ও নারীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

রেনেকা আহমেদ অন্তু বলেন, ‘একজন নারী ও সচেতন নাগরিক হিসেবে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে আমি আমার অধিকারের বাস্তবায়ন চাই। সবারই উচিত নারীদের সম্মান করা এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অবদানের মূল্য দেয়া। সমাজে আমি তরুণ প্রতিনিধি হিসেবে কাজ করে যাওয়ার পাশাপাশি বৈশ্বিকভাবে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে ক্ষমতার স্থানান্তর করতে চাই। এক্ষেত্রে, আমাকে এমন অসাধারণ অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দেয়ায় আমি গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।’

টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে নির্বাচিত তিন তরুণী প্রযুক্তিখাতে নারী বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে তাদের ভাবনার উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিখাতে নারীদের নানা সুযোগ ও অন্তরায়ের বিষয়গুলো উঠে আসে। এ বিষয়ে অনুপ্রাণিত হয়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে নিজ দেশে টেলিনর টেলিকমিউনিকেশনের প্রধান নির্বাহীদের সঙ্গে তিন তরুণীকে যুক্ত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যাতে তরুণ এ প্রতিনিধিরা তাদের ভাবনার কথা জানাতে পারেন।

এ বিষয়ে সিগভে ব্রেক্কে বলেন, ‘সবার জন্য প্রয়োজনীয় সেবার উন্নয়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে সফল হতে আমাদের নিজেদের মধ্যে সবার ধারণা সম্পর্কে জানা প্রয়োজন। আজ সকালে আমি তিন তরুণ নারীর সঙ্গে কথা বলেছি। আমি তাদের দেশে ও বৈশ্বিকভাবে প্রযুক্তি বিষয়ে ভাবনার পরিসর বুঝতে চেষ্টা করেছি। তাদের সঙ্গে আলোচনায় অনেক ইতিবাচক বিষয় উঠে এসেছে। এছাড়াও, এ আলোচনায় এটা সুস্পষ্ট যে, প্রযুক্তিখাতে মেধাবীদের যুক্ত হওয়ার ক্ষেত্রে যেসব বিষয় অন্তরায় হিসেবে কাজ করছে তা দূরীকরণে আমাদের আরও কাজ করতে হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন
প্রযুক্তি সংবাদ

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন

জামিলুর রেজা ছিলেন প্রযুক্তি খাতের মানুষদের বটবৃক্ষ: মোস্তাফা জব্বার
নির্বাচিত

জামিলুর রেজা ছিলেন প্রযুক্তি খাতের মানুষদের বটবৃক্ষ: মোস্তাফা জব্বার

ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন

পুলিশের বদলে জাপানের রাস্তায় রোবট, ধরছে চোর-ডাকাতও
প্রযুক্তি সংবাদ

পুলিশের বদলে জাপানের রাস্তায় রোবট, ধরছে চোর-ডাকাতও

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের
নির্বাচিত

ফিলিপিন্স ও থাইল্যান্ডে ‘সস্তা সাবস্ক্রিপশন’ নেটফ্লিক্সের

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2020

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

Techzoom.TV |
TechzoomTV