Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের ৫০০ টাওয়ার তৈরি করবে ইডটকো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 December 2020
গ্রামীণফোনের ৫০০ টাওয়ার তৈরি করবে ইডটকো
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে কানেক্টিভিটির সম্ভাবনা উন্মোচনে ইডটকো বাংলাদেশ গ্রামীণফোনের জন্য ৫শ’ টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।

এ পার্টনারশিপ – বর্তমান কঠিন সময়ে টাওয়ার সম্প্রসারণের মাধ্যমে ডাটা ও ভয়েস সেবা নিশ্চিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিরই প্রকাশ। এছাড়াও, প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের সঠিক কার্যকারিতা ও দক্ষ পরিচালনা এবং স্বল্পসংখ্যক টাওয়ার নির্মাণের মাধ্যমে অধিক অপারেটদের সেবা প্রদানের উদ্দেশ্যও পূরণ হবে গ্রামীণফোন ও ইডটকো’র মধ্যে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে।

এই সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন. “বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু যা গ্রাহকদের মানসম্মত গ্রাহক সেবার নিশ্চিতে অত্যন্ত প্রয়োজনীয়। আর এর বর্ধনশীল চাহিদা রক্ষার্থে গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবীদার। আমরা আশা করছি যে এই উদ্যোগটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।”

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘ আমি এখানে বিটিআরসি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা চ্যালেঞ্জিং অবস্থা বিবেচনায় নিয়ে আমাদেরকে টাওয়ার নির্মানের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ করে দিয়েছেন। গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের চাহিদার বিষয়ে গুরুত্ব প্রদান করে এবং টাওয়ার সম্প্রসারণ গ্রাহকদের উন্নত সেবাদানে এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে আমাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। একসাথে আমাদের উদ্দেশ্যে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের উন্নয়ন ঘটানো এবং দেশের সমাজের ক্ষমতায়ন সম্ভব করে তোলা।’

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডাইরেক্টর রিকি স্টেইন বলেন, ‘বাংলাদেশে একটি বিস্তৃত, টেকসই ও ভবিষ্যতমুখী মোবাইল নেটওয়ার্ক সিস্টেম নির্মাণে আমাদের যৌথ উদ্যোগে গ্রামীণফোনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। সেবার মানের কারণে ইডটকো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এক্ষেত্রেও, বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, যা পরিশেষে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।’

এ চুক্তি সম্পাদনে কার্যকরী ভূমিকা রাখার জন্য গ্রামীণফোন ও ইডটকো বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। বর্তমানে, গ্রামীণফোনের ১৬ হাজারের বেশি টাওয়ার সাইট রয়েছে, যার মধ্যে ১৩ হাজারের বেশি টাওয়ার সাইট ফোরজি সেবাদানে নিয়োজিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ
টেলিকম

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

৫ জিবি ফ্রি ডাটা পাচ্ছেন সব মোবাইল ইন্টারনেট গ্রাহক
টেলিকম

৫ জিবি ফ্রি ডাটা পাচ্ছেন সব মোবাইল ইন্টারনেট গ্রাহক

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি
টেলিকম

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
টেলিকম

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ
টেলিকম

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে...

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2020

গ্রামীণফোনের ৫০০ টাওয়ার তৈরি করবে ইডটকো

Techzoom.TV |
TechzoomTV