Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ ব্লকের তরঙ্গ নিয়ে গ্রামীণফোন ও রবির মধ্যে তীব্র নিলাম যুদ্ধে শেষ পর্যন্ত গ্রামীণফোনের (জিপি) জয় হয়েছে। প্রতি মেগাহার্টজ ৪৬.৭৫ মিলিয়ন ডলারে ৫ মেগাহার্টজ তরঙ্গের নিলামে জয় তুলে নেয় জিপি। সোমবার দুপুর দেড়টা থেকে এ ব্লকের নিলামে দর বাড়তে থাকে। রাত সাড়ে ৮টায় নিলাম যুদ্ধ শেষ হয়।

এর আগে সকালে ১৮০০ মেগাহার্টজ তরঙ্গের সব ব্লক এবং ২১০০ মেগাহার্টজ তরঙ্গের তিনটি ব্লক বিক্রি হয়। সেখানে বাংলালিংক সর্বোচ্চ ৯.৪ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করে। এছাড়া রবি ২.৬ মেগাহার্টজ আর গ্রামীণফোন ক্রয় করে সব মিলিয়ে ৫.৪ মেগাহার্টজ তরঙ্গ। তবে ২১০০ মেগাহার্টজ শেষে একটি ব্লকের নিলাম নিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাঠে যুদ্ধ চালিয়ে যায় জিপি ও রবি। এ ব্লকের নিলাম প্রক্রিয়ার শুরুতে ডাক থেকে বাংলালিংক সরে যায়। বেলা ৪টার দিকে টেলিটকও সরে যায়। নিলামে অংশ নিলেও কোনো তরঙ্গ নেয়নি রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।

ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার বেলা ১১টায় নিলামের শুরুতে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের মোট পাঁচটি ব্লকে নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি ব্লক দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গের এবং দুটি ব্লক ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের। প্রতিটি ব্লকের ভিত্তিমূল্য ছিল ৩১ মিলিয়ন ডলার। এর মধ্যে ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের দুটি ব্লক নিয়ে মোট ৪ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ নেয় বাংলালিংক। রবি ২ দশমিক ২ মেগাহার্টজের একটি এবং দশমিক ৪৪ মেগাহার্টজের একটি নিয়ে মোট ২ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নেয়। আর গ্রামীণফোন নেয় একটি ব্লকে দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গ।

নিলামে ভিত্তিমূল্যর ওপর কোনো দাম না ওঠায় সেই দামে অপারেটররা তরঙ্গ পেয়ে যায়। মোটামুটি এক ঘণ্টার মধ্যে প্রথম ধাপের নিলাম শেষ হয়। এতে ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করে সরকারের আয় হয় ২২৯ দশমিক ৪ মিলিয়ন ডলার।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ ৫ মেগাহার্টজ করে মোট চারটি ব্লকে বিক্রির জন্য নিলাম শুরু হয়। প্রতিটি ব্লকের ভিত্তিমূল্য ছিল ২৭ মিলিয়ন ডলার। বেলা দেড়টার দিকে প্রথম ব্লকে টেলিটক বাদে বাকি তিনটি অপারেটর ২৭ মিলিয়ন ডলার থেকে ডাক শুরু করে। টেলিটক সরে যাওয়ার পর ২৯ দশমিক ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত দরে থাকে তিন কোম্পানি। এরপর কেউ আর ডাক না বাড়ালে নিয়ম অনুসারে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ৫ মেগাগার্টজ করে তরঙ্গ পায়। ১৫ মেগাহার্টজ তরঙ্গ সেখানে বিক্রি হয়ে যায়।

৫ মেগাহার্টজ তরঙ্গের বাকি একটি ব্লকের নিলামে ২৭ মিলিয়ন ডলার থেকে ডাক শুরু হলে প্রথমে বাংলালিংক নিলাম থেকে সরে যায়। এরপর প্রতি ডাকে দশমিক ২৫ মিলিয়ন ডলার করে দর বাড়তে থাকে এবং একপর্যায়ে ৩০ মিলিয়ন ডলারে গিয়ে থামার পর পৌনে ৩টায় দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। পৌনে ৪টার দিকে আবার নিলাম প্রক্রিয়া শুরু হলে ৩০ দশমিক ৫০ মিলিয়ন ডলার থেকে দাম হাঁকা শুরু হয়। ৩০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে দাম উঠলে ১৬তম রাউন্ডে সরে দাঁড়ায় টেলিটক। বিকাল ৫টা পর্যন্ত এ ব্লকের ফয়সালা হয়নি।

দেশের দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ও রবি তখনও ডাক চালিয়ে যাচ্ছিল। তখন ৩০ নম্বর রাউন্ডে ৩৪ দশমিক ২৫ মিলিয়ন ডলারের ডাক চলছিল। শেষ ব্লকের নিলামের ৩৩তম রাউন্ডে বিটিআরসির কমিশনার একেএম শহীদুজ্জামান দুই অপারেটরকে তরঙ্গের দাম বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, দাম অনেক উচ্চতায় উঠে গেছে। ব্যাপক চড়া দাম অপারেটর ও জাতির জন্য ভালো হবে না। এত দামে তরঙ্গ কিনে ব্যবসা সফল হওয়া যাবে কি না, সেটাও বিবেচনায় রাখতে হবে।

কমিশনারের এ কথা বলার পরও ২৬টি রাউন্ড পেরিয়ে যায়। জিপি ও রবি দাম হাঁকানো চালিয়ে যায়। অবশ্য উপস্থিত অংশীজনদের কেউ কেউ বলছেন, চড়া দামে তরঙ্গ যে অপারেটরই কিনুক না কেন, তা গ্রাহকদের পকেট থেকেই যাবে।

এ নিলামে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটরদের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিলামে চারটি টেবিলের মধ্যে ১ নম্বর টেবিলে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক, ২ নম্বর টেবিলে বাংলালিংক, ৩ নম্বরে গ্রামীণফোন এবং ৪ নম্বর টেবিলে অপারেটর রবি রয়েছে। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম নিলাম পরিচালনা করেন।

Tags: জিপিবাংলালিংকরবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালের জনপ্রিয়তার শীর্ষে পাইথন
প্রযুক্তি সংবাদ

২০২০ সালের জনপ্রিয়তার শীর্ষে পাইথন

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকর্মীদের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকর্মীদের আহ্বান

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
প্রযুক্তি সংবাদ

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?

নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ডিজনি প্লাস
লিড স্টোরি

নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ডিজনি প্লাস

সুফিয়া কামালের জন্মদিনে গুগলের শ্রদ্ধা
লিড স্টোরি

সুফিয়া কামালের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

দুই দশকে অনলাইনে ফাঁস হয়েছে ৫৮০০ কোটি ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

দুই দশকে অনলাইনে ফাঁস হয়েছে ৫৮০০ কোটি ব্যক্তিগত তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix