Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই দশকে অনলাইনে ফাঁস হয়েছে ৫৮০০ কোটি ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ নভেম্বর ২০২৫
দুই দশকে অনলাইনে ফাঁস হয়েছে ৫৮০০ কোটি ব্যক্তিগত তথ্য
Share on FacebookShare on Twitter

একেকটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অনেক তথ্য ফাঁস হয়। যেমন নাম, ঠিকানা, পাসওয়ার্ডসহ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি। এগুলোর প্রতিটিকে আলাদা আলাদা তথ্য হিসেবে বিবেচনার ভিত্তিতে সাইবার সিকিউরিটি কোম্পানি সার্ফশার্ক জানিয়েছে, ২০০৪ সাল থেকে দুই দশকে অনলাইন থেকে প্রায় ৫ হাজার ৮০০ কোটি ডাটা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। খবর টেক রাডার।

সংস্থাটি বলছে, গত দুই দশকে ডাটা ব্রিচ থেকে ফাঁস হওয়া হাজার কোটি ব্যক্তিগত তথ্য এখনো সাইবার অপরাধীদের হাতে রয়েছে। গবেষকরা সতর্ক করে বলছেন যে হ্যাকাররা এসব তথ্য একত্র করে প্রতিটি ব্যক্তির একটি সম্পূর্ণ ও বিস্তারিত ‘ডিজিটাল কপি’ বা ডোপেলগ্যাংগার তৈরি করছে। ফলে অনলাইনে যেকোনো ব্যক্তির বিস্তারিত প্রোফাইল বানিয়ে প্রতারণা, পরিচয় চুরি বা লক্ষ্যভিত্তিক হামলা করা সহজ হয়ে উঠেছে।

পাশাপাশি আরেক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন বিশ্বজুড়ে গড়ে ৩৪০ কোটি ফিশিং ই-মেইল পাঠানো হয় ব্যবহারকারীদের কাছে। ২০২৪ সালে ঘটে যাওয়া সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনায় ৩০০ কোটির বেশি ই-মেইল ঠিকানা ফাঁস হয়েছে।

১৬০টি দেশের তথ্য বিশ্লেষণ করা সার্ফশার্কের গবেষণায় দেখা গেছে, একটি অ্যাকাউন্ট থেকে অনেক ধরনের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে যায়। যেমন ওই ব্যক্তির নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল ইত্যাদি। সার্ফশার্কের তথ্যানুযায়ী, প্রতিটি ফাঁস হওয়া অ্যাকাউন্টের সঙ্গে গড়ে ২ দশমিক ৮টি অতিরিক্ত তথ্যও ফাঁস হয়ে যায়। ফলে আর্থিক প্রতারণা বাড়ার সঙ্গে গোপনীয়তারও বড় ক্ষতি হতে পারে।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০২৩ সালে যেখানে বিশ্বব্যাপী প্রায় ৭৩ কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক ও তথ্য ফাঁস হয়েছিল, সেখানে গত বছর সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটিতে, অর্থাৎ প্রায় আট গুণ। গড়ে প্রতি সেকেন্ডে ১৮০টির মতো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বছরজুড়ে।

তথ্য ফাঁস একটি বৈশ্বিক সমস্যা হলেও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৪৫০ কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে, যার সঙ্গে আছে প্রায় দুই হাজার কোটি ব্যক্তিগত তথ্য। এছাড়া পাসওয়ার্ড ফাঁসের ক্ষেত্রে শীর্ষে আছে রাশিয়া। গত বছর বিশ্বব্যাপী অনলাইন-ভিত্তিক তথ্য ফাঁসের প্রায় অর্ধেক ঘটনা চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে ঘটেছে। তবে অন্য কোনো দেশেই যুক্তরাষ্ট্রের মতো ব্যাপক তথ্য ফাঁসের প্রমাণ দেখা যায়নি।

গবেষণা বলছে, সবচেয়ে বেশি ফাঁস হওয়া তথ্যের মধ্যে আছে পাসওয়ার্ড, যা মোট ডাটা ব্রিচের প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ। এরপর আছে ব্যক্তিগত তথ্য (২৮ দশমিক ৮ শতাংশ), যার মধ্যে রয়েছে পূর্ণ নাম, সামাজিক নিরাপত্তা নম্বর ও ফোন নম্বর। এরপর তৃতীয় সর্বাধিক ফাঁস হওয়া তথ্য হলো অবস্থানগত তথ্য (২২ দশমিক ৯ শতাংশ)। এতে বাড়ির ঠিকানা থেকে শুরু করে আইপি-ভিত্তিক অবস্থান পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও উন্নত ও বিপজ্জনক হচ্ছে। ফলে আজকের উন্নত প্রযুক্তির যুগেও ডিজিটাল নিরাপত্তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে পড়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করুন : পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করুন : পলক

অপরিচিত কারো সঙ্গে ভিডিও কল নয়
নির্বাচিত

অপরিচিত কারো সঙ্গে ভিডিও কল নয়

দেশে তৈরী হচ্ছে শাওমির রেডমি ১০ (২০২২) সংস্করণ
নির্বাচিত

দেশে তৈরী হচ্ছে শাওমির রেডমি ১০ (২০২২) সংস্করণ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে হুন্ডি, বিকাশের ৬ কর্মকর্তা গ্রেপ্তার

২০২৪ সালে চাঁদে যাচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট
নির্বাচিত

২০২৪ সালে চাঁদে যাচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট

Load More

ট্রেন্ডিং টপিক

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix