Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 March 2021
রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির
Share on FacebookShare on Twitter

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে সব নেটওয়ার্ক সাইটে ৪.৫জি প্রযুক্তি স্থাপন করলো রবি। এর ফলে গ্রাহকদের আরো উন্নতমানের ইন্টারনেট সেবা দিতে পারবে বলে দাবি করেছে মোবাইল অপারেটরটি।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, রবির ১৩ হাজার ৪০০ নেটওয়ার্ক সাইটই এখন ৪.৫জি প্রযুক্তিসম্পন্ন। স্পেকট্রামের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে দেশজুড়ে সবচেয়ে বিস্তৃত ৪.৫জি কভারেজ দিচ্ছে রবি।

এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রবির ৭০ শতাংশ সক্রিয় গ্রাহক ডাটা সেবা নিচ্ছে। রবির নেটওয়ার্কে ৪.৫জি সেবা উপযোগী হ্যান্ডসেট রয়েছে ৫০ দশমিক ৬ শতাংশ এবং এই গ্রাহকরা প্রতি মাসে প্রায় ৬ জিবি ৪.৫জি ডাটা ব্যবহার করছেন।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রবির ৪.৫জি গ্রাহক সংখ্যা এবং ডাটা ব্যাবহারের পরিমাণ যথাক্রমে ৭৩ ও ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডাটা ব্যবহারের পরিমাণ ক্রমশ বাড়লেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রবির ডাটার মূল্য ২৫ শতাংশ কমেছে।

এ পদক্ষেপকে একটি মাইলফলকে অর্জন হিসেবে উল্লেখ করে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, এই অর্জন অগ্রসর ৪.৫জি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা দেয়া আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, বছরজুড়ে আরও ২ হাজার ৫০০ এর বেশি সাইট স্থাপন করবে রবি। আমরা এখন সর্বস্তরের মানুষের কাছে উদ্ভাবনী ডিজিটাল জীবনধারা পৌঁছে দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলতে প্রযুক্তি নিরপেক্ষতার সুফল নিয়ে বিদ্যমান সকল স্পেকট্রাম ব্যান্ডে ৯০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ৪.৫জি প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়েছে রবি। দেশের মোবাইল টেলিযোগাযোগ শিল্পের সবচেয়ে বড় স্পেকট্রাম শেয়ারিং নেটওয়ার্ক পরিচালনা করে অপারেটরটি। ফলে স্পেকট্রামের ওপর বাড়তি চাপ পড়লেও দ্রুত গতির ইন্টারনেট এবং উন্নত মানের ভয়েস সেবা উপভোগ করতে পারেন গ্রাহকরা।

নেটওয়ার্ক ডাটা ট্র্যাফিক প্রোফাইল অনুসারে, অভ্যন্তরীণ স্থানে মানসম্মত ডাটা ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন কম ব্র্যান্ডের স্পেকট্রাম। তাই ৯০০ মেগাহার্জ ব্যান্ডে অত্যাধুনিক এল৯০০ প্রযুক্তি স্থাপন করে অভ্যন্তরীণ ক্ষেত্রে ডাটা পপুলেশন কভারেজ ২০ শতাংশ বৃদ্ধি করেছে রবি। এরফলে ১৮০০ ও ২১০০ মেগাহার্জ ব্যান্ডের ৪.৫জি সেবার মানও আশানুরূপ হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলফি বিক্রি করে ৫ দিনেই কোটিপতি!
প্রযুক্তি সংবাদ

সেলফির বাংলা কী, কবে কিভাবে শুরু হয় সেলফি?

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে

বাংলাদেশে উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো

টিকটকে জনপ্রিয়তার শীর্ষে অ্যামেলিও
নির্বাচিত

টিকটক ভিডিও নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞদের সতর্কতা

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ
নির্বাচিত

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ

আসুসের নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

আসুসের নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

টিএসএমসির আয় অক্টোবরে বেড়েছে ৬০%

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সোশ্যাল মিডিয়া

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2021

রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix