Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আজ রাত থেকে মোবাইলে কল ও ইন্টারনেটে সমস্যায় পড়বেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 April 2021
৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!
Share on FacebookShare on Twitter

মোবাইলে কল ও ইন্টারনেট সেবায় সমস্যার সম্মুখীন হবেন দেশের গ্রাহকরা। নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাত ১১টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত এই সমস্যা থাকবে।

এরই মধ্যে বিভিন্ন মোবাইল অপারেটরগুলো এসএমএস এর মাধ্যমে তাদের গ্রাহকদের এই বার্তা জানিয়ে দিয়েছে।

গেলো ২৯ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছিল।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল সকাল ৭টা পর্যন্ত তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য কল ও ইন্টারনেট সেবায় সাময়িক সমস্যা হতে পারে। এ সময়ের পর ইন্টারনেট ব্যবহারে অসুবিধা হলে ফোনটি রিস্টার্ট করুন। সাময়িক এ সমস্যায় আমরা দুঃখিত। এমনটাই এক ক্ষুদে বার্তায় মোবাইল অপারেটর বাংলালিংক তাদের গ্রাহকদের জানায়।

এছাড়া গেলো ২৯ মার্চ বিটিআরসির এক বিবৃতি বলা হয়, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে।

গেলো ৮ মার্চ মোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করে সরকার। নিলামে এ পরিমাণ টাকায় ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। পাঁচ বছরের কিস্তিতে অপারেটরদের কাছ থেকে টাকাগুলো পাওয়া যাবে।

বলে রাখা ভালো, আফ্রিকার ইথিওপিয়া-সুদান থেকে দশভাগ পিছিয়ে থাকা নেটওয়ার্ক উন্নত করতে তরঙ্গ কিনেছে মুঠোফোন অপারেটররা। নিলামে তোলা ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের পুরোটাই কিনেছে বেসরকারি তিন অপারেটর। দুটি ব্যান্ডে সর্বোচ্চ ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। আর নিলামে অংশ নিয়েও কোনো তরঙ্গ না কিনেই ফেরত গেছে সরকারি অপারেটর টেলিটক। বিটিআরসি বলছে, মোট দামের চার ভাগের এক ভাগ দিতে হবে ২২ মার্চের মধ্যেই।

ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, এখন দেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ১০ দশমিক ৫৭ এমবিপিএস এবং আপলোডের গতি ৭ দশমিক ১৯ এমবিপিএস। এ ধীরগতি নিয়ে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। আফ্রিকার পিছিয়ে পড়া দেশ ইথিওপিয়া-সুদানের চেয়েও যার গতি দুর্বল।

এই অবস্থা থেকে উন্নতি করতে গেলো ৮ মার্চ তরঙ্গ নিলামে তোলে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। যেখানে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৯ নম্বর ব্লকের ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামে রবি ও গ্রামীণফোন। ৮ ঘণ্টার যুদ্ধশেষে রবিকে হারিয়ে ২৭ মিলিয়ন ডলার ভিত্তিমূল্যের তরঙ্গ ৪৬ দশমিক সাত পাঁচ মিলিয়ন ডলারে কিনে নেয়

নিলাম শেষে জানানো হয়, গ্রামীণফোন দুটি ব্যান্ডে ১০ দশমিক ৪ মেগাহার্টজ; রবি ৭ দশমিক ৬ মেগাহার্টজ ও বাংলালিংক কিনেছে ৯ দশমিক ৪ মেগাহার্টজ।

আগামী ২২ মার্চের মধ্যে তরঙ্গ কেনার ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। এরপরও বাড়তি তরঙ্গে সেবা দিতে সময় লাগবে আরও এক থেকে দেড় মাস।

এবার নতুন তরঙ্গ নিয়ে গ্রামীণফোনের তরঙ্গ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৪ মেগাহার্টজ; রবির ৪৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ৪০ মেগাহার্টজ।

বিটিআরসির হিসাবে, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটির কিছু বেশি। রবির গ্রাহক ৫ কোটি ১৫ লাখ। আর বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৫৯ লাখ এবং টেলিটকের ৫৫ লাখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোনমোবাইলে কল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ
নির্বাচিত

বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫০০০ টাকা ক্যাশব্যাক
অটোমোবাইল

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫০০০ টাকা ক্যাশব্যাক

কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন
নির্বাচিত

কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
নির্বাচিত

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী

নতুন গেমিং ফোন নিয়ে সিম্ফনি
নির্বাচিত

নতুন গেমিং ফোন নিয়ে সিম্ফনি

ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
টেলিকম

ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2021

আজ রাত থেকে মোবাইলে কল ও ইন্টারনেটে সমস্যায় পড়বেন গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV