Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের ১৫৯ কর্মী একসঙ্গে ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 June 2021
গ্রামীণফোনের কলরেট বাড়ছে
Share on FacebookShare on Twitter

একসঙ্গে ১৫৯ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম মোবাইল অপারেটরটি বলছে, তাদেরকে স্বেচ্ছা অবসর স্কিমের (ভিআরএস) আওতায় অবসর নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সে সুযোগ নেননি।

এর আগে, ২০২০ সালে স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) নেওয়ার আহ্বান জানালে এই স্কিমের আওতায় গ্রামীণফোনের প্রায় একশ কর্মী চাকরি ছাড়েন। এ বছরের ৩ জুন আবারও এই স্কিমে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। ১৭ জুনের মধ্যে তারা স্কিম নিতে চায় কিনা সেটি গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়। প্রায় একশ কর্মী এবারও স্বেচ্ছা অবসরের আগ্রহ দেখিয়েছিলেন।

একবারেই ১৫৯ জন কর্মীকে ২০ জুন ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ছাঁটাই করে গ্রামীণফোন।

একটি চিঠিতে গ্রামীণফোন জানায়, ডিজিটালইজেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়তা করছে। এই যাত্রায় সময়ের সঙ্গে সঙ্গে কাজের দায়িত্ব ও পরিধিতে পরিবর্তন ঘটছে। তাদের কয়েকটি কার্যক্রম অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, প্রায় ১৩ মাস ধরে বেশকিছু কর্মী গ্রামীণফোনে ছিলেন যাদের কোনো কাজ ছিল না। তাদেরকে ছাঁটাই করতে হয়েছে।

গ্রামীণফোন আরও বলছে, তাদের বর্তমান ভিআরএস স্কিমটি কর্মীদের চাকরির মেয়াদ ও পদমর্যাদা বিবেচনায় ১০০ মাস পর্যন্ত বেতনের সমান আর্থিক সুরক্ষা দেয়। এছাড়াও অবসরে যাওয়ার পরও দুই বছর পর্যন্ত গ্রামীণফোনে কর্মরত অবস্থায় পাওয়া সুবিধা অব্যাহত থাকবে। স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় অবসরে যাওয়া কর্মী দুই বছর পর্যন্ত তাদের পরিবারের জন্য একই সুবিধা পাবেন।

গ্রামীণফোন সেন্টারের ছাঁটাই হওয়া এক কর্মী বলেন, ‘গ্রামীণফোনে আমাদেরকে প্রত্যেক মাসেই বেতন দেওয়া হচ্ছিল যদিও আমরা গত এক বছর ধরে কাজের বাইরে আছি। যে কাজগুলো আমাদের করার কথা সেগুলো থার্ড পার্টির মাধ্যমে করানো হচ্ছিল।’

তিনি জানান, রোববার অফিস শেষে ই-মেইলের মাধ্যমে তিনি চাকরিচ্যুত হওয়ার নোটিশ পেয়েছেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন অপারেশনাল খরচ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের ছাঁটাই করেনি। তারা আমাদেরকে বুঝিয়েছে যে, আমাদের আর প্রয়োজন নেই। ভিআরএস গ্রহণ করা ঐচ্ছিক হলেও এটি আমাদের ওপর এটি চাপিয়ে দেওয়া হয়েছিল।’

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মো. শফিকুর রহমান মাসুদ বলেন, ‘অপারেটর ১৮৫ জন কর্মীকে এক বছরেরও বেশি সময় কাজ থেকে দূরে রেখেছে। আমরা চলতি বছরের ফেব্রুয়ারিতে এ নিয়ে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছি।’

মাসুদ জানান, বিষয়টি এখন হাইকোর্টে বিচারাধীন। মামলার শুনানি হওয়ার আগেই শ্রমিকদের ছাঁটাই হাইকোর্টের অবমাননার সমতুল্য। এটি বেআইনি। এখন আমরা বিষয়টি নিয়ে আদালতে যাব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের আওয়াজ তুলব।

তবে গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর সিবিএ হওয়া সংক্রান্ত ইস্যু এবং শ্রম বিভাগের অধীনে কোনো শিল্প প্রতিষ্ঠানের বিরোধ সম্পর্কিত বিষয় নিয়ে তারা হাইকোর্টে একটি রিট আবেদন করেছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর মাসুদ বলেন, ‘আমরা গ্রামীণফোনের একটি প্রতিষ্ঠিত সিবিএ। সেই অনুযায়ী কাজ বন্ধ রাখা কর্মীদের কাজে ফিরিয়ে নেওয়ার বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে জিপিইইউর প্রতিনিধি দল কাজ করছিল। তারা আমাদের কথা আমলে না নিলে আমরা হাইকোর্টে রিট আবেদন করি।’

গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. হাসান বলেন, ‘গ্রামীণফোন তার কর্মীদের ব্যাপারে যত্নশীল, এমনকি যেসব কর্মী গ্রামীণফোনের বাইরে ক্যারিয়ার গড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও। বাইরে ক্যারিয়ার গড়তে চাওয়াদের সহায়তায় গ্রামীণফোন একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছে। গ্রামীণফোন কঠোরভাবে নিয়োগের নিয়ম ও দেশের আইন মেনে চলে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফাঁদ জুস জ্যাকিং: যেভাবে প্রভাবিত করে
নির্বাচিত

নতুন ফাঁদ জুস জ্যাকিং: যেভাবে প্রভাবিত করে

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’
নির্বাচিত

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ে, জেডটিইসহ চীনের বেশকিছু পণ্য নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

আবারও নতুন চমক নিয়ে স্মার্টফোনের বাজারে হাজির হচ্ছে রিয়েলমি
নির্বাচিত

আবারও নতুন চমক নিয়ে স্মার্টফোনের বাজারে হাজির হচ্ছে রিয়েলমি

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন
নির্বাচিত

ফেসবুকে রিল তৈরির নতুন সুবিধা চালু

দারাজে ৭ দিনে ৭ ফোন জিতার সুযোগ
ই-কমার্স

দারাজে ৭ দিনে ৭ ফোন জিতার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2021

গ্রামীণফোনের ১৫৯ কর্মী একসঙ্গে ছাঁটাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix