Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ জুলাই ২০২১
ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস ও আইওটিসহ আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই। ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে আগামী সভ্যতার উন্নয়নের বাহন। তিনি নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্য ডিজিটাল দক্ষতা সৃষ্টির আন্দোলন গড়ে তুলতে সরকারের পাশাপাশি রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী শনিবার রাতে ঢাকায় রোটারি ক্লাব অব আনন্দধারা, ঢাকার সপ্তম চার্টার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ানদের প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী রোটারিয়ানদের মানবসেবা কাজটিকে একটি মহৎ কাজ উল্লেখ করে বলেন, সেবাই হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে পারে না। সেবার মাধ্যমে অসহায় মানুষের জীবন বদলে দেয়া এখনকার পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে আজ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি ২০৭১ ও ২১০০ সালের বাংলাদেশ কী হবে সেই ভিশন নিয়েও এগোচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে না পারলে তা বাস্তবায়ন করা যাবে না।

আমাদের শতকরা ৬৫ ভাগ তরুণকে ডিজিটাল যুগের জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি মানুষের ডিজিটাল দক্ষতার প্রয়োজন হবে। বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, টিঅ্যান্ডটি বোর্ড গঠন, আইটিইউ এবং ইউপিইউর সদস্যপদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক টেলিকম দুনিয়ায় বাংলাদেশের সংযোগ স্থাপন করে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ মহীরুহে রূপান্তর লাভ করেছে। অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করেও এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।

রোটারিয়ান তারেক বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি, টিআইএম নুরুল কবির, সাকিনা রহমান, এফএম আলমগীর, রুবায়েত হোসেন ও ফরিদ আলম নিউটন বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স
ই-কমার্স

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স

২০২০ সালের ৫ টি সেরা অ্যান্ড্রোয়েড ব্রাউজার
কিভাবে করবেন

২০২০ সালের ৫ টি সেরা অ্যান্ড্রোয়েড ব্রাউজার

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !
নির্বাচিত

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !

আপডেট করুন গুগল ক্রোম ব্রাউজার, নইলে হতে পারেন হ্যাকিংয়ের শিকার
প্রযুক্তি সংবাদ

আপডেট করুন গুগল ক্রোম ব্রাউজার, নইলে হতে পারেন হ্যাকিংয়ের শিকার

স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার
অটোমোবাইল

স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
নির্বাচিত

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২১

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV