Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৩ সালের মধ্যে ৩জি প্রযুক্তি থেকে সরে আসবে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 1 October 2021
রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে থ্রিজি সেবা থেকে সরে আসার সময়সীমা নির্ধারণ করেছে রবি। ফোরজি সেবাকে আরো শক্তিশালী করতে ২০২৩ সালের মধ্যে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটরটি। এই প্রক্রিয়াটি চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোর থেকে শুরু হবে।

প্রতিনিয়ত ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তির ক্রমবিকাশ সত্ত্বেও ফোরজি সেবা আগামী কয়েক দশক ধরে আদর্শ মানদ- হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে। থ্রিজি নেটওয়ার্ক থেকে সরে আসার ব্যাপারে রবি’র এই দূরদর্শী সিদ্ধান্ত এই বাস্তবতারই একটি প্রতিফলন।

থ্রিজি প্রযুক্তি থেকে সরে আসার প্রক্রিয়ায় রবি’র নিয়মিত ভয়েস সেবাগুলো প্রভাবিত হবে না। যে অঞ্চলগুলোতে এই প্রক্রিয়াটি শুরু হবে সে অঞ্চলের যেসব গ্রাহকের মোবাইল ডাটা এখনও থ্রিজি নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে তাদেরকে রবি থেকে পর্যায়ক্রমে ফোরজিতে উন্নীত হওয়ার জন্য অবহিত করা হবে। রবি গ্রাহকদের জন্য ফোরজি সিমের সঙ্গে স্মার্ট হ্যান্ডসেটের অফার দেবে। যেসব গ্রাহকরা থ্রিজি বদলে ফোরজি সিম নেবেন তাদের জন্য ফোরজি ডিভাইস বান্ডেল অফারের পাশাপাশি আকর্ষণীয় মূল্যের পণ্য এবং সেবা অফার করবে রবি। থ্রিজি গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ফোরজি সেবায় উন্নীত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা সরাসরি দেয়া হবে।

থ্রিজি থেকে সরে আসার মাধ্যমে রবি তার নেটওয়ার্ক অবকাঠামো-সম্পদ আরও বড় পরিসরে ব্যবহার করতে পারবে। এর ফলে ফোরজি নেটওয়ার্কের আওতায় রবি গ্রাহকদের আরও কার্যকর, দ্রুততর এবং সর্বোত্তম ডাটা অভিজ্ঞতা প্রদান করতে পারবে। এছাড়া কোম্পানিটি থ্রিজিতে বরাদ্দকৃত সকল ডাটা নেটওয়ার্ক সম্পদ এখন ফোরজি নেটওয়ার্কে ব্যাবহার করতে পারবে। এর ফলে আরও বিস্তৃত কভারেজ, উন্নত নেটওয়ার্ক এবং রবি নেটওয়ার্কে শক্তিশালী ট্রাফিক বহন ক্ষমতা বৃদ্ধি পাবে।

রবি নেটওয়ার্কে থ্রিজি ডিভাইসের সংখ্যা হ্রাস এবং ফোরজি ডিভাইসের সংখ্যা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলস্বরূপ, টুজি ও থ্রিজি নেটওয়ার্কে চাপ কমছে এবং রবি ফোরজি নেটওয়ার্কে দ্রুত বর্ধমান ট্রাফিকের সম্মুখীন হচ্ছে। ডিভাইস পছন্দের ক্ষেত্রে এ পরিবর্তন সমৃদ্ধ ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে উন্নততর সেবা প্রদানের সুযোগ এনে দিচ্ছে। বিশ্ব পরিসরে একই ধরণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে টুজি এবং ফোরজি প্রযুক্তি আরও দীর্ঘমেয়াদে থাকবে। কিন্তু থ্রিজি পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে।

রবি ইতিমধ্যে ১৪ হাজারের বেশি ফোরজি সাইট চালুর মাধ্যমে ৯৮ শতাংশ জনসংখ্যাকে নেটওয়ার্কের আওতায় এনেছে। প্রায় দুই কোটি ফোরজি গ্রাহক নিয়ে টেলিকম শিল্পে সবচেয়ে বেশি হারে (৭২ দশমিক ৪ শতাংশ) ডাটা ব্যবহারকারী রয়েছে রবির। ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার রবি’র ভিশন নির্ভর করছে ফোরজি’র উপর। এই ঘোষণার মাধ্যমে ডিজিটাল কোম্পানি হিসেবে রবি’র ভবিষ্যতের দিকনির্দেশনা আরো স্পষ্ট হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবিরবি ৩জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন

উইন্ডোজে অদৃশ্য ফোল্ডার তৈরি করবেন যেভাবে
কিভাবে করবেন

উইন্ডোজ পিসিতে গোপন ফোল্ডার তৈরি করবেন যেভাবে

হঠাৎ বন্ধ ইয়াহু
নির্বাচিত

আর জবাব দেবে না ইয়াহু আনসারস

আপনার ফোনকল রেকর্ড হচ্ছে না তো?
কিভাবে করবেন

আপনার ফোনকল রেকর্ড হচ্ছে না তো?

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক

২০২৫ সালে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গুরুত্ব পেয়েছে ডিজিটাল সুরক্ষা
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গুরুত্ব পেয়েছে ডিজিটাল সুরক্ষা

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2021

২০২৩ সালের মধ্যে ৩জি প্রযুক্তি থেকে সরে আসবে রবি

Techzoom.TV |
TechzoomTV