Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪জি গতির পরীক্ষায় ফেল রবি, জিপি ও টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক
Share on FacebookShare on Twitter

সিলেটে চতুর্থ প্রজন্মের টেলিকমিউনিকেশন সেবা ফোর-জিতে গ্রাহকদের নির্ধারিত গতিতে ইন্টারনেট সেবা দিচ্ছে না রবি, গ্রামীণফোন এবং টেলিটক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরিপেই ধরা পড়েছে ফাঁকিবাজির এই চিত্র। তবে নির্ধারিত গতিতে ইন্টারনেট সেবা দিচ্ছে বেসরকারি অপারেটর বাংলালিংক।

সিলেট বিভাগের চার জেলার ২২ উপজেলায় ১৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত একটি জরিপ চালিয়েছিল বিটিআরসি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা গেছে, সিলেটে বাংলালিংক ছাড়া বাকি তিন মোবাইল ফোন অপারেটর গ্রাহকদের ফোর-জি সেবায় ৩ থেকে ৪ দশমিক ৪৩ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। অথচ বিটিআরসির মান অনুযায়ী, ফোরজি সেবায় গ্রাহকদের ইন্টারনেটের গতি সেকেন্ডে সর্বনিম্ন ৭ এমবিপিএস রাখতে হবে।

এ জরিপে দেখা গেছে, ফোর-জিতে ডাউনলোডে প্রতি সেকেন্ডে গ্রামীণফোন ও রবির গতি ছিল যথাক্রমে ৪ দশমিক ৪২ এমবিপিএস এবং ৪ দশমিক ৪৩ এমবিপিএস। এদিকে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের গতি ছিল ৩ দশমিক ৩৯ এমবিপিএস। তবে ফোরজি সেবার শর্ত পূরণ করেছে বাংলালিংক। বাংলালিংকের গতি ছিল সেকেন্ডে ৮ দশমিক ৯৩ এমবিপিএস।

কিন্তু ডাউনলোডে পিছিয়ে থাকলেও ফোর-জিতে আপলোডের ক্ষেত্রে এগিয়ে অপারেটররা। বিটিআরসির নীতিমালা অনুযায়ী, ফোরজিতে সেকেন্ডে ১ এমবিপিএসের চেয়ে বেশি গতি থাকতে হবে। তবে জরিপের তথ্য বলছে, গ্রামীণফোন ৯ দশমিক ৪৭, রবি ৯ দশমিক ৬৬, বাংলালিংক ১৩ দশমিক ২৭ এবং টেলিটক ৫ দশমিক ২৯ এমবিপিএস গতিতে সেবা দিচ্ছে।

এদিকে থ্রিজি সেবার ক্ষেত্রে ভাল করছে চার অপারেটরই। থ্রিজির ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী, সর্বনিম্ন গতি দুই এমবিপিএস রাখতে হয়। এ ক্ষেত্রে থ্রি-জি সেবায় গ্রামীণফোনের ইন্টারনেট গতি ছিল সেকেন্ড ৪ দশমিক ১৫ এমবিপিএস, রবির ৪ দশমিক ২২ এমবিপিএস, বাংলালিংকের ৮ দশমিক ২৯ এমবিপিএস এবং থ্রি-জিতে টেলিটকের ইন্টারনেটের গতি সেকেন্ডে ২ দশমিক ৯৮ এমবিপিএস।

থ্রি-জিতে আপলোডের ক্ষেত্রে গ্রামীণফোনে গতি ৮ দশমিক ৬২ এমবিপিএস, রবিতে ৯ দশমিক ০২ এমবিপিএস, বাংলালিংকে ১১ দশমিক ৯৯ এমবিপিএস এবং টেলিটকে ৪ দশমিক ০৯ এমবিপিএস।

তবে চার মুঠোফোন অপারেটরের কলড্রপ হার রয়েছে নির্ধারিত সীমার মধ্যেই। নীতিমালা অনুযায়ী কলড্রপ হার দুই শতাংশের নিচে রাখতে হয় অপারেটরদের।

প্রতিবেদনের প্রকাশিত তথ্য মতে, গ্রামীণফোনের কলড্রপের হার শূন্য দশমিক ২৬ শতাংশ, বাংলালিংকের শূন্য দশমিক ৭৪ শতাংশ, রবির শূন্য দশমিক ৫৫ শতাংশ এবং টেলিটকের ১ দশমিক ১৪ শতাংশ।

যদিও কল সংযোগ সময়ের ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে চার মুঠোফোন অপারেটর, তবে কল সংযোগ সফলতা হারে পিছিয়ে রয়েছে রবি ও টেলিটক। গ্রামীণফোনের কল সংযোগ সফলতা হার ৯৯ দশমিক ৭০ শতাংশ, বাংলালিংকের ৯৮ দশমিক ৪২ শতাংশ, রবির ৯৫ দশমিক ০৪ শতাংশ। টেলিটকের ৯৫ দশমিক ০৩ শতাংশ। নীতিমালা অনুযায়ী কল সংযোগ সফলতা হার ৯৭ শতাংশ রাখতে হবে অপারেটরদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট সংযোগ : মোস্তাফা জব্বার
নির্বাচিত

২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট সংযোগ : মোস্তাফা জব্বার

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

এনইআইআর চালুর সিদ্ধান্তে ‘অনড়’ সরকার: কমছে আমদানি শুল্ক, মজুত ফোন বৈধ করার সুযোগ

এসার স্পিন ৭ ল্যাপটপে দিচ্ছে ২৯ ঘন্টার ব্যাটারি লাইফ টাইম
নির্বাচিত

এসার স্পিন ৭ ল্যাপটপে দিচ্ছে ২৯ ঘন্টার ব্যাটারি লাইফ টাইম

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
নির্বাচিত

হুয়াওয়ে ব্যবহারকারিদের যে বিষয়গুলো জানা দরকার

নির্বাচিত

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট
নির্বাচিত

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ নভেম্বর ২০২১

৪জি গতির পরীক্ষায় ফেল রবি, জিপি ও টেলিটক

Techzoom.TV |
TechzoomTV