Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২ ডিসেম্বর চালু হচ্ছে টেলিটকের ফাইভ-জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 November 2021
১২ ডিসেম্বর চালু হচ্ছে টেলিটকের ফাইভ-জি
Share on FacebookShare on Twitter

দেশে প্রথম পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। আগামী ১২ ডিসেম্বর টেলিটকের এ সেবা শুরু হচ্ছে।

২০২২ সালের মধ্যে ঢাকার ২০০টি স্পটে গ্রাহকদের জন্য ফাইভ-জি সেবা চালু করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

শনিবার রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবনে আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান।

টেলিটক এমডি বলেন, আগামী ১২ ডিসেম্বর ঢাকার ছয়টি স্থানে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি স্থানে এ সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে তা ঢাকাসহ অন্যান্য স্থানে বিস্তৃত করা হবে।

গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে হাওর-বাওড়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। এসব এলাকায় ডাটার ব্যবহার অনেক বেড়েছে। সবচেয়ে কম রেটে টেলিটক ডাটা সুবিধা দেবে। কম দামে ফাইভজি হ্যান্ডসেট দিতে পারলে অনেক লাভবান হওয়া যাবে।

সাহাব উদ্দিন বলেন, আমরাই প্রথম করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে বিনামূল্যে ডাটা দিয়ে ক্লাস করার সুযোগ দিয়েছি। ৩৬ হাজার সিম দিয়ে সেই কার্যক্রম শুরু করা হলেও বর্তমানে সেই সংখ্যা এক লাখ ১২ হাজারে দাঁড়িয়েছে।

তিনি জানান, বর্তমানে পুলিশসহ সরকারি বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন, ফল ও পাবলিক পরীক্ষার ফল টেলিটকের মাধ্যমে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টেলিটকের সফলতা রয়েছে। টেলিটকের জন্য দেশের মানুষের ভালোবাসা ও দুর্বলতা রয়েছে।

অন্য অপারেটরগুলোর রিচার্জ সহজলভ্য হলেও টেলিটকের রিচার্জ সবখানে পাওয়া যায় না কেন- এমন প্রশ্নে টেলিটক এমডি বলেন, রিচার্জ সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হবে।

ভিওআইপির অবৈধ ব্যবহারে টেলিটকের সিম বেশি ব্যবহৃত হয় কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কম রেটের কারণে হয়তো এমন হতে পারে। তবে অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

কর্মশালায় ফাইভ-জির প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন, টেলিটকের বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক (জি এম) শেখ ওয়াহিদুজ্জামান, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন চিপসেট আনছে স্যামসাং
নির্বাচিত

স্মার্টফোন চিপসেট বিক্রিতে চতুর্থ স্থান স্যামসাংয়ের

ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ
টেলিকম

ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ

নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের মেধার বিকল্প হতে পারবে না

গুগল ক্রোমে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন
নির্বাচিত

গুগল ক্রোমে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন

দুর্দান্ত ক্যামেরার ফোন নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ক্যামেরার ফোন নিয়ে আসছে ভিভো

সিম্ফনি’র মোবাইলফোন কারখানা পরিদর্শনে বিটিআরসির চেয়ারম্যান
নির্বাচিত

সিম্ফনি’র মোবাইলফোন কারখানা পরিদর্শনে বিটিআরসির চেয়ারম্যান

Load More

ট্রেন্ডিং টপিক

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 November 2021

১২ ডিসেম্বর চালু হচ্ছে টেলিটকের ফাইভ-জি

Techzoom.TV |
TechzoomTV