Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোর-জি মোবাইল ইন্টারনেটের ন্যূনতম গতি হবে ১৫ এমবিপিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ নভেম্বর ২০২১
ফোর-জি মোবাইল ইন্টারনেটের ন্যূনতম গতি হবে ১৫ এমবিপিএস
Share on FacebookShare on Twitter

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফোর-জি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধিতে নতুন মানদণ্ড নির্ধারণের পরিকল্পনা করছে। দেশের মানুষের উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের জরুরি প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের ন্যূনতম গতি ১৫ এমবিপিএস ও ব্রডব্যান্ডের ২০ এমবিপিএস নিশ্চিত করা হবে।

গত ১২ অক্টোবর এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

বর্তমান মানদণ্ড অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেটের ন্যুনতম গতি যথাক্রমে ১০ ও ৭ এমবিপিএস।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফোন অপারেটররা ন্যূনতম গতি বজায় রাখতে না পারলে তাদের ব্রডব্যান্ড ও ফোর-জি সেবাদাতা হিসেবে শ্রেণিভুক্ত করা হবে না। গতির নতুন মানদণ্ড বাস্তবায়ন করতে বিটিআরসি একটি কমিটি গঠন করেছে।

কমিটি সব সেবাদাতার সঙ্গে আলোচনা করে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন আকারে একটি প্রস্তাব জমা দেবে। ওই প্রতিবেদন হাতে পাওয়ার পরে বিটিআরসি ইন্টারনেটের গতির নতুন মানদণ্ডের আনুষ্ঠানিক আদেশ দেবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে আগস্টের শেষে ১১ কোটি ৫৪ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এবং ১ কোটি ১০ হাজার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন।

২০১৮ সালে বিটিআরসি ব্রডব্যান্ডের ন্যূনতম গতির মানদণ্ড ৫ এমবিপিএস থেকে বাড়িয়ে ১০ এমবিপিএস করে। তারপরও, সারা দেশে অনেক গ্রাহক ইন্টারনেট সেবা থেকে ন্যূনতম গতি পাচ্ছেন না।

প্রকৃতপক্ষে, ২০২১ সালের ডিজিটাল কোয়ালিটি অব লাইফ সূচক অনুযায়ী— মোবাইল ইন্টারনেট সেবার গতির দিক দিয়ে বাংলাদেশ ১১০টি দেশের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে। এই সূচক প্রকাশ করেছে খ্যাতিমান ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান সার্ফশার্ক। সার্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১০৩।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমএ হাকিম জানান, বিটিআরসি তাদের সঙ্গে মানদণ্ড উন্নয়ন নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছি, নতুন মানদণ্ড বাস্তবায়নের জন্য ইন্টারনেট সেবাদাতাদের ২ বছর সময় লাগবে।’

তিনি আরও জানান, ট্রান্সমিশনের খরচ অনেক বেশি হওয়ায় দেশজুড়ে সেবা দিচ্ছে এমন আইএসপিগুলো এখনো ইউনিয়ন পর্যায়ে তাদের সেবা পৌঁছে দিতে পারেনি।

হাকিম জানান, আইএসপিরা এই মুহূর্তে গ্রাহক পর্যায়ে দেশের সব জায়গায় একই মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর হার আগামী বছরের মার্চের মধ্যে ৩০ শতাংশে এবং ২০২৩ সালের মধ্যে ৬০ শতাংশে উন্নীত করা। ইন্টারনেট ব্যবহারকারীর বর্তমান হার ৮ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল
লিড স্টোরি

স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল

কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে নিষিদ্ধ করলো সুইডেন

মণিপুরে ইন্টারনেট বন্ধ, ৩ জেলায় কারফিউ
টেলিকম

মণিপুরে ইন্টারনেট বন্ধ, ৩ জেলায় কারফিউ

শিগগির হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে
প্রযুক্তি সংবাদ

শিগগির হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে

“নকিয়া বেল ল্যাবস” পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

“নকিয়া বেল ল্যাবস” পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix