Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ মার্চ ২০২২
দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
Share on FacebookShare on Twitter

নিজেদের কার্যক্রমের ২৫ বছর পূর্তি করেছে গ্রামীণফোন। এ যাত্রাপথে ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি নানা ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বছর স্বাধীনতার ৫১ বছর উদযাপন করছে বাংলাদেশ, ঠিক একই সময়ে সমাজের ক্ষমতায়নে নিজেদের ২৫ বছর পূরণ করলো গ্রামীণফোন। ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের সম্ভাবনা উন্মোচনের লক্ষ্য নিয়ে গ্রামীণফোনের স্বপ্নের শুরু। প্রতিষ্ঠার রজত রজন্তীতে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে গ্রামীণফোন গর্বিত। ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে এগিয়ে যাওয়ার এখনই সময় এ বিশ্বাস নিয়ে এখন প্রতিষ্ঠানটির লক্ষ্য সামনের দিনগুলোতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

প্রতিষ্ঠানটির লক্ষ্য নিজেদের ডিজিটাল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান পরিণত করা এবং কানেক্টিভিটির বাইরে অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখা। আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম এবং এশিয়ায় টেলিনরের প্রথম কার্যক্রমের রজত জয়ন্তী উদযাপন করেছে গ্রামীণফোন। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএমও সাজ্জাদ হাসিব, সিটিও রাদে কোভাসেচিভ, ‌ সিসিএও (ভারপ্রাপ্ত) হোসেন সাদাত, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, একেএম আল আমিন, হেড অব নেটওয়ার্ক সার্ভিস এবং স্বনামধন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

১৯৯৭ সাল থেকে দেশের মানুষের সবচেয়ে পছন্দের টেলিকম ব্র্যান্ড হবার ক্ষেত্রে গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবার বিষয়ে গ্রামীণফোনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইয়াসির আজমান। অনুষ্ঠানে তিনি পল্লীফোনের প্রথম গ্রাহক লাইলী বেগম ও মধুপুর বনাঞ্চলের সুবীর নকরেকের গল্প বলেন। পেফোন সেবার মাধ্যমে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাবার ক্ষেত্রে লাখো মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লাইলী বেগম; অন্যদিকে, সুবীর নকরেক কানেক্টিভিটির মাধ্যমে শুধু নিজের জীবনেই পরিবর্তন আনেননি, পাশাপাশি গারো সম্প্রদায়ের অন্যান্যদের জন্য উদাহরণ তৈরি করেছেন – কীভাবে ফোরজি কানেক্টিভিটি সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “বাংলাদেশ শূন্য থেকে আজ অসীম সম্ভাবনার দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বিগত ২৫ বছর ধরে দেশের পরিবর্তনের প্রতিনিধি হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। একটি স্ব-নির্ভর, ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্য ৫১ বছর বছর বয়সী অদম্য বাংলাদেশের ডিজিটালাইজেশনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। গুরুত্বপূর্ণ এ মুহূর্তে আমি, গ্রামীণফোনের আগের এবং বর্তমান সহকর্মীদের নিরলস প্রচেষ্টা ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি, সবসময়, সবক্ষেত্রে গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য আমি সরকার, আমাদের সকল পার্টনার, রিটেইলার, ডিস্ট্রিবিউটর, স্টেকহোল্ডার, শেয়ারহোল্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – আমাদের সকল গ্রাহক এবং সমগ্র দেশকে ধন্যবাদ জানাই। সময় এখন আমাদের যাত্রার পরবর্তী অধ্যায় শুরু করার – যে যাত্রায় অনিশ্চয়তা রয়েছে, যা আবার একই সাথে রোমাঞ্চপূর্ণ। এক্ষেত্রে, আমরা আমাদের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা সবাইকে একসাথে মিলে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব প্রতিষ্ঠানটির আগামী দিনের লক্ষ্যের ব্যাপারে আলোকপাত করেন। তিনি বলেন, “দেশের মানুষের সবচেয়ে পছন্দের টেলিকম ব্র্যান্ড হিসেবে আমাদের মূল্যবান গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবাদান করা আমাদের পবিত্র দায়িত্ব। সমাজের ক্ষমতায়নে এবং প্রযুক্তির সুবিধা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে আরও দৃঢ়। মানুষের জীবনের রূপান্তরে আমরা গ্রাহকদের চাহিদা অনুধাবনের ক্ষেত্রে আরও বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করবো। একসাথে আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবাদানে ভবিষ্যতে আমরা নিয়ন্ত্রক সংস্থা ও ইকোসিস্টেম পার্টনারদের সাথে আরও বড় পরিসরে অংশীদারিত্বের ব্যাপারে প্রত্যাশী। ডিজিটাল কানেক্টিভিটির সাথে এগিয়ে যাওয়ার এখনই সময়।”

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ভিডিও বার্তার মাধ্যমে গ্রামীণফোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান সমাজের প্রতি নিজেদের অঙ্গীকার ও রূপান্তরে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি নিয়ে বলেন, “উন্নত কানেক্টিটির মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের প্রতিজ্ঞার জায়গা থেকেই বিস্তৃত কাভারেজ নিশ্চিত করা ও সবার জন্য কানেক্টিভিটির সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেশ, বিশেষ করে, আমাদের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। গ্রামীণফোন মনে করে, এ সম্ভাবনা উন্মোচনের এবং সবাই মিলে একটি আধুনিক জাতি গড়ে তুলতে ও সবার জন্য কানেক্টিভিটির সুবিধা নিশ্চিত করতে; পাশাপাশি, একটি স্ব-নির্ভর ও ডিজিটাল অর্থনীতির দেশ বিনির্মাণে আমাদের লক্ষ্যের দিকে একসাথে এগিয়ে যাওয়ার এখনই সময়।”

বাংলাদেশ এর স্বাধীনতার ৫১ বছর উদযাপন করছে, আর ডিজিটাল বাংলাদেশের কানেক্টভিটি পার্টনার হিসেবে গ্রামীণফোন দেশের জন্য এবং দেশের নাগরিকদের ডিজিটাল অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উন্নত জাতি গঠনে গ্রামীণফোনের ভূমিকা নিয়ে দু’টি অডিও-ভিজ্যুয়াল (এভি) দেখানো হয়। যেখানে কাব্যিকভাবে গ্রামীণফোনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও অতিথিরা করপোরেট ও সামাজিক ক্ষেত্রে সিমপ্লিফায়েড সল্যুশনের মাধ্যমে উদ্ভাবন নিয়ে আসার বিষয়ে গ্রামীণফোনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এছাড়াও, সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ২৫ বছরের নতুন একটি লোগো উন্মোচন করা হয়।

Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
প্রযুক্তি সংবাদ

আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন

গ্রামে ফোরজি সম্প্রসারণ এবং ফাইভজি পৌঁছাতে কাজ করবে টেলিটক
টেলিকম

গ্রামে ফোরজি সম্প্রসারণ এবং ফাইভজি পৌঁছাতে কাজ করবে টেলিটক

টিভি কিনতে সস্তার দোকানে জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

টিভি কিনতে সস্তার দোকানে জাকারবার্গ

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ
নির্বাচিত

পোশাক শ্রমিকদের ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিকাশ

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল
নির্বাচিত

শাওমি নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেম আনল

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix