Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যালফাবেট প্রধানের পারিশ্রমিক কত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 December 2019
কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সুন্দর পিচাই পারিশ্রমিক কত পাবেন? গুগলের প্রধান হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত সিইওদের একজন তিনি। ভারতীয় বংশোদ্ভূত এ প্রযুক্তি কর্মকর্তা গুগলের পাশাপাশি অ্যালফাবেটের সিইওর দায়িত্ব পেয়েছেন। সুন্দর পিচাই অ্যালফাবেটের সিইও হিসেবে আগামী তিন বছরে ২৪ কোটি ডলার মূল্যের শেয়ার অ্যাওয়ার্ড পাবেন, যা প্রদান করা হবে প্রতিষ্ঠানের পারফরম্যান্স টার্গেট পূরণের ওপর ভিত্তি করে। এছাড়া আগামী বছর থেকে নতুন দায়িত্বের জন্য বার্ষিক ২০ লাখ ডলার বেতনপ্রাপ্ত হবেন। গত শুক্রবার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেয়া এক নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যালফাবেটের শেয়ার এসঅ্যান্ডপি ১০০ ইনডেক্স ছাড়ালে অতিরিক্ত ৯ কোটি ডলার মূল্যের শেয়ার অনুদান পাবেন সুন্দর পিচাই। নতুন সিইওকে দিয়ে প্রথমবারের মতো স্টক অ্যাওয়ার্ড প্রদানের রীতি চালু করল অ্যালফাবেট।

চলতি মাসের শুরুর দিকে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। প্রতিষ্ঠানটিতে সিইও এবং প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।

যৌথ বিবৃতিতে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন জানিয়েছিলেন, অ্যালফাবেটের গুরুত্বপূর্ণ দুই পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালনা পর্ষদ সদস্য, শেয়ার অংশীদার এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে সক্রিয় থাকবেন। জায়ান্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কাঠামো আরো সহজ করার জন্য তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, এখন থেকে গুগলের পাশাপাশি অ্যালফাবেটের সিইওর দায়িত্বও পালন করবেন সুন্দর পিচাই।

২০১৫ সালে গুগলের কার্যক্রম আরো স্বচ্ছ করতে অ্যালফাবেট ইনকরপোরেশন নামে প্যারেন্ট কোম্পানি গঠন করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগলের সব কার্যক্রম এখন অ্যালফাবেটের অধীনে পরিচালিত হয়। অ্যালফাবেট গঠনের পর সিইওর দায়িত্ব নেন ল্যারি পেজ এবং প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন সের্গেই ব্রিন। অ্যালফাবেটের নিয়ন্ত্রণে থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, ডিজিটাল বিজ্ঞাপন বিভাগ, ইউটিউব, ম্যাপ সেবার মতো ব্যবসা বিভাগ। এখন গুগলের পাশাপাশি অ্যালফাবেটেরও সিইওর দায়িত্ব পালন করছেন ৪৭ বছর বয়সী সুন্দর পিচাই।

গুগল সিইওর দায়িত্ব নেয়ার পর থেকে বড় অংকের স্টক অ্যাওয়ার্ড পেয়ে আসছেন সুন্দর পিচাই। ২০১৬ সালে ২০ কোটি ডলার স্টক অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়া গত বছর গুগলের পক্ষ থেকে দিতে চাওয়া ৫ কোটি ৮০ লাখ ডলার মূল্যের স্টক অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছেন সুন্দর পিচাই। ওই সময় তিনি জানান, গুগল থেকে এরই মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন তিনি। কাজেই বড় অংকের শেয়ার তার প্রয়োজন নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুন্দর পিচাই

এই বিভাগ থেকে আরও পড়ুন

নষ্ট হলে কম খরচে সারানো যাবে নকিয়ার এই ফোন
নির্বাচিত

নষ্ট হলে কম খরচে সারানো যাবে নকিয়ার এই ফোন

গেমিং মনিটর আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

গেমিং মনিটর আনছে শাওমি

ভারতে এআই সম্মেলনে এবার মোদী-বিরোধী বিক্ষোভ
প্রযুক্তি সংবাদ

ভারতে এআই সম্মেলনে এবার মোদী-বিরোধী বিক্ষোভ

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের
প্রযুক্তি সংবাদ

পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের

মুনাফাসহ অন্য আর্থিক সূচকেও প্রবৃদ্ধি বজায় রেখেছে ওয়ালটন
নির্বাচিত

মুনাফাসহ অন্য আর্থিক সূচকেও প্রবৃদ্ধি বজায় রেখেছে ওয়ালটন

নতুন চিপস আনছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নতুন চিপস আনছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 December 2019

অ্যালফাবেট প্রধানের পারিশ্রমিক কত?

Techzoom.TV |
TechzoomTV